Sonakshi Sarkar

1805 Posts
জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আটটি শাবক কোবরা উদ্ধার

শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রিয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরি। সংশোধনাগারে একটি পাইপ জানিয়ে বস্তুর ভেতর থেকে উদ্ধার করেন ৮ টি বিষাক্ত কোবরা সাপের ছানা। এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরি জানান, এই গুলো স্পেটিকাল কোবরা ,সাধারণত এই সাপ ২৫ টির মত ডিম পারে যার মধ্যে থেকে ২৩ টির মতো সাপের জন্ম হয়, আমি আজ ৮ টি উদ্ধার করতে পেরেছি, মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার , যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছি ।
Read More
ফের চেন ছিনতাই শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া এলাকায়

ফের চেন ছিনতাই শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া এলাকায়

দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন শিলিগুড়ি মহাকুম পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল সেই সময় ২ যুবক বাইকে করে এসে গলা থেকে। চেন ছিনতাই করে নিয়ে যায় জাগেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সিসি ক্যামেরা তে দেখা যাচ্ছে ২ যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার উপরে। হামলা করে এর পরই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলার পর। সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে এরপরেই গোটা ঘটনা খবর। লিখিতভাবে, পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে…
Read More
ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান শহর শিলিগুড়িতে

ফের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান শহর শিলিগুড়িতে

শিলিগুড়ি,শহরের খাবারের গুণমান নিয়ে আবারও প্রশ্ন উঠল। শুক্রবার ফের শিলিগুড়ির এসএফ রোডে অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। শহর ও আশেপাশের এলাকায় একাধিক হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে চালানো এই অভিযানে উঠে এল ভয়ঙ্কর সব অনিয়ম। অভিযান চলাকালীন একাধিক রেস্টুরেন্ট ও দোকানে পাওয়া যায় পুরনো, বাসি ও রীতিমতো পচা খাবার। একটি রেস্তোরাঁয় দু’দিনের পুরনো খাবার ফ্রিজে সংরক্ষণ করে পরিবেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিছু দোকানে রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ডালডা ও প্লাস্টিকজাত উপাদান। আরও উদ্বেগজনক বিষয়, বেশ কয়েকটি দোকানে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডার যা আগুন লাগার বড় ঝুঁকি তৈরি করে।
Read More
রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

রাস্তা মেরামতের দাবিতে ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তায়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোটো গাড়ি যাওয়া-আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা। অথচ সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলনায় বিজেপি কর্মী সমর্থকরা।
Read More
দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ৮ জনকে গ্রেপ্তার করলেন পুলিশ

দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ৮ জনকে গ্রেপ্তার করলেন পুলিশ

শিলিগুড়ি বাগরাকোটে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া ও অশান্তি পাকানোর ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ক্রিকেটে খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ঝামেলার সুত্রপাত হয়। সেই ঘটনায় মঙ্গলবার হর্কাস কর্ণারের দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এই পর ঘটনার রেশ এসে পড়ে পুরনিগমের ২০ ও ২৮ নম্বর ওয়ার্ডে। দুই ওয়ার্ডের মধ্যে ব্যাপক ঝামেলা তৈরি হয়। পরিস্থিতি হাতের নাগালে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ এলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পাল্টা…
Read More
উত্তরবঙ্গ জুড়ে চলছে আষাঢ় মাসের গ্রাম পূজা

উত্তরবঙ্গ জুড়ে চলছে আষাঢ় মাসের গ্রাম পূজা

উত্তরবঙ্গ জুড়ে চলছে আসারি সেবা বা গ্রাম পুজো ,অনেকেই আবার মহারাজার পুজো বলে থাকেন। গ্রামের মঙ্গল কামনায় হিন্দু ধর্মের মধ্যে এই পূজার চল রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে রাজবংশীদের গ্রামের বেশি প্রবণতা দেখা যায়। উত্তরবঙ্গের পাশাপাশি নেপাল, বাংলাদেশও এই পুজো হয়। তিস্তাবুড়ি থেকে সত্যপীর দেবতার থান রয়েছে এই গ্রাম ঠাকুরে। হিন্দু মুসলিম উভয় এই পুজোয় অংশগ্রহণ করে , মানত রাখা ধুপ ফলমূল, এমন কি পাঁঠা পায়রা ও মোরগ এনে দেন মুসলিম ধর্মের মানুষেরাও l   রাজবংশীদের মধ্যে আষাঢ় মাসে এই পুজো সেরে গুছিবুনা বা ভুমি পূজা করার পরেই তারা মাঠে ধান লাগার কাজে ব্যস্ত হয়। এই বিষয়ে রাজগঞ্জ থেকে পূজারী সুশান্ত…
Read More
গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে

গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে

এই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্য ভক্তদের সমাগমে গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় আশ্রমে। সকালে বিভিন্ন অনুষ্ঠানের পর দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজী মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু পূর্ণিমা দিবস পালন করা হচ্ছে। সকালে পুজো পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। তারপর ধ্যান, জপ সহ গুরু বন্ধনা নিয়ে আলোচনা করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম এ গুরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হল।
Read More
ভক্তির DNA থিমে এবার শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব

ভক্তির DNA থিমে এবার শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব

অভিনব থিম নিয়ে এবার দুর্গাপূজার মন্ডপ নিয়ে হাজির হচ্ছে শিলিগুড়ি শক্তিগড় সার্বজনীন দূর্গাৎসব কমিটি পাঠাগার ক্লাব। এবার তাদের পুজা ৭৪ তম বর্ষ পদার্পণ করল। তারই খুটি পূজা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার পাঠাগার ক্লাব প্রাঙ্গনে। স্থানীয় শিল্পী দ্বারা নির্মিত পূজা মন্ডপ এবারও শহরবাসীর নজর কাটবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা। পূজা কমিটির সম্পাদক কৌশিক দত্ত জানান, মা ও সন্তানের মধ্যে যে নারীর টান, সেই দিকটি উপস্থাপিত করা হবে তাদের থিম "ভক্তির DNA" মধ্য দিয়ে।তিনি আশাবাদী প্রত্যেক বছরের ন্যায় বড় তাদের পূজা মন্ডপ সকলের নজর করবে।
Read More
ধর্মঘটের বিশেষ কোন প্রভাব দেখা গেল না ডুয়ার্সের চা বাগানে

ধর্মঘটের বিশেষ কোন প্রভাব দেখা গেল না ডুয়ার্সের চা বাগানে

ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানে সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে বাগানে চা পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। কয়েকটি বাগানে বনধ সমর্থকরা গেটের সামনে মিছিল করলেও সেভাবে বনধের প্রভাব পড়েনি চা বলয়ে। অন্যান্য বাগানের মতো খোলা রয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। চা শ্রমিকদের দেখা যাচ্ছে চা পাতা তুলতে। সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে। বেশ কয়েকটি জায়গায় বনধ সমর্থকদের আটক করেছে পুলিশ।
Read More
জলপাইগুড়ির বেলাকোবায় একটি স্ক্র্যাপ দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

জলপাইগুড়ির বেলাকোবায় একটি স্ক্র্যাপ দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

বুধবার ভোররাতে বেলাকোবা ফরেস্ট অফিস সংলগ্ন আদর্শ পাড়ায় এক স্ক্র্যাপ দোকানে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন দোকানটিতে রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী এবং দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকালে জেলা পুলিশের এক আধিকারিক জানান আগুনে দোকান পুড়ে গেলেও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
Read More