Sonakshi Sarkar

1508 Posts
বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

বিদ্যালয় পরিদর্শকের উপর হামলার ঘটনায় ক্ষোভ, প্রতিবাদে বিক্ষোভ

অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর সম্প্রতি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বর্বরোচিত হামলা চালিয়েছে‌ বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে‌ বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ তথা জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর হামলা চালায় ওই বিদ্যালয়ের একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই বর্বরোচিত আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান সমিতির রাজ্য সম্পাদক অনিমেষ।
Read More
ন্যূনতম বেতন ১৫ হাজারের দাবিতে বাঘাযতীন থেকে বিক্ষোভ মিছিল

ন্যূনতম বেতন ১৫ হাজারের দাবিতে বাঘাযতীন থেকে বিক্ষোভ মিছিল

রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন। এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন…
Read More
রাষ্ট্রপতি মুর্মু ঝাড়পুরে গ্রামের মানুষ ও ঐতিহ্যকে সম্মান জানালেন

রাষ্ট্রপতি মুর্মু ঝাড়পুরে গ্রামের মানুষ ও ঐতিহ্যকে সম্মান জানালেন

ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর সফরের দ্বিতীয় দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার শ্বশুরবাড়ির গ্রাম ঝাড়পুর পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রায়রংপুরে তার বাসভবন থেকে ঝাড়পুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি কুসুমি ব্লকের পাহাড়পুরে তার প্রয়াত পুত্র এবং স্বামীর স্মরণে নির্মিত এসএলএস মেমোরিয়াল আবাসিক বিদ্যালয়ে পৌঁছান। সেখানে, ঐতিহ্যবাহী উপজাতীয় নৃত্য এবং গানের মধ্য দিয়ে তাকে জমকালো স্বাগত জানানো হয়। তিনি এসএলএসে স্থানীয় যুবক/যুবতীদের সাথে মতবিনিময় করেন। সেখান থেকে চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি গ্রামের রাস্তা ধরে হেঁটে মুর্মু চাকের কাছে অবস্থিত তার স্বামী নৈনত শ্যামচরণ মুর্মুর মূর্তির কাছে যান। তিনি তার স্বামীর মূর্তিতে প্রদীপ ও ধূপ দান করেন এবং ফুল দেন। সেখান…
Read More
সূত্রে সাফল্য: মোটরবাইক চুরি মামলায় বড় অগ্রগতি মাটিগাড়া পুলিশের

সূত্রে সাফল্য: মোটরবাইক চুরি মামলায় বড় অগ্রগতি মাটিগাড়া পুলিশের

সূত্রে ধারাবাহিক তদন্ত চালিয়ে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায়, মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার হওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর গত ৭ অক্টোবর মাসে মাটিগাড়া বাজার থেকে পালপাড়ার বাসিন্দা মিঠুন রায়ের মোটর সাইকেল চুরি যায়। ঘটনার পর মাটিগাড়া থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত চলাকালীন একাধিক ইনফরমারকে সক্রিয় করে তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে চুরি যাওয়া মোটরসাইকেলটি…
Read More
দেবগ্রামের শিবমন্দির: ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া ইতিহাসের আর্তনাদ

দেবগ্রামের শিবমন্দির: ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া ইতিহাসের আর্তনাদ

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর গ্রাম, যা স্থানীয়ভাবে দেবগ্রাম নামে পরিচিত, আজ এক নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ছয় শতকেরও বেশি পুরনো এক শিবমন্দিরের ভগ্নাবশেষ এখনও টিকে আছে। কিন্তু এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা আজ চরম অবহেলা আর উদাসীনতার শিকার। আমাদের বাঙালি জাতি যেন নিজের অতীতকে ধ্বংস করার শিক্ষা নিখুঁতভাবে রপ্ত করেছে। একসময় দেবগ্রামের এই শিবমন্দির ছিল স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বহু আগেই অদৃশ্য হয়ে গেছে। ভগ্নপ্রায় দেওয়ালগুলোতে আজ জন্মেছে বিলাই হাঁচড়ি গাছ, দেওয়ালে লেপটে আছে গোবর। স্থাপত্যটি জরাজীর্ণ, পরিত্যক্ত, এবং ধ্বংসস্তূপে পরিণত। তবু এই অবশিষ্টাংশই যেন এক মহাকালের সাক্ষ্য বহন করছে। মন্দিরের গঠনশৈলী…
Read More
উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

গত রাতে নয়াগ্রাম থানার পুলিশের কাছে খবর আসে দুজন ব্যক্তি একটি অটোতে করে বিপুল পরিমাণ গাঁজা , উড়িষ্যা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর পেয়ে নয়াগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করেন। প্রায় দশটা নাগাদ সেই অটো টি কে নয়াগ্রাম থানার অন্তর্গত ডাহি এলাকায় আটক করা হয়, যার  থেকে  উদ্ধার হয় ৬২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এই গাঁজা উড়িষ্যা থেকে খড়্গপুরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে এসে পড়ে অভিযুক্তরা, যে অটোতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই অটোটিকে বাজেয়াপ্ত করে নয়াগ্রাম থানার পুলিশ এবং উড়িষ্যার বাসিন্দা…
Read More
৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী।রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পারসহ তাদের গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন। দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা,…
Read More
শিলিগুড়িতে বৈদ্যুতিক কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সুরক্ষা আশ্বাস

শিলিগুড়িতে বৈদ্যুতিক কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সুরক্ষা আশ্বাস

বৈদ্যুতিক কাজের আধুনিকরনের কাজের অভিযোগ,সেই অভিযোগের ভিত্তিতে সরজমিনে ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে শহর শিলিগুড়িতে ইতিমধ্যে শুরু হয়েগেছে আন্ডার গ্রাউন্ড কেবল পাতার কাজ। শিলিগুড়ি পৌরনিগরের ১৬ নম্বর বলাই দাস সরণ হয়ে রজনীকান্ত সরণিতে বসানো হয়েছে বিদ‍্যুতের তার। বাড়ি বাড়ি সংযোগ করবার জন‍্য যে জাংশন বক্স বসানো হয়েছে তাতে অভিযোগ করেন এলাকার বাসিন্দা।সেই অভিযোগের ভিত্তিতে মেয়র সরজমিনে সকল কাজ ক্ষতিয়ে দেখেন এবং আধিকারিক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এরপর মেয়র সাংবাদিকদের জানান এই কেবল পাতার কাজ শেষ হলে যেমন মানুষ উপকৃত হবে তেমনি মাথার ওপর বৈদ‍্যুতিক পলে তারের জঞ্জাল থেকে রেহাই পাবে…
Read More
লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবারো বিধ্বংসী অগ্নিকাণ্ড। লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে নষ্ট হয় দোকানের ভেতরে থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার পুলিশও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,…
Read More
জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

জরিমানা আর নিষিদ্ধতার বিরুদ্ধে হকারদের আন্দোলন, সাত দিনের আলটিমেটাম রেল দপ্তরে

কেউ চা বিক্রি করে, কেউ ঘুঘনি, আবার কেউ রুটি - সবজি বিক্রি করে কোনওমতে সংসারের হাল ধরেছেন। সেই রুজি - রুটিতেই এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রেল দপ্তর - এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এনজেপি স্টেশনের হকাররা। রেলের ভিতরে বা স্টেশন চত্বরে ছোটখাটো ব্যবসা করলেই জরিমানা করা হচ্ছে, যার অঙ্ক হাজার টাকারও বেশি। ফলে চরম সংকটে পড়েছেন বহু হকার। অনেকেই রেলকর্মীদের চোখ এড়িয়ে ব্যবসা চালালেও, অনেকে জরিমানার ভয়ে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে বহু হকারের। রেলের এই দমন - পীড়নমূলক নীতির প্রতিবাদে ব্যবসার সামগ্রী নিয়েই রেল আধিকারিকের দপ্তরের সামনে হাজির হন হকাররা। এডিআরএম অফিসের…
Read More