Blog

শুক্রবার জলপাইগুড়ি রাজীব ভবনে পালিত হল ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন

শুক্রবার জলপাইগুড়ি রাজীব ভবনে পালিত হল ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা। ভারতের অন্যতম দুই ব্যক্তিত্বের জীবন কথা‌ তুলে ধরেন তাঁরা। দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার।
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরি হয়ে গেছে। রেলের এই নতুন অধ্যায় শুরু হয়েছে দিল্লির শাকুরবস্তি ইয়ার্ড থেকে, যেখানে বগি-সহ পুরো ট্রেনটি পরীক্ষার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে, হরিয়ানার জিন্দে হাইড্রোজেন প্ল্যান্টে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন ট্রেনের নিরাপত্তা ও পারফরম্যান্স সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করছে। এরপর রেলের আরেকটি ইউনিট চূড়ান্ত পরীক্ষা করবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, অক্টোবরের শেষেই এই হাইড্রোজেন ট্রেন দেশের রেলপথে ছুটতে শুরু করবে। প্রথম পর্যায়ে ট্রেনটি চলবে সোনিপত–গোহানা–জিন্দ রুটে। প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এই রুটে চলবে আট বগির এই অত্যাধুনিক ট্রেন,…
Read More
‎বলিউডের “থামা” ছবিতে গান গেয়ে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বালুরঘাটের সৌম্যদীপ

‎বলিউডের “থামা” ছবিতে গান গেয়ে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বালুরঘাটের সৌম্যদীপ

কথাই বলে মানুষের সততা, ধৈর্য, চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রম ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। আর এবার সেই ভাগ্যের চাকায় ঘুরে সোজা নিজের ছোট শহর থেকে একদম স্বপ্নের পারি দিয়েই মুম্বাইয়ের বলিউডে একটা ফোনেই ভাগ্যের রদবদল। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে সৌম্যদীপ সরকারের, যার মন ছুঁয়ে যাওয়া গান এখন সবার মুখে মুখে এমন কি সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে। বর্তমানে সৌম্যদীপের গাওয়া এই গানটি নেটিজেনদের কাছে যেমন জনপ্রিয় পাশাপাশি সকলের মুখে মুখে এই গানটি ঘুরছে এবং ট্রেনডিংয়ে রয়েছে সৌম্যদীপ। ইতিমধ্যে মুক্তি পেয়েছে পরিচালক অমর কৌশিকের ছবি "থামা", ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকী। তাদের…
Read More
চলতি বছর অতিরিক্ত শীতের কারণে বাড়বে শীতের পরিমান

চলতি বছর অতিরিক্ত শীতের কারণে বাড়বে শীতের পরিমান

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চলতি বছর প্রথম থেকেই বৃষ্টির প্রকোপ বেশি। ফলে আসন্ন শীতে কলকাতা সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। এই দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকাকে পরিবেশ বিদ্যার ভাষায় বলা হয় লা লিনা। পরিবেশ বিদদের মতে বর্ষাকাল শেষ হয় জুলাই আগস্ট মাস করে। কিন্তু চলতি বছর সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল বৃষ্টির থেকে নিস্তার পাচ্ছে না বঙ্গ। অতএব অতিরিক্ত বৃষ্টি, ধস, হড়পা বানি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতন পাহাড়ি রাজ্যগুলি আপাতত বিপর্যস্ত হয়ে রয়েছে। লা-নিনা তৈরি হবার…
Read More
চুরির সামগ্রী সহ আটক এক যুবক

চুরির সামগ্রী সহ আটক এক যুবক

যখন বাড়ির লোকেরা গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখন জানালা খুলে লাঠি ঢুকিয়ে ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। এমন ঘটনাটি ঘটে জুলাই মাসের ৫ তারিখে বাড়িভাষার বিজয় কুমার সিনহার বাড়িতে। এমন চুরির ঘটনার পর পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে মোড়বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দামি মোবাইল ও নগদ ২০০০ টাকা। প্রথমে মোবাইলটি নিজের বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে মোবাইলটি সেই চুরি যাওয়া মোবাইল। অভিযুক্তকে…
Read More
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দফায় দফায় বৃষ্টি উত্তরের জলপাইগুড়িতে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দফায় দফায় বৃষ্টি উত্তরের জলপাইগুড়িতে

মুষলধারে ভারী শুরু জেলা জুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকেরা। উত্তরের সিঁদুরে মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি। সাথে ঝড়ো হওয়া এবং শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলা এবং পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা রাতে সদা প্রস্তুত রয়েছে। বেশ কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে ত্রান শিবির। ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্স এর কর্মী সহ নৌকা নদী সংরক্ষণে এলাকায় তৈরি রয়েছে প্রশাসন।
Read More
কোটাক৮১১ চালু করেছে ৩-ইন-১ সুপার অ্যাকাউন্ট: সঞ্চয় করুন, ব্যয় করুন, ধার করুন এবং উপার্জন করুন – সব এক জায়গায়

কোটাক৮১১ চালু করেছে ৩-ইন-১ সুপার অ্যাকাউন্ট: সঞ্চয় করুন, ব্যয় করুন, ধার করুন এবং উপার্জন করুন – সব এক জায়গায়

ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম, কোটাক৮১১ যুগান্তকারী ৩-ইন-১ সুপার অ্যাকাউন্ট চালু করেছে। এবার একই অ্যাকাউন্টে সেভিংস, ফিক্সড ডিপোজিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। super.money-এর সঙ্গে অংশীদারিত্বে, এই উদ্ভাবনী সমাধানটি সহজ, ডিজিটাল-প্রথম আর্থিক পণ্য হয়ে উঠেছে। এটি ভারতীয়দের দৈনন্দিন চাহিদা পূরণ করার আশা রাখে। এটি ব্যাঙ্কিংয়ের জগতে ওয়ান স্টপ সলিউশন। যা সহজ অনবোর্ডিং অর্থাৎ কোনও কাগজপত্র ছাড়াই ১০০% ডিজিটাল প্রক্রিয়ায় অ্যাকাউন্ট পরিচালনা করতে দেবে। এফডিতে সুদ এবং ব্যয়ের উপর থাকবে ক্যাশব্যাক। সঙ্গে আপনার ক্রেডিট কার্ড কোনও আয়ের প্রমাণ ছাড়াই এফডি-র সমর্থন পাবে। কোটাক৮১১-এর প্রধান মনীশ আগরওয়াল বলেন, "৩-ইন-১ সুপার অ্যাকাউন্টটি এক জায়গায় সঞ্চয়, খরচ এবং ঋণ নেওয়ার সুবিধা নিয়ে আসে।"…
Read More
ফসল রক্ষায় টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরা বনাঞ্চলে হাতিদের স্থানান্তর

ফসল রক্ষায় টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বাগডোগরা বনাঞ্চলে হাতিদের স্থানান্তর

কৃষকদের ফসল রক্ষায় তৎপর বন দপ্তর। নকশালবাড়ির টুকরিয়াঝাড় জঙ্গলে অবস্থানরত হাতির দলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাগডোগরা ব্যান্ডডুবি বনাঞ্চলে। বন দপ্তরের সূত্রে খবর, টুকরিয়াঝাড় জঙ্গল থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৮টি হাতিকে এই বিশেষ অভিযানের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে এই বিশেষ স্পেশাল ড্রাইভ পরিচালিত হয়। হাতির দলকে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে শুরু করে বাগডোগরা চা বাগান, বিজয়নগর, হাতিরঘিসা ও কিরণচন্দ্র চা বাগানের মধ্য দিয়ে নিরাপদে বাগডোগরা জঙ্গলে পৌঁছে দেওয়া হয়। জানা যায়, গত কয়েকদিন ধরে টুকরিয়াঝাড় জঙ্গলে হাতির এই বড় দলটি বিচরণ করছিল। কৃষকদের ফসলের ক্ষতির আশঙ্কা ছিল প্রবল। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
কগনিজেন্ট তাদের তৃতীয় ত্রৈমাসিক ২০২৫ আর্থিক ফলাফল ঘোষণা করেছে

কগনিজেন্ট তাদের তৃতীয় ত্রৈমাসিক ২০২৫ আর্থিক ফলাফল ঘোষণা করেছে

বিশ্বের শীর্ষস্থানীয় পেশাদার পরিষেবা সংস্থাগুলির মধ্যে একটি, কগনিজেন্ট (Nasdaq: CTSH), আজ তাদের তৃতীয় ত্রৈমাসিক ২০২৫ আর্থিক ফলাফল ঘোষণা করেছে। "তৃতীয় ত্রৈমাসিকের রাজস্ব বছরে ৬.৫% এবং ধ্রুবক মুদ্রায় ধারাবাহিকভাবে ২.৮% বৃদ্ধি পেয়েছে, যা আমাদের টানা পঞ্চম ত্রৈমাসিকের জৈব রাজস্ব বৃদ্ধি এবং ২০২২ সালের পর থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী ধারাবাহিক জৈব প্রবৃদ্ধির প্রতিনিধিত্ব করে," একথা বলেছেন রবি কুমার এস, সিইও। তিনি আরও বলেন, "আমরা আমাদের বড় বড় চুক্তির গতি বজায় রেখেছি, ত্রৈমাসিকে ছয়টি বড় চুক্তি স্বাক্ষর করেছি, যার ফলে আমাদের ইয়ার টু ডেট মোট ১৬টি চুক্তি হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ৪০% বড় চুক্তির টিসিভিতে প্রবৃদ্ধি দর্শায়। আমি আমাদের ইয়ার…
Read More
হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

প্রবল বর্ষণে দুধিয়া এলাকায় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া হিউম পাইপের সেতুর উপর দিয়ে প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় বইছে নদীর জল। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকেই লাগাতার বর্ষণের ফলে পাহাড়ি ঝর্নাগুলির জল এসে বালাসনে মিলিত হওয়ায় নদীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি যদি এভাবে চলতে থাকে, তাহলে সেতুটি যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
Read More