Sonakshi Sarkar

1615 Posts
ডিমের কার্টনে করে গাঁজা পাচার করতে গিয়ে আটক এক পাচারকারী

ডিমের কার্টনে করে গাঁজা পাচার করতে গিয়ে আটক এক পাচারকারী

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পুলিশের বড়সড় সাফল্য পেলো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, থানার পুলিশ হিলির বকশীগঞ্জ এলাকা থেকে ৯৩ কেজি ৪১০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনায় কথা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হিলির বকশীগঞ্জ এলাকায়। ঘটনায় সরাসরি যুক্ত থাকায় হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়েন কাঞ্চন হালদার নামে এক ভারতীয়।  ধৃত ওই ব্যক্তির বাড়ি হিলি থানার ত্রিমোহিনীর চাপাহাট এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, ধৃত ঐ ব্যক্তি শিলিগুড়ি থেকে গাড়িতে করে আট বক্স গাজা নিয়ে আসেন হিলিতে । সে নিজে কেনে ও নিজেই বহন করে হিলিতে আনে। আরো জানা যায়, সেখান থেকে হাত বদলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা…
Read More
দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে শহরে

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানো হবে জলপাইগুড়িতে। এজন্য পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ দীঘায় মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে নাম কীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। আজ সমাজপাড়া মোড় থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে।
Read More
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও বিকাশ ঘোষ সুইমিং পুলের সহযোগিতায় দুদিনের আন্তঃ বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শুরু হল সোমবার। শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অবস্থিত বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলে জমকালো পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৩৬টি ইভেন্টে ১৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শিলিগুড়ির ১২টি স্কুল থেকে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পারিষদ কাউন্সিলর বোরো চেয়ারম্যান পুরনিগমের সচিব ও বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের বিভাগীয় প্রধান জয়ন্ত ব‍্যানার্জি। প্রথমবার এমন আয়োজন হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।মেয়র আনন্দের সাথে জানান পরীক্ষা মূলক ভাবে সাঁতার প্রতিযোগিতা  প্রথমবার করা হোল।আগামীতে ছাত্রছাত্রীদের…
Read More
আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

আইসক্রিমে পোকা পাওয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান আইসক্রিম কারখানায়

রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমান আইস ক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইস ক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহর সহ জেলা জুড়ে, আতঙ্কিত হয়ে পরেন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা আইস ক্রিম কারখানা গুলোর মধ্যে ফোল্ডিং মোড়ের একটি কারখানায় তৈরি আইস ক্রিম এর মধ্যে পোকা কিলবিল করতে দেখে গ্রামবাসীরা। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরে সমগ্র জেলা জুড়ে। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইস ক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা । এই প্রসঙ্গে জেলার কনজ্যুমার্স এফেয়ার্স দফতরের  আসিস্টেন ডিরেক্টর দেবাশীষ মন্ডল জানান, অনেক…
Read More
গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল না পাওয়ায় সড়ক অবরোধ করলেন উন্নয়ন ঠিকাদার সমিতি

বকেয়া বিল মেটানোর দাবিতে জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়ক অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। প্ল্যাকার্ড হাতে ঠিকাদারদের ৩১ ডি জাতীয় সড়ক অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। আন্দোলনকারীদের অভিযোগ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কাজ করেও বিল পাচ্ছেন না তাঁরা। সেকারণে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন তাঁরা। রাস্তা অবরোধকারী ঠিকাদারদের দাবি,  ১০০ দিনের কাজে ইট, বালি,পাথর সাপ্লাই করেছেন তাঁদের অনেকে। এর জেরে কোটি কোটি টাকা বিল বকেয়া। অভিযোগ, MGNREGA প্রকল্পে জলপাইগুড়ি জেলায় রাস্তা, ড্রেন প্রভৃতি কাজের জন্য ১০০ কোটির বেশি টাকার ইট, বালি,পাথর সহ বিভিন্ন সামগ্রী সাপ্লাই করেছিলেন জেলার ৫ শতাধিক ভেন্ডার। ৩ বছর ধরে ওই টাকা বকেয়া। অবিলম্বে টাকা প্রদান করতে হবে, এই…
Read More
দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করা সরকারের অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী

দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করা সরকারের অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী

২০১৮-১৯ অর্থ বছর থেকে ২০২৫ এর এপ্রিল পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ১৬,৯৪২ জনকে নিয়োগ করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান সরকারের অন্যতম লক্ষ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতার সঙ্গে ও সময়ের মধ্যে কাজ সম্পাদন করাকে অগ্রাধিকার দিয়েছে সরকার। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৪৭৯টি পদে নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আজ ৪৭৯টি পদে অফার দেওয়া হচ্ছে। এরমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১২৬ জন, পূর্ত দপ্তরে ১৯৭ জন এবং রাজ্য সমবায় ব্যাংকে ১৫৬ জন রয়েছেন। নিজ নিজ…
Read More
শিলিগুড়িতে দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলেন পুলিশ

শিলিগুড়িতে দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করলেন পুলিশ

২০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শম্ভু মাহাতো, বিহারের বাসিন্দা। জানা যায়, দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকায় বেআইনি মদের কারবার চালাতো অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তের শংকট মেটাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রক্তদান ক্যাম্পের আয়োজন

রক্তদান জীবন দান তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে উৎসর্গ ব্লাড ডনের ক্যাম্পের আয়োজন করা হয়েছে,। রক্তের শংকট মেটাতেই বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থানা এবং ফারি গুলোতে স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের সংগ্রহ করা রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ওয়েস্ট টু দেবাশীষ বোস, মাটিগাড়া থানা আইসি অরিন্দম ভট্টাচার্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ি ইনচার্জ সজল রায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সহ মাটিগাড়া ওয়ান উপ প্রধান রেখা মল্লিক এবং সকল পুলিশকর্তারা।
Read More
শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়িতে ফায়ার আর্মস ও কার্তুজ সহ একজন যুবককে আটক করল পুলিশ

শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনি (টিকিয়া পাড়া) এলাকায়। সে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মোহাম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তার দেহতল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস (অগ্নেয়াস্ত্র) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে…
Read More
মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইলে বেটিং চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলেন কোতোয়ালি থানার পুলিশ

মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। এর মধ্যে একজন তিস্তা পাড়ে দীঘল বাজার এলাকায় একটি সাইবার ক্যাফের মালিক। তার ক্যাফেতে জুয়া ও বেটিং এর আসর বসত। ধৃত অন্যজনের বাড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়।
Read More