Sonakshi Sarkar

1803 Posts
এশিয়ান হাইওয়ে পার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে আসে বুনো হাতির দল

এশিয়ান হাইওয়ে পার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে আসে বুনো হাতির দল

বুনো হাতির দল বীচ চা বাগানে ছিল সেখান থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়। পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। বুনো হাতির দলে ছোটো বড় মিলিয়ে মোট আটটি হাতি ছিল। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছায় তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায়।
Read More
শিলিগুড়ির এক শপিং মলে চলছিল মধুচক্রের ব্যবসা, ঘটনায় গ্রেপ্তার দার্জিলিঙের দুই বাসিন্দা

শিলিগুড়ির এক শপিং মলে চলছিল মধুচক্রের ব্যবসা, ঘটনায় গ্রেপ্তার দার্জিলিঙের দুই বাসিন্দা

শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী। ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, ও আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি…
Read More
শনিবার রাতে ভান্ডিগুড়ীর চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে আটক হল পূর্ণ বয়স্ক চিতা বাঘ

শনিবার রাতে ভান্ডিগুড়ীর চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে আটক হল পূর্ণ বয়স্ক চিতা বাঘ

প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ির বৈকুণ্ঠপূর বনদপ্তর এর অধীন বোদাগঞ্জ জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ী চা বাগানে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিল , ব্যাহত হচ্ছিলো কাঁচা চা পাতা তোলার কাজ থেকে শুরু করে শ্রমিকদের রাতের ঘুম। অবশেষে শনিবার রাতে চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে পড়ে পূর্ণ বয়স্ক চিতা বাঘটি। এই প্রসঙ্গে চা বাগানের বাসিন্ধা অমল নায়ক ফোনে জানান, প্রায় দেড় মাস থেকে এই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করে ছিলো এই চিতা বাঘটি, মাস খানেক আগে বাগানের করলা লাইনে ঝাউন্টু ওরাওকে আক্রমন করেছিল, এছাড়া চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশু শিকার করছিলো, আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে, তবে এই এলাকায় আরো…
Read More
এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর, রীতিমত আতঙ্কিত শহরবাসী

এবার দুষ্কৃতীদের শিকার সাংবাদিকের ঘর, রীতিমত আতঙ্কিত শহরবাসী

শনিবার সকালে এমন ঘটনার খবর ছড়িয়ে জলপাইগুড়ি শহর জুড়ে জনমানসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের নিউ টাউন পাড়ায় দীর্ঘ সময় ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত সংবাদ পত্রের সাংবাদিক প্রদীপ সরকার। আসন্ন পুজোর ছুটিতে বাইরে যাবার জন্য ভোর রাতে বাড়ি ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে, সকাল আটটা নাগাদ স্টেশন থেকে বাড়ি ফিরেই দেখতে পান আলমারি ভাঙ্গা,জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। খবর পেয়েই যায় কোতোয়ালি থানার পুলিশ, যদিও বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখেও হদিস পায়নি দুষ্কৃতীদের। এদিকে জলপাইগুড়ি শহরে দিনে দুপুরে ছিনতাই ,চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত শহরবাসী। শহর জুড়ে ড্রাগসের রমরমা ব্যবসা এর মূল…
Read More
এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে পালন করা হল রাখীবন্ধন উৎসব

এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে পালন করা হল রাখীবন্ধন উৎসব

রাখি বন্ধন উৎসব পালন হলো পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ প্রাঙ্গনে। শনিবার সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও রাখি বন্ধন উৎসবের ছবি নজরে এলো এদিন। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই সংস্থার মহিলারা বিএসএফ দের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি পরিয়ে ও কপালে তিলক পরিয়ে দিনটি উদযাপন করেন । পাশাপাশি থাকে মিষ্টিমুখেরও আয়োজন। এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক নরেশ লোহিয়া ও অন্যান্য বিএসএফ জওয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্চিতা দাস সহ আরো অন্যান্য কর্মকর্তারা। এদিন সকলে মিলে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা…
Read More
জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি পুলিশ লাইনে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের এবং শহরের সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এরই পাশাপাশি, প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্য সদস্যারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। সোসাইটির সমস্ত বোনেরা মঙ্গলদীপ ও মঙ্গলটীকার মাধ্যমে ভাইদের বরণ করে রাখীবন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন। পরে মিষ্টিমুখ ও হয়। জাতি ধর্ম বর্ণের ঊর্দ্ধে গিয়ে সৌহার্দের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে বেঁধে থাকবো এই বার্তা পৌঁছানোই এই আয়োজনের উদ্দেশ্য।
Read More
প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়ল এক চেইন ছিনতাইকারী। পুলিশের হাতে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, ধৃত যুবক ফাঁটাপুকুর এলাকায় বাড়ি। ঘটনার সঙ্গে যুক্ত মোটরবাইকটিও উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসাড়িতে এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে দাঁড়িয়ে ছিলো। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটরবাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়ভ
Read More
অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস ‌প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক ‌অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। ঠাকুর পঞ্চানন‌ বর্মা‌ স্মারক‌ ভবনে‌ আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিত্বরা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন অনুষ্ঠানে। কবিগুরু জীবনী নিয়ে নানা কথা তুলে ধরেন উপস্থিত গুণীজনেরা।
Read More
টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

চা বাগানে শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার জনবসতি এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো মজুত খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। শুক্রবার ভোর রাতে টিলাবাড়ি ডিভিশন চা বাগানের চার্চ লাইন ও বাতাবাড়ি বেনাই পাড়া, দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া এলাকায় হামলা চালায় একটি বুনো হাতি। হাতিটি চার্চ লাইনের একটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয়। এরপর বেনাই পাড়ার বেনাই মোহাম্মদ ও মুচি পাড়ার বুধনী খেরিয়ার ঘর ভেঙ্গে দেয় হাতিটি। জানা যায়, হাতিটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে টিলাবাড়ি চার্চ লাইনে। খবর পেয়ে ধুপঝোরা বিটের বন কর্মীরা এসে হাতিটিকে গারুমারা জঙ্গলে পাঠায়। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন…
Read More
শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। জানাগেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব, সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More