Sonakshi Sarkar

1522 Posts
১২ চাকার ট্রাক উল্টে ভয়াভহ দুর্ঘটনা মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকায়

১২ চাকার ট্রাক উল্টে ভয়াভহ দুর্ঘটনা মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকায়

মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকার ঘটনা। ঘটনায় বাইক চালক সামান্য আঘাত পান। তবে এই ঘটনায় লরি চালক এবং খালাসীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয়। স্থানীয় মানুষজন বিকট আওয়াজ শুনে রাস্তায় বেরিয়ে দেখেন একটি ১২ চাকার আলু বোঝাই লরি উল্টে পড়েছে। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন মাথাভাঙ্গা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগ পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় জেসিপির সাহায্যে গাড়িটিকে সোজা করে গাড়ির চালক ও খালাসীকে উদ্ধার করেন তারা। এরপর মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর দেখে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয় তাঁদের। এবং লরিটিকে উদ্ধার…
Read More
বাৎসরিক উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনে ৩ দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান

বাৎসরিক উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশনে ৩ দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান

জানা গেছে এই উৎসব উপলক্ষে দেশের আর এই উপলক্ষে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজেরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে। এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা। আর তা শুনতেই সকাল থেকে ভক্তদের ঢল নামলো আশ্রমে। ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে। আগামী ৩ দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান।
Read More
সোনাউল্লাহ স্কুলের শতবর্ষ উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

সোনাউল্লাহ স্কুলের শতবর্ষ উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

সেই উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বসেআঁকো, কুইজ এবং আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বসে আঁকো প্রতিযোগিতাটিতে দুইশতাধিক ছাত্রছাত্রীরা  অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ক বিভাগ যেমন খুশি আঁকো। এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর ছিল খ বিভাগের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির জন্য বিষয় ছিল আমাদের বিদ্যালয়। বিভিন্ন বিভাগে এই অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে বিষয়বস্তু ছিল পরিবেশ সচেতনতায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা। এদিন বহু ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Read More
৩৫৪ কেজি গাঁজাসহ আটক এক পাচারকারী

৩৫৪ কেজি গাঁজাসহ আটক এক পাচারকারী

কোচবিহারে বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে একটি পিকআপ ভ্যান আটক করে এসটিএফ। এরপর সেই পিক আপ ফ্যান থেকে প্রায় ৩৫৪ কেজি গাজা উদ্ধার হয়। মোট ৩৭ টি কার্টুনের মধ্যে এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ‌ পুলিশ সূত্রের খবর অনুযায়ী কোচবিহারের আকরাহাট সংলগ্ন এলাকা থেকে এই গাজা নিয়ে চিলাখানার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি। এর পিছনে কোন চক্র রয়েছে বা আরো কিছু জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে…
Read More
রাম নবমীর দিন মদের দোকান বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাঙালি হিন্দু মহামঞ্চ

রাম নবমীর দিন মদের দোকান বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাঙালি হিন্দু মহামঞ্চ

আগামী ৬ই এপ্রিল সমগ্র দেশে মহা শ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মৎসব। দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা। এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়িতে বুধবার এই মহা মঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপির প্রদান করা হয় ১২ ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে। মহা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে,তবে  এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে…
Read More
বাইসনের আতঙ্কে কোচবিহারের সাত মাইলের বাসিন্দারা

বাইসনের আতঙ্কে কোচবিহারের সাত মাইলের বাসিন্দারা

ফের সাত সকালে লোকালয়ে বাইসন চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে!  জানা যায় কোচবিহারের সাত মাইলের বাঘমারা অঞ্চলের গিরিয়ার কুঠি গ্রামে সকাল থেকে একটি বাইসন তান্ডব চলিয়ে বেড়াচ্ছে। যার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। খবর পেয়ে  ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ। জানা যায় যে, এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাইসনটিকে এখনো পর্যন্ত  আয়ত্বে আনতে পারেনি বন দপ্তরের কর্মীরা। বাইসন ধরতে তৎপর বনকর্মীরা।
Read More
১১ লাখ টাকার গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল জিআরপি

১১ লাখ টাকার গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল জিআরপি

ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৭,২৪৩ কেজি গাঁজা। জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার (৩৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়।উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। জি আর পি আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে…
Read More
মঙ্গলবার মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার ১৪ ফুটের অজগর সাপ

মঙ্গলবার মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার ১৪ ফুটের অজগর সাপ

কখনও চিতাবাঘ, কখনো আবার জঙ্গলি বাইশন যদিও ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণীর আগমন নতুন কিছু নয়। তবে এবার হাতি বা চিতাবাঘ কিছুই নয়, এবার বিশাল আকৃতির অজগর সাপের আগমনে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চুলচা চা বাগানে। মঙ্গলবার ডুয়ার্সের মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার হল একটি ১৪ ফুট দীর্ঘের অজগর সাপ। মঙ্গলবার চা বাগানে চা শ্রমিকরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পায়। এরপর আচমকা এভাবে অজগর দেখে রীতিমত আঁতকে ওঠেন তাঁরা। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা চালসার সর্ব প্রেমী দিবস রাই কে সঙ্গে নিয়ে আসেন অজগর সাপটিকে উদ্ধার…
Read More
কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গীতা পাঠের আয়োজন

কামাখ্যাগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গীতা পাঠের আয়োজন

স্থানীয় কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের ভোগ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টা থেকে, পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই পাঠে বহু প্রাতঃ ভ্রমণকারী এবং স্থানীয় মানুষ অংশ নেন। এরপর, মহাপ্রভু শ্রীচৈতন্যের উদ্দেশ্যে নিবেদিত ভোগ বিতরণ করা হয়। এই ভোগে অন্ন, লাবড়া, ডাল, তরকারি , পায়েস এবং বিভিন্ন ফল ছিল। স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন।অনুষ্ঠানের আয়োজকরা জানান, "প্রতিদিনের প্রাতঃ ভ্রমণে আমরা শরীরচর্চার…
Read More
আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা

আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা

মাথায় হাত আলু চাষীদের। এমনিতেই আলুর দাম তলানিতে, আম আদমির 'পৌষমাস', চাষিদের 'সর্বনাশ', কী হবে। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে বাংলার কৃষকরা। ১ মার্চ থেকে রাজ্যের বেশির ভাগ কোল্ডস্টোর খুলে গিয়েছে। তারপরেই জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালই হবে বলেই মনে করেছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালু আছে। সেটা হল ফলন ভাল হলে দাম হবে না। ফলন কম হলেই দাম পাওয়া যায়। এখনও পর্যন্ত যা খবর, তাতে এবার আলুর ফল ভাল হবে অনেকেই মনে করেছেন। বিঘে প্রতি 100 থেকে 120 বস্তা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই  ৬০ থেকে…
Read More