Blog

ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় "নটলা গ্রামীন হাট" এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা। গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার…
Read More
দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও ধৃতের বাড়ি…
Read More
আবারও দল বদল গেরুয়া শিবিরে

আবারও দল বদল গেরুয়া শিবিরে

একুশে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটে গেলেও এখনো চলছে দল বদলের পর্ব। ভোটের পূর্বেও চলেছিল দল বদলের পর্ব ভোট মিটে যাওয়ার পরেও একই চিত্র। জল্পনার অবসান। অবশেষে সত্যি হল দল বদলের জল্পনা। কিছুদিন আগেই বিজেপি ছেড়েছিলেন। মুকুল রায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিনহা। তপন সিনহার দলবদল নিয়ে মুখে কিছু না বললেও যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে দলবদলের…
Read More
করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

এক বছরেরও বেশি সময় ধরে করোনার ভয়ঙ্কর চিত্র দেখছে সারা বিশ্ব৷ প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্র নিয়েছে দেশে৷ চারিদিকে শুধু হাহাকার চিত্র, স্বজন হারানোর কান্নার রোল৷ তবে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে কীভাবে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে তৈরি হচ্ছে দেশ। বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের…
Read More
এমপিএল: অলিম্পিকে প্রিন্সিপাল পার্টনার

এমপিএল: অলিম্পিকে প্রিন্সিপাল পার্টনার

এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল পার্টনার হল। এর ফলে এই ফাউন্ডেশন টোকিয়ো ২০২০ অলিম্পিক, ২০২২ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ইন্ডিয়ান কন্টিনজেন্টের প্রিন্সিপাল পার্টনার হবে। এছাড়া, স্পোর্টস ও অ্যাথলেজার ব্র্যান্ড এমপিএল স্পোর্টস ২০২২ সালের দুটি ইভেন্টেই ইন্ডিয়ান কন্টিনজেন্টসের অফিসিয়াল কিট পার্টনার হতে পারবে। উল্লেখ্য, এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন হল ইস্পোর্টস প্লাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের কমিউনিটি ইনিশিয়েটিভ। টোকিয়ো অলিম্পিকসের প্রাক্কালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত প্রথমবারের অলিম্পিক ভার্চুয়াল সিরিজ চালানোর কথা ঘোষণার ঠিক পরেই ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের দায়িত্ত্বে থাকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এই পার্টনারশিপ গড়ে উঠেছে। প্রসঙ্গত, আসামের লভলীনা বরগোহাইঁ টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ওয়াটারওয়েট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইস্পোর্টস একটি মেডাল…
Read More
স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

এক লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার জন্য ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোর্সের নাম ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হবে, যারা কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই চালাতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর…
Read More
‘নতুন লুক’ অর্জুনের: ছবি প্রকাশ্যে আস্তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়

‘নতুন লুক’ অর্জুনের: ছবি প্রকাশ্যে আস্তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়

প্রায় চেনাই যাচ্ছেনা অর্জুন রামপালকে, নিজেকে যেন বদলে ফেলেছেন অভিনেতা। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের 'নতুন লুক' এর ছবি দিলেন অভিনেতা। বদলে ফেলে যেন সকলকে নিমেষে চমকে দিয়েছেন। চুলে প্ল্যাটিনামম ব্লন্ড রং, এ যেন এক আকর্ষণীয় সৌন্দর্য! তবে ছবি পোস্ট করার আগেই ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা, তারপর থেকেই তার এই নতুন রূপের ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার চুলের সৌন্দর্যে দায়িত্বে ছিলেন আলিম হাকিম বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। তবে তার এই রুপের বদলের কারণ তার আগাম ছবি 'ধকড়’-র জন্য। গত ফেব্রুয়ারি মাসে মধ্য প্রদেশে শ্যুটিংও করেছেন অভিনেতা। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে…
Read More
আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠক ডাকা হলেও এখনও সরকারি ভাবে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরে বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। এছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই…
Read More
বাতিল হল রাজ্যপালের কলকাতা ফেরা

বাতিল হল রাজ্যপালের কলকাতা ফেরা

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। চলছে রাজ্য কেন্দ্র সংঘাত রাজ্য। নির্ধারিত সূচি পরিবর্তিত করে গতকাল রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিনের মধ্যে ফের অমিত শাহ-ধনকড় বৈঠক। সূচি এইভাবে পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। শাহের সঙ্গে সাক্ষাতের পর শনিবারই কলকাতায় ফিরতে পারেন তিনি। টুইট করে একথা জানিয়েছেন ধনকড় নিজেই। এদিন সকালেই তাঁকে নিজের বাসভবনে ডেকে কথা বলতে চেয়ে ডেকে পাঠালেন অমিত শাহ। একই সফরে এভাবে দুই বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে…
Read More
ম্যানেজড এসআইপি সার্ভিস এনেছে ভিআই

ম্যানেজড এসআইপি সার্ভিস এনেছে ভিআই

ভারতে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য ম্যানেজড এসআইপি (এমএসআইপি) সার্ভিস লঞ্চ্‌ করল ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস। ম্যানেজড এসআইপি (সেশন ইনিশিয়েশন প্রোটোকল) সার্ভিস চালু করার ব্যাপারে ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অভিজিৎ কিশোর জানান, ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিসের মাধ্যমে ভিআই বিজনেস ফিক্সড টেলিফোনি সলিউশনসের ক্ষেত্রে ‘সিঙ্গল পয়েন্ট ফ্যাসিলিটেটর’ হয়ে উঠলো। এর দ্বারা বাণিজ্যিক সংস্থাগুলি তাদের সার্বিক ভয়েস ইনফ্রাস্ট্রাকচারের ওপরে আরও বেশিমাত্রায় নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের গ্রাহক/ইন্টার্নাল স্টেকহোল্ডারদের ভয়েস পারফর্ম্যান্সকে আরও অর্থবহ করতে সক্ষম হবে। ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস দ্বারা সংস্থাগুলি নিরাপত্তার নিশ্চয়তা পাবে, সেইসঙ্গে তাদের ভয়েস ইনফ্রাস্ট্রাকচার’কে মনিটর, মেজার ও অপটিমাইজ করতে পারবে। বেস্ট-ইন-ক্লাস এসএলএ, ভয়েস অ্যানালিটিক্স,…
Read More