Sonakshi Sarkar

1805 Posts
বনধকে ঘিরে সমর্থক ও শাসকদলের শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

বনধকে ঘিরে সমর্থক ও শাসকদলের শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

বনধকে ঘিরে যান চলাচল বন্ধ করতে চাইলে শাসক দলের শ্রমিক সংগঠনের সাথে শুরু হয় বচসা। নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে বনধ সমর্থনকারীরা বলপূর্বক স্লোগান করে রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরবর্তী সেখানে উপস্থিত হয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। আইএনটি টিউসি কর্মী সমর্থকরা। তারা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাস্তায় আটকোনো যানবাহন স্বাভাবিক করে দেয়। যার ফলে দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা ও হাতাহাতি। বনধ সমর্থনকারীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে আইএনটিটিউসি কর্মীরা তাদের ওপর চরাও হয়। মারধর করা হয় তাদেরকে। ঘটনা স্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিস একজনকে আটক করেছে ।
Read More
শিলিগুড়ির পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো রোড সেফটি উইক

শিলিগুড়ির পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো রোড সেফটি উইক

শহর শিলিগুড়িতে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো রোড সেফটি উইক। শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা নিয়ে শহরবাসীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজিডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। ট্রাফিক সচেতনতার গুরুত্ব বুঝিয়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। বক্তারা সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ম মেনে পথচলার গুরুত্ব শেখানোর উপর জোর দেন।
Read More
প্রয়াত জয়ন্ত পালের তৈরি মূর্তি উন্মোচন করলেন মেয়র

প্রয়াত জয়ন্ত পালের তৈরি মূর্তি উন্মোচন করলেন মেয়র

শিলিগুড়িতে আজ এক আবেগঘন মুহূর্তে উন্মোচন করা হলো প্রয়াত জয়ন্ত পালের নির্মিত এক মূর্তি। বহুদিন আগে তাঁর দ্বারা নির্মিত হলেও, আজ মূর্তিটি পেল পূর্ণাঙ্গ রূপ এবং প্রতিষ্ঠা। প্রয়াত শিল্পীর মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই শিল্পকর্মটির যথাযথ স্থান পাওয়া। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই আজ এই মূর্তির প্রতিষ্ঠা করা হলো। শহরের পুরনিগমের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ পুরনিগমের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জয়ন্ত পালের মা-ও। এক আবেগঘন ভাষণে মেয়র বলেন, “আজকের এই মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জয়ন্ত পাল ছিলেন অত্যন্ত মেধাবী ও গুণী শিল্পী। দুর্ভাগ্যজনকভাবে এক পথ দুর্ঘটনায় তাঁর অকালপ্রয়াণ ঘটে। যদি তিনি আজ…
Read More
প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

প্রতিবছরের মতো এবারও জল্পেশে উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন

দিন কয়েক বাদেই উৎসবের মেজাজে সেজে উঠবে জল্পেশ ! শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির জোরদার কাজ শুরু হয়েছে জল্পেশ মন্দির ও সংলগ্ন তিস্তা নদীর পাড়ে। প্রতিবছরের মতো এবারও উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তিস্তার জল নিয়ে স্নান করে ভক্তরা জল্পেশ মন্দিরে পাড়ি দেন শ্রাবণ মাসে। কিন্তু প্রতিবছর বর্ষার কারণে তিস্তা নদী থেকে বেশ স্রোতস্বিনী রূপে। তাই এবছর তার আগেই বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে নদীপাড় জুড়ে। জেলা শাসক নিজে এলাকা পরিদর্শন করে জানান, নিরাপত্তাই প্রাধান্য। কোথায় স্নান করা যাবে, কোথায় নয়—তা স্পষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে।…
Read More
চিতাবাঘের আতঙ্ক পাহাড়পুরে, তৎপর বনদপ্তর

চিতাবাঘের আতঙ্ক পাহাড়পুরে, তৎপর বনদপ্তর

এবার চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাহাড়পুরের কালিয়াগঞ্জ সংলগ্ন নাওয়াপাড়া গ্রামে দেখা যাচ্ছে চিতাবাঘের পায়ের ছাপ। স্থানীয় গ্রামবাসীরাও চিতাবাঘের মতো প্রাণী দেখতে পেয়েছেন বলে দাবি করেন। এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মী‌রা। গ্রামবাসীদের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তারা। এলাকাবাসীদের মধ্যে সচেতনতা প্রচারের পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে বাঘ ধরার খাঁচা পাতার উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ সংলগ্ন নাওয়াপাড়া এলাকার এক বাসিন্দা মঙ্গলবার সকালে চিতাবাঘের মতো একটি বন্যপ্রাণী দেখেছেন বলে দাবি করেন। তার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে…
Read More
আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি এবং স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির “বৃদ্ধাশ্রম”

আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি এবং স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির “বৃদ্ধাশ্রম”

এলাকার কিছু যুবকের প্রচেষ্টায় সমাজে অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় দিতে গড়ে তুলেছে "বৃদ্ধাশ্রম" নামে একটি আস্তানার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক পেছনে নি রোঙ্গিয়াতে শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে আগামী ১৩ই জুলাই বৃদ্ধা আশ্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে। এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন সংস্থার সম্পাদক  নব কুমার বসাক সহ অনেমেষ দাস, অলোক দাস, সাবির আলম। নব কুমার বসাক সাংবাদিকদের জানাতে গিয়ে তাদের প্রধান লক্ষ্যে কথা ব‍্যখ‍্যা করেন। সম্পূর্ণ বিনা মূল্যে তারা এই পরিশেবা দিবেন। মোট ৪০ সিটের এই বৃদ্ধা আশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধারা থাকতে পারবেন। আপাতত ৬ জনকে নিয়ে ১৩ তারিখ থেকে যাত্রা…
Read More
সড়ক নিরাপত্তা সপ্তাহে বালাসন ট্রাফিক গার্ডের উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন

সড়ক নিরাপত্তা সপ্তাহে বালাসন ট্রাফিক গার্ডের উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বালাসন ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা। সোমবার বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোয়েল মোড় সংলগ্ন মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন মহিলা ও পুরুষ সকল প্রতিযোগীরাই এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ADCP অভিষেক মজুমদার,ACP সাজিদ ইকবাল,বলাসন ট্রাফিক গার্ডের oc গোবিন্দ রায় সহ অন্যান্য সকল পুলিশ আধিকারিকেরাও। পাশাপাশি, এদিন খাপরাসী হাই স্কুলের পড়ুয়াদের হাতে ৫০টি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও দেওয়া আয়োজন করা হয় ট্রাফিক গার্ডের তরফে। মূলত ট্রাফিক পুলিশের সাথে সমাজের সাধারণ মানুষদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে জানিয়েছেন এডিসিপি…
Read More
খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল

খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল

শিলিগুড়ি শহরবাসীর জন্য আসছে আরও একটি সুখবর। খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যাবিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা। শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন, এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড ব্যাঙ্ক এবং দিন-রাত খোলা ওষুধের দোকান। চিকিৎসকদের জন্য থাকবার ব্যবস্থাও করা হবে হাসপাতালের মধ্যেই। এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই আশাবাদী প্রশাসন। শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
Read More
গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

গভীর রাতে রেশন সামগ্রীর পিকআপ ভ্যান আটক করল জলপাইগুড়ি পুলিশ

উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা। জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেই গাড়িতে ছিলো বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট। প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিলো তাতে। সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেইসব সামগ্রী রেশনের। রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিলো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই…
Read More
উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী পুজো কমিটির তরফে খুঁটি পুজোর বিশেষ আয়োজন

উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী পুজো কমিটির তরফে খুঁটি পুজোর বিশেষ আয়োজন

শিলিগুড়ি, প্রত্যেক বারের ন্যায় এবার উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি খুটি পূজা সম্পন্ন হল। এবারে তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। এবার প্রথম স্থানের লক্ষ্যে নিয়ে পূজা মন্ডপ সাজাতে চলেছে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি। প্রতিবছর বিভিন্ন অভিনব আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি সেন্টাল কলোনি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ আকর্ষণ, মাটির টানে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পূজা মন্ডপ শিলিগুড়িতে স্থান অধিকার করবে আশাবাদী তারা।
Read More