Sonakshi Sarkar

1522 Posts
যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ

যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ

বুধবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ২০১৬ এসএসসি চাকরি প্রার্থীরা। এদিন বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির ভেনাস মোড় এ বিক্ষোভ এবং কিছুক্ষণ রাস্তা অবরোধ করে ডিআই অফিসে এর দিকে রওনা হয় চাকরিপ্রার্থীরা। এদিন মূলত যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে এই মিছিল করা হয়।
Read More
রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ করলেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ

রাস্তা মেরামতের দাবি জানিয়ে বিক্ষোভ করলেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ

জানাযায় দীর্ঘদিন ধরেই গয়েরকাটা থেকে রামসাহী পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার রাস্তা বেহাল এবং ভগ্ন দশায় পড়ে রয়েছে।  সেই রাস্তার মাঝেই রয়েছে নোনাই সেতু সেটিও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখেই মঙ্গলবার সকাল নাগাদ পথ অবরোধ করেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ দীর্ঘক্ষন তাদের পথ অবরোধ করায়। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই পদ অবরোধ তুলে নেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ। যদিও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের দাবি দীর্ঘদিন যাবত, গয়েরকাটা থেকে রামসাহী পর্যন্ত মোট ১৪ কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরা যাতায়াতের অযোগী…
Read More
উত্তরের অবস্থিত জঙ্গল গুলিতে আগুন ছড়িয়ে পড়ার থেকে বাঁচাতে চলছে নানান ধরনের সচেতনতা মূলক প্রচার

উত্তরের অবস্থিত জঙ্গল গুলিতে আগুন ছড়িয়ে পড়ার থেকে বাঁচাতে চলছে নানান ধরনের সচেতনতা মূলক প্রচার

বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিশেষত জলপাইগুড়ি জেলার জাতীয় এবং রাজ্যে সড়কের আশপাশে থাকা বন্য প্রাণীতে ভরা একের পর এক জঙ্গলের মধ্যে পরে থাকা শুকনো পাতায় আগুন জ্বলছে, যদিও বসে নেই বন বিভাগ সহ পরিবেশ কর্মীরা, নিজেদের সীমিত সাধ্য নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে লড়াই। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই নিকেশ হয়েছে ছোটো ছোটো কিট পতঙ্গ থেকে শুরু করে গাছের মগডালে পাখির নীড়ে থাকা সদ্য এই পৃথিবীতে আসা অসহায় ছানাগুলো। বন দফতরের পক্ষ থেকে যদিও চলছে নানান ধরনের সচেতনতা মূলক প্রচার, কোথাও আবার স্বয়ং বন কর্তা পরিবেশ কর্মী দের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে নেমেছে জঙ্গল গেসা রাস্তার পাশে পরে থাকা আবর্জনা।…
Read More
এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে জন জাগরণ তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন সাংসদ বিপ্লব কুমার দেব

এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে জন জাগরণ তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন সাংসদ বিপ্লব কুমার দেব

শুধুমাত্র একটি পরিবারের স্বার্থে ১৯৭৫-৭৭ পর্যন্ত কংগ্রেস ভারতে ইমার্জেন্সি লাগু করেছিল l শুধু তাই নয়, কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনৈতিক ভাবে নানা ভাবে রাজ্য গুলির উপর বিভিন্ন ধারা জারি করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছে l আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মজদুর মনিটরিং সেল আয়োজিত আশা, অঙ্গনওয়ারি দিদি ও সহায়িকাদের সাথে 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক কনভেনশনে এই কথা বলেন, সাংসদ বিপ্লব কুমার দেব l এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড় মাত্রায় মহিলারা উপস্থিত হয় l এদিন বিকেলে রাজধানীর সুকান্ত একাডেমি অডিটরিয়ামে রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, এই বিষয়ে মত বিনিময় করেন তিনি l দুটি অনুষ্ঠানেই এক…
Read More
জলপাইগুড়ির দিনবাজার এলাকায় ভয়াভহ অগ্নিকাণ্ড

জলপাইগুড়ির দিনবাজার এলাকায় ভয়াভহ অগ্নিকাণ্ড

জনবহূল এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। জলপাইগুড়ির দিনবাজার এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ব্যাঙ্কে আগুন লাগে। দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সেখানে  চলে আসে পুলিস। ফলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেলো বিস্তৃত জায়গা।। ব্যাঙ্কের পাশে প্রচুর দোকান। সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনার শঙ্কা ছিল। কিন্তু দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে পূরো এলাকায় শান্তির পরিবেশ এনে দেয়। যদিও অল্প সময়ের জন্য ঐ এলাকায় লোক সমাগম হয়েছিল।
Read More
জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

জনজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে রাজ্য সরকার। এর পাশাপাশি ব্রহ্মকুন্ড মেলার সৌন্দর্য্য বৃদ্ধি ও এর উন্নয়নে বাজেটে ১৪ কোটি টাকার সংস্থান রেখেছে রাজ্য সরকার। শুক্রবার বিকেলে মোহনপুর মহকুমার সিমনায় ৩দিন ব্যাপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এখানে আসার পর অনেক বিষয়ে জানতে পারলাম। বিশেষ করে ব্রহ্মকুন্ড মেলার ইতিহাস সম্পর্কে। আর এই মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানে বছরে দুবার মেলা অনুষ্ঠিত হয়। এবার বসন্ত কালে মেলার আয়োজন করা হচ্ছে। মেলাকে ঘিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও অস্থি বিসর্জনের মতো…
Read More
নিষিদ্ধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করলেন বীরপাড়া থানার পুলিশ

নিষিদ্ধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করলেন বীরপাড়া থানার পুলিশ

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সাদা পোশাকের পুলিশ বীরপাড়া সরাই লাইন থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ জিতেন সরকার নামে একজনকে গ্রেফতার করেছে বীরপাড়া থানার পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় জড়িত থাকার আরো কয়েকটি নাম সামনে এসেছে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানিয়েছেন তদন্ত চলছে, শীঘ্রই সকলকে গ্রেফতার করা হবে।
Read More
শিলিগুড়ি চম্পাসরি এলাকায় ছড়ালো বোমাতঙ্ক

শিলিগুড়ি চম্পাসরি এলাকায় ছড়ালো বোমাতঙ্ক

শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরে ছড়ালো বোমাতঙ্ক। জানা যায় গতকাল দুপুর নাগাদ পবিত্র নগর এলাকায় এক ফাকা জমিতে জনাকয়ক যুবক ওই গ্রেনেড পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় সিআইডি কেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে গ্রেনেডটি হাতে তৈরি নয়, বরং ম্যানুফ্যাকচার করা হয়েছে। তৎক্ষণাৎ ওই জায়গাটিকে খালি করে দেয় পুলিশ এবং সিল করে দেওয়া হয় জায়গাটিকে।  শুক্রবার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ওই পরিত্যক্ত জমিতে গ্রেনেড উদ্ধার করতে পৌঁছায় সেনাকর্মীরা। জানা যায় গ্রেনেড উদ্ধার করে…
Read More
শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলেন বিধান মার্কেটর ব্যবসায়ী সমিতির সদস্যরা

শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলেন বিধান মার্কেটর ব্যবসায়ী সমিতির সদস্যরা

দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়ি প্রধান ডাক ঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এর আগেও বহুবার তাদের এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল সমিতির সদস্যরা, তবে এখনো তাদের সেই দাবি পূরণ না হওয়ায় শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা জানান, দ্রুত তাদের এই দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ও প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাবে তারা।
Read More
গভীর রাতে বারবিশা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বহু দোকান

গভীর রাতে বারবিশা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বহু দোকান

অসম বাংলা সীমান্তের বারবিশা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে ছাই ১০ টি দোকান। এদিন গভীর রাতে আগুন লাগে। স্থানীয় ব্যাবসায়ী রা দমকল দফতর কে খবর পাঠায়। দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুন পরিস্থিতির বাইরে যাওয়ায় সমস্যা আর ও বেড়ে যায়। খবর দেওয়া হয় আলিপুরদুয়ারে।ততক্ষনে ১০ টি দোকান পুড়ে ছাই। কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশংকা ব্যবসায়ীদের।
Read More