Sonakshi Sarkar

1522 Posts
কয়লা খনির নামে উন্নয়নের নামে আদিবাসিদের উচ্ছেদ বন্ধ করতে  আদিবাসী অধিকার মঞ্চ পক্ষ থেকে প্রতিবাদী মিছিল

কয়লা খনির নামে উন্নয়নের নামে আদিবাসিদের উচ্ছেদ বন্ধ করতে  আদিবাসী অধিকার মঞ্চ পক্ষ থেকে প্রতিবাদী মিছিল

মূলনিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় যার জমায়েত স্থান হয় শেয়ালদা স্টেশন সাউথ শাখার কাছে সেখান দিয়ে মিছিল করে তারা ধর্মতলা ওই চ্যানেল যায়। আজকের এই প্রতিবাদ মিছিলের মূলত দাবী হয়  ডেউচা পাঁচামিতে উন্নয়নের নামে আদিবাসীদের উপর সরকার দ্বারা অবৈধ ভাবে উচ্ছেদ করা হচ্ছে। তারাই দাবিতে ডেউচা পাঁচামিতে কয়লা খনি বাতিল করতে হবে জল জমির জঙ্গল বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে। আদিবাসী সমাজের অধিকার রক্ষার লড়াই আজকের এই কর্মসূচি। অবিলম্বে কয়লা খনির নামে উন্নয়নের নামে আদিবাসিদের উচ্ছেদ বন্ধ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভারতের বৃহত্তম বয়লা খনি নামে…
Read More
সাইনবোর্ড ও হোর্ডিংয়ে “বাংলা” বাধ্যতামূলক করল শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন

সাইনবোর্ড ও হোর্ডিংয়ে “বাংলা” বাধ্যতামূলক করল শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন

শিলিগুড়ি শহরে শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান, প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে। তাতে ইংরেজি, হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এ নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন, প্রতিবাদে সামিল হয়েছেন। যেকারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহরজুড়ে সাইনবোর্ড, হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক। কিছুদিন আগে এব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। এরপরই এব্যাপারে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইনবোর্ড, হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে।…
Read More
পাঁচ শতাধিক চা বাগান শ্রমিক জলপাইগুড়ির টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে প্রতিবাদ মিছিলে সমবেত হলেন

পাঁচ শতাধিক চা বাগান শ্রমিক জলপাইগুড়ির টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে প্রতিবাদ মিছিলে সমবেত হলেন

আজ আমরা রুজি রোজগার, এবং বাস্তু হারা হতে যাচ্ছি, এমন সময় চা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা নেতারা চুপ কেনো, সময় আসছে এর জবাব দেবার। হুঙ্কার আদিবাসী বিকাশ পরিষদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহষ্পতিবার অখিল ভারত আদিবাসী বিকাস পরিষদ অনুমোদিত প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবী দাবাকে সামনে রেখে শ্রমিকদের বৃহত্তর সমাবেশ হলো জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে। দাবী গুলোর মধ্যে চা বাগানের ৩০শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের যে নির্দেশিকা জারী করেছে রাজ্যে সরকার,সেটি অবিলম্বে বাতিল, সহ নিম্নতম মজুরী প্রদান, এবং ডুয়ার্স তরাই এর চা বাগানে বসবাসকারী আদিবাসী, গোর্খা, সহ অন্যান্য জনজাতির ভূমি পুত্রীদের জমির খতিয়ান, দলিল প্রদান প্রমুখ।…
Read More
বাংলা নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ

বাংলা নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ

১৫ই এপ্রিল বাংলা নতুন বছর শুরু হতে চলেছে। সেই নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ এশহরের সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রাজ‍্য দিবস ও এসো হে বৈশাখ পালনের প্রস্তুতি সভা হয়ে গেল রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে। এই প্রস্তুতি সভায় শহরের সকল শ্রেণির শিল্পী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানকে সম্পূর্ণ রূপে সার্থক করে তুলতে নানান জনের নানান মতামত ব‍্যক্ত করেন। পরিশেষে মেয়র এক বক্তব্যে জানান, সম্পূর্ণ অনুষ্ঠানকে সার্থক করে তোলাই লক্ষ্য। এছাড়াও সকালে রঙিনময় প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় বৈশাখী আড্ডা সবটাই থাকছে।
Read More
চা শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে বিক্ষোভ শিলিগুড়ি উত্তরকন্যাতে

চা শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে বিক্ষোভ শিলিগুড়ি উত্তরকন্যাতে

চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে আজ শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয়। আজ সকাল থেকেই চা শ্রমিকরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়, যার গন্তব্য ছিল উত্তরকন্যা, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর। চা শ্রমিকরা দাবি তোলেন, চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস…
Read More
২০ তারিখ থেকে শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

২০ তারিখ থেকে শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

শহর শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানালেন উদ্যোক্তারা। প্রথম বছর ব্যাপক সাড়া পাওয়ায় ফের শিলিগুড়িতে চিত্রশিল্পীদের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। আগামী ২০ তারিখ থেকে ২৫ তারিখ শিলিগুড়ি ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে এই আর্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। মূলত গতবছর শিল্পীদের তরফে ব্যাপক সাড়া পাওয়ায় ফের এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এবার উত্তরবঙ্গ থেকে প্রায় ২০০ জন শিল্পী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা।
Read More
টোটোর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় জলপাইগুড়ি রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড

টোটোর ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় জলপাইগুড়ি রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড

সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙলো জলপাইগুড়ি ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। ট্রেন আসার সময় লেবেল ক্রশিংয়ের দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল। সেইসময় দ্রুতগতিতে আসা এক টোটো  রেললাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে।  ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষন লেবেল ক্রশিংয়ের দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আর পি এফ টোটো চালকের খোঁজ শুরু করেছে।
Read More
জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জোনাল খাদি মেলার আয়োজন

জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে জোনাল খাদি মেলার আয়োজন

বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভা ঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, আগামী ৩১ তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জোনাল খাদি মেলা, চলবে এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত। এই সময়ে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সংস্থা খাদির তৈরি সামগ্রীর যেমন প্রদর্শনী হবে পাশাপাশি বিক্রয় করা হবে, মেলায় অংশগ্রহণকারী ৮৭ টি বিক্রয় কেন্দ্র থেকে।
Read More
বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী

বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী

মঙ্গলবার রাতে বাগডোগরা সিংহিঝোড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে হাতবদলের আগে দুই পাচারকারীকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যে বাগডোগরা এলাকায় দাড়িয়ে ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা সহ এক ব্যক্তিকে। ধৃতদের নাম, তাসলিমা খাতুন নকশালবাড়ির বাসিন্দা ও মোঃ আনসারুল ফাঁসিদেওয়ার বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। এদিন বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে হাতবদলের উদ্যেশ্যে দাড়িয়ে ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৫০৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম চমন আলী। ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More