01
Sep
নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে…
