29
Oct
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক বৃদ্ধ। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত দিনহাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের…
