Blog

বাঁশের পাটাতনেই নদী পারাপার, দুর্ভোগে সীতারামপুরের মানুষ

বাঁশের পাটাতনেই নদী পারাপার, দুর্ভোগে সীতারামপুরের মানুষ

চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ভক্তরা। সীতারামপুরের বিদাইগড় এলাকায় গারুই নদীর ওপর সেতুর নির্মাণকাজ কয়েক মাস ধরে বন্ধ থাকায় নড়বড়ে বাঁশের পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, আসানসোল পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিদাইগড় এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মাণ শুরু হলেও বিধানসভা নির্বাচনের আগে কাজ বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে সেতুর অসম্পূর্ণ স্তম্ভ পড়ে রয়েছে, কিন্তু দীর্ঘদিনেও নির্মাণকাজ ফের শুরু হয়নি। বর্ষায় নদীতে জল বাড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। শিশু, মহিলা ও প্রবীণদেরও জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের পাটাতন পার হতে হচ্ছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সেতুর নির্মাণকাজ…
Read More
তলব করা হলো শুভাশিসকে

তলব করা হলো শুভাশিসকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার…
Read More
বাড়ানো হবে শিক্ষাকর্মীদের বেতন

বাড়ানো হবে শিক্ষাকর্মীদের বেতন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বেতন বৃদ্ধি সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই স্কুলের প্যারাটিচারদের বেতন বাড়ানো হয়েছে। এবার রাজ্যের স্কুল ও কলেজগুলির অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে প্রায় ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন। রাজ্য বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন এই আশ্বাস দিয়েছেন। এতে স্টেট এডেড কলেজ টিচার্স তথা স্যাক্ট ও সমগ্র শিক্ষা মিশনের অধীন স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হবে। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বলেন, “স্যাক্টদের সাম্মানিক…
Read More
‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’ বার্তা নিয়ে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট

‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’ বার্তা নিয়ে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট

পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।‘রোড সেফটি উইক ২০২৬’ উপলক্ষে এবার অভিনব উদ্যোগ হিসেবে আয়োজন করা হল মহিলাদের একদিনের ফুটবল টুর্নামেন্ট ‘পথ নিরাপত্তা কাপ ২৬’।শনিবার চাঁদমণি ট্রাইবাল স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ডে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজক বালাসন সাব-ট্রাফিক গার্ড।খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে হেলমেট ব্যবহার,সিটবেল্ট পরা,পথচারীদের প্রতি সম্মান সহ নিরাপদে চলাচলের বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির।গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৩রা…
Read More
ক্যাফে আকাসা ফের নিয়ে এল তাদের নবরোজ স্পেশ্যাল মিল, আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ

ক্যাফে আকাসা ফের নিয়ে এল তাদের নবরোজ স্পেশ্যাল মিল, আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ

আকাসা এয়ার-এর অনবোর্ড মিল সার্ভিস ক্যাফে আকাসা উদযাপন করছে পার্সি নববর্ষ। সেই উপলক্ষে তারা দ্বিতীয় বার নিয়ে আসছে তাদের নবরোজ স্পেশ্যাল মিল। আকাশ-পথে পার্সি খাবারের স্বাদ উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা লাভ করার জন্য তারা যাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছে। এই মিল-এ থাকছে পার্সি চিকেন খিমা পাই। এর সঙ্গে পরিবেশন করা হচ্ছে পাত্রা নু চিকেন সালাদ, স্যাফ্রন রাইস পুডিং, ও আপনি নিজে পছন্দ করে নেওয়া পানীয়।      2026-এর পুরো অগস্ট মাস জুড়ে এই মিল পাওয়া যাবে। এই মিল প্রি-বুক করা যাবে আকাসা এয়ার-এর ওয়েবসাইট-এ গিয়ে বা মোবাইল অ্যাপ-এর মাধ্যমে। নবরোজ মানে হল “নতুন দিন”। এই উত্সবের মেজাজের সঙ্গে জড়িয়ে আছে জীবনকে নতুন করে…
Read More
মাটিগাড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মাটিগাড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মাদক কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ।গতকাল রাতে আবারো মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের অভিযান, ২৭৮ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার যুবক। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ বাবলু। তার বয়স ৩৮ বছর। পুলিশের দাবি, বাবলু একাধিক নামে পরিচিত ছিল। বুলেট, আজাদ, বুলকু এবং রাজা নামেও সে পরিচিত বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই বাবলুর গতিবিধির ওপর নজর রাখছিল মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ অভিযান চালায় পুলিশ।মাটিগাড়া থানার অন্তর্গত পরিবহন নগরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়…
Read More
নিরাপদ পথ চলার বার্তা কলকাতা পুলিশের

নিরাপদ পথ চলার বার্তা কলকাতা পুলিশের

পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘Road Safety Week 2026’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে লালবাজার পর্যন্ত যায় এই সাইকেল র‍্যালি। বিশেষ করে বাইক চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। র‍্যালির ফ্ল্যাগ অফ করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ। শুধু ফ্ল্যাগ অফ করেই থেমে থাকেননি তিনি, সাইকেলে র‍্যালিতে অংশও নেন। কলকাতা পুলিশের এই উদ্যোগে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। কলকাতা…
Read More
শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে গ্রামবাংলা থেকে ভিনরাজ্যে শ্রমিকদের কাজের খোঁজে চলে যাওয়ার প্রবণতা রুখতে নতুন পরিকল্পনার কথা জানাল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনের লক্ষ্য, স্থানীয় স্তরেই এমন কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, যাতে জেলার বাইরে পাড়ি দেওয়ার প্রয়োজন কমে। সেই উদ্দেশ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পকে আরও জোরদার করার কথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জয়হিন্দ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, শুধু কাজের সুযোগ বাড়ানোই নয়, প্রকল্পে মজুরির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।…
Read More
বন্ধ্যাত্বের সমস্যারও সমাধান হতে পারে যোগাসনে

বন্ধ্যাত্বের সমস্যারও সমাধান হতে পারে যোগাসনে

বয়স বাড়ার সঙ্গে নারীর প্রজননক্ষমতাও কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছরের পর এবং আরও বেশি বয়সে গর্ভধারণের সম্ভাবনা কমে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। বন্ধ্যাত্বের চিকিৎসায় আইভিএফসহ বিভিন্ন চিকিৎসাপদ্ধতি রয়েছে। তবে নিয়মিত শরীরচর্চা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে। হরমোনজনিত সমস্যা বা বন্ধ্যাত্বের সমস্যা থাকলে, তারও সমাধান হতে পারে যোগাসনেই। কোন কোন আসন করতে হবে রোজ মালাসনদুই পায়ের মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে ধীরে ধীরে উবু হয়ে বসুন। দুই হাত বুকের সামনে নমস্কারের ভঙ্গিতে রাখুন এবং কনুই দিয়ে হাঁটুকে হালকা বাইরে রাখুন। কয়েকটি স্বাভাবিক শ্বাস নেওয়ার পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।…
Read More
নদী বাঁচাতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

নদী বাঁচাতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধুনী ও হরিনদীকে পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের যৌথ মঞ্চ ‘পরিবেশ ভাবনা মঞ্চ’। সম্প্রতি আয়োজিত এক গণসমাবেশ থেকে নদী দুটির অস্তিত্ব রক্ষায় ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, একসময় সুরধুনী ও হরিনদীকে ঘিরে শান্তিপুরের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মৎস্যচাষ গড়ে উঠেছিল। বর্তমানে দখল, পলি জমা ও দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নদীগুলো সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে সেচ, মাছ চাষ, পরিবেশ ও স্থানীয় পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। নদী দুটিকে বাঁচাতে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে মঞ্চ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন করে স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা, নদীর অববাহিকা…
Read More