Sonakshi Sarkar

1518 Posts
জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপারের  বিরুদ্ধে মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে  শাসানির অভিযোগ

কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগরাজে যখন নির্বিঘ্নে কাটলো কুম্ভস্নান, অন্যদিকে পশ্চিমবঙ্গে অন্য ছবি! মন্দির সম্পাদকে শাসানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উত্তরবঙ্গের প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রতিবছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে মন্দিরে আয়োজন হয় পুজোর। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরেই আয়োজন করা হয় দশ দিনব্যাপী মেলার। প্রতিবছরের মত এ বছরও পুজো ও মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই ধারণা প্রশাসনের। এরই মধ্যে জল্পেশ মন্দির সম্পাদক গিরীন্দ্রনাথ দেবের সাথে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়ায় চাঞ্চল্য। ভাইরাল হওয়া ভিডিওতে মন্দির সম্পাদক…
Read More
এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়ার দ্বারা অর্থনীতির সাথে গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে

এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়ার দ্বারা অর্থনীতির সাথে গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে

‘এক দেশ, এক নির্বাচন’ প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির পাশাপাশি গনতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে। আর এই ব্যবস্থার মধ্য দিয়ে আর্থিক ব্যবস্থা সমৃদ্ধির পাশাপাশি রাজনীতি ক্ষেত্রেও অনেক সুস্থিতি আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রক্রিয়াকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘এক দেশ, এক নির্বাচন’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘এক দেশ, এক নির্বাচন’ সময়ের সঙ্গে খুবই প্রয়োজন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুদিন আগেও জিএসটি নিয়ে কর্মশালা করেছিলাম। সেখানেও ব্যবসায়ীরা সম্পৃক্ত রয়েছেন। সবক্ষেত্রেই ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর…
Read More
ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ৮৯তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ের ৮৯তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

৮৯ তম ত্রিমূর্তি শিব জয়ন্তী সেলিব্রেশন। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ শোভাযাত্রার আয়েজন প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টারের তরফে। এদিন সকালে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সেন্টারে যোগ মেডিটেশনের পাশাপাশি শিববাবার পতাকা উত্তোলন  অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। হলদিবাড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এই র‍্যালি ও অনুষ্ঠানে সেন্টারের শতাধিক ভাই-বোন অনশগ্রহণ করেন।
Read More
জলপাইগুড়ি জেলার সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন

জলপাইগুড়ি জেলার সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন

বুধবার বেলা হতেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সুপার মার্কেটের সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের নিচের দিকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা, এতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। প্রথমে নিজেরাই রাস্তার ধুলো বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ধূপগুরী দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়।
Read More
শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড়

শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড়

শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড় ! ডোন মধ্য দিয়ে চলছে নজরদারি। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। আর শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে পুর্নার্থীদের ভিড় জমতে শুরু করেছে। মহা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পূর্ণার্থীদের ঢল। উল্লেখ্য উত্তরবঙ্গের প্রাচীনতম শৈবতীর্থ গুলোর মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। মহা শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জল্পেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছে পূর্নার্থীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূর্নার্থীরা মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করছেন। এবছরের রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও।মহা…
Read More
বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেফতার পাচারকারী

বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেফতার পাচারকারী

শিলিগুড়ি : মাদক চোরাচালানের আগে ৩১০ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম বিশ্বনাথ মণ্ডল। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা। মালদহের কালিয়াচক থেকে নকশালবাড়িতে মাদক পাচার করতে যাচ্ছিল অভিযুক্তরা। পুলিশ গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গাইজোট থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩১০ গ্রাম উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করা হয় ব্রাউন সুগার। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
Read More
বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

এদিন সকাল থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহর লাগোয়া এলাকায়, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক বিওপি বেরুবাড়ি-২ বুরেজোট বিএফপি স্কুলে একটি নাগরিক কর্মসূচী (ভেটেনারী মেডিকেল ক্যাম্প) আয়োজিত হয়। গৌরাঙ্গ বাজার, বুড়িজোট, ফৌদেরপাড়া, কীর্তনিয়াপাড়া, ছাগরিয়াপাড়া এবং নতুনবস্তি গ্রামের ৭৩ জন গ্রামবাসী তাদের অসুস্থ পোষা প্রাণীদের চিকিৎসার জন্য শিবিরে নিয়ে আসে। মধ্যে রয়েছে গরু-১১৭টি, ছাগল-৪৫টি, মোট ১৬২টি গৃহপালিত পশুকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো পর এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়। পশু চিকিৎসক গ্রামবাসীদের মৌসুমি রোগের সময় অসুস্থ পশুদের কীভাবে চিকিৎসা করতে হবে সে সম্পর্কেও অবহিত করেন।
Read More
বুড়ো কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

বুড়ো কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

আজ বাদে আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে শিব পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল সকালেই শিব চতুর্দশী লাগছে তাই সকাল থেকেই ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দেবে। বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও আগামীকাল সন্ধ্যায় ষোড়শোপচারে হোমযজ্ঞ ও ভোগ সহকারে পূজা হবে। পূজার শেষে বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। শিবরাত্রির ব্রত উপলক্ষ্যে আজকে থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের শিবরাত্রির শিব পূজার ফুল, বেলপাতা,…
Read More
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল সোমবার। চলবে ২২ মার্চ পর্যন্ত।পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট অব্দি। ২৪ ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে পাশাপাশি আজ থেকে শুরু হল দ্বাদশ মানের মাদ্রাসা ফাজিল পরীক্ষা।চলবে ১৭ই মার্চ  অব্দি। সারা-রাজ্যের ৯৫ টি ভেনু ও ৬০ টি, সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০৬ জন। আজ বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে ঘুরে দেখে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সূচী ঘোষণার পর সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা…
Read More
একজন ভারতীয় দালাল সহ ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হল আগরতলা রেল স্টেশন থেকে

একজন ভারতীয় দালাল সহ ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হল আগরতলা রেল স্টেশন থেকে

আবারো সোমবার বিকেলে ২ জন বাংলাদেশী নাগরিক সহ একজন ভারতীয় দালালকে আটক করলো আগরতলা রেল স্টেশন থেকে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা এবং একজন ভারতীয় দালাল(পুরুষ ) সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।  আগরতলা জি আর পি এস, বি এস এফ,  আগরতলা আর পি এফ, গুয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানালেন আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস।  প্রাথমিক জিজ্ঞাসায় তারা পুলিশকে বলেন কলকাতা যাবে বলে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। এবং আগামী কাল আটক হওয়া তিনজনকে  আদালতে প্রেরণ করা হবে। আটক দুই বাংলাদেশি হলেন আরাফাত…
Read More