Sonakshi Sarkar

1518 Posts
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়িতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়িতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া নতুন উন্নয়নমূলক প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যাগুলি সরাসরি এলাকায় গিয়ে শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা। আজকের অনুষ্ঠানে সরকারি আধিকারিক, পুরনিগমের কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা যেমন— রাস্তার সংস্কার, আলো-জল ব্যবস্থা, নিকাশি সমস্যা ইত্যাদি তুলে ধরেন। কর্তৃপক্ষও আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে এগুলির সমাধান করা হবে।
Read More
বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে এসে পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে এসে পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, আগের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে পৌঁছালেন তিনি। একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এদিন উত্তরবঙ্গে আসেন মহারাজ। কয়েক মাস আগে মালদহ সফরে যেমন তাঁকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল, তেমনই ব্যতিক্রম হলো না শিলিগুড়িতেও। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সৌরভকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি সেলফি তুলতে ভিড় জমান। এই সফরে কোনও ক্রিকেট সংক্রান্ত কর্মসূচি ছিল না। জানা যায় সৌরভের সন্ধ্যার মধ্যেই কলকাতা ফিরে যাওয়ার কথা, কারণ ইডেনে তাঁর একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এদিনই সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হবে। ক্রীড়া বিল পাস হওয়ার পর…
Read More
নাচ, গান সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদার টাউন হলে পালিত হল কন্যাশ্রী দিবস

নাচ, গান সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদার টাউন হলে পালিত হল কন্যাশ্রী দিবস

বৃহস্পতিবার কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে নজরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান আয়োজন করা হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।' এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের কন্যাশ্রীমেয়েরা নাচ, গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের…
Read More
পদাতিক এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা

পদাতিক এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা

পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রী দুর্ভোগ। জলপাইগুড়ি রানীনগর station এর কাছে ঘটনা। জলপাইগুড়ি বেলাকোবা এবং রানীনগড় স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে পদাতিক। ইঞ্জিন বিকল, 12377 up Padatik.  10.05 am জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময়। কিন্তু প্রায় দুই ঘন্টা হলেও ট্রেন পৌঁছায়নি। চরম সমস্যা ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকরা। ঘটনাস্থানে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা। প্রায় ঘন্টা দুয়েক পর রানীনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর  সচল করে ইঞ্জিন পাল্টে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।
Read More
অবিরাম বৃষ্টির ফলে লিস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত, সতর্ক প্রশাসন

অবিরাম বৃষ্টির ফলে লিস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত, সতর্ক প্রশাসন

পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে লিস, ঘিস, চেল, মালসহ বিভিন্ন ঝরার জল বেড়ে গিয়েছে, যার প্রভাব পড়েছে সমস্ত নদ-নদীতে। আজ রাতে লিস নদীর ধারে অবস্থিত বাগ্রাকোটের চান্দা কোম্পানি এলাকার লিস নদীর বাঁধ প্রচণ্ড জলের চাপে ভেঙে যাওয়ার মুখে পড়ে। এই দৃশ্য প্রথম নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীকে। তিনি ঘটনাস্থলে এসে, দেরি না করে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। রাতেই নদীর জল অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বাঁধ মাটি দিয়ে সংস্কার শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজেশ ছেত্রীর দ্রুত পদক্ষেপ ও গ্রামবাসীদের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে…
Read More
ফের এটিএম লুটের চেষ্টা শহর শিলিগুড়িতে

ফের এটিএম লুটের চেষ্টা শহর শিলিগুড়িতে

দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় একটি এটিএম লুট করার চেষ্টা করছিল চারজন দুষ্কৃতী। বিষয়টি নজরে আসে এক ব্যক্তির। তিনি তৎক্ষণাৎ পুলিশ কে ফোন করেন। একটি সাদা রংয়ের ছোট গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই পালায় দুষ্কৃতীরা।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর এবং দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দার্জিলিং জেলার পুলিশের খড়িবারি থানার পুলিশ তদন্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। তবুও ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে জানাই এটিএম লুট করতে পারেনি দুষ্কৃতীরা। গতকালই ওই এটিএম এ 5 লক্ষ টাকা ঢালা হয়েছিল। আর আজ ভোররাতে ওই এটিএমে…
Read More
নক্সালবাড়িতে “আমাদের পাড়া আমাদের সমাধান”প্রকল্পের শুভ উদ্বোধন

নক্সালবাড়িতে “আমাদের পাড়া আমাদের সমাধান”প্রকল্পের শুভ উদ্বোধন

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে নক্সালবাড়ি ব্লকের অন্তর্গত সাতভাইয়া ডিভিশন ৯৯ ও আজমাবাদ ১০২ এলাকায় “আমাদের পাড়া আমাদের সমাধান”প্রকল্পের শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য স্থানীয় সমস্যাগুলি সরাসরি শুনে দ্রুত সমাধান করা, যাতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সমস্যার সমাধান সরকারি উদ্যোগেই পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বহু সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেগুলির সমাধানের আশ্বাস দেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি অগ্রাধিকার ভিত্তিতে…
Read More
দেশি পিস্তল সহ এক যুবককে আটক করলেন এনজেপি পুলিশ

দেশি পিস্তল সহ এক যুবককে আটক করলেন এনজেপি পুলিশ

উদ্দেশ্য ছিল কোন অপরাধমূলক কাজ করার, তবে তা সংগঠিত করার আগেই পুলিশের জালে ধরা পরলো কুখ্যাত দুষ্কৃতি সূর্য রায়। ধৃত যুবক এনজেপি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সূর্য রায় এনজেপি থানা সংলগ্ন মোড় বাজার এলাকায় একটি দেশি পিস্তল নিয়ে কোন অসৎ কাজের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। সেইমতো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ মোড়বাজার এলাকায় অভিযান চালিয়ে সেই যুবকটি গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে আরো ও জানা গেছে ওই যুবক একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে শিলিগুড়ি সহ অন্যান্য বিভিন্ন থানায়। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে…
Read More
প্রবল বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে ভাই ও বোনের মর্মান্তিক মৃ*ত্যু

প্রবল বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে ভাই ও বোনের মর্মান্তিক মৃ*ত্যু

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শহর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অন্তর্গত শাহু ডাঙ্গির পাঘালু পাড়ায়। মুষলধারে এই বৃষ্টি চলাকালীন বাড়ির দেওয়াল ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ভাই বোনের। বৃষ্টি চলাকালীন রাত দশটা নাগাদ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভোরের আলো থানার পাঘালুপাড়া এলাকায় একটি বাড়ির দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর খবর মিলেছে। ভোরের আলো থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই শিশুর নাম মধুমিতা মোহন্ত এবং দেবায়ন মোহন্ত। মধুমিতা মোহন্তর বয়স ৩ বছর, দেবায়ন মোহন্তর বয়স দেড় বছর। প্রচন্ড বৃষ্টি চলাকালীন বাড়ির দেওয়াল ভেঙে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেই ভোরের আলো থানার পুলিশ সূত্রে…
Read More
মুষলধারে বৃষ্টির কারণে গান্দ্রা নদীর উপর কাঠের সেতুটি ভেঙে পড়ায় সমস্যার মুখে গ্রামবাসী

মুষলধারে বৃষ্টির কারণে গান্দ্রা নদীর উপর কাঠের সেতুটি ভেঙে পড়ায় সমস্যার মুখে গ্রামবাসী

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর ভারী বৃষ্টির জেরে ধূপগুড়ি মহকুমার বারোঘারিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া সংলগ্ন গাঁন্দ্রা নদীর কাঠের সেতু জলের স্রোতে ভেঙে গেল। সে তো ভেঙে যাওয়ায় সমস্যায় গ্রামের বহু মানুষ মানুষ, এই কাঠের তৈরি সেতু দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় পাশাপাশি অফিস,বাজার খুব সহজে পৌঁছে যায় এই এলাকার মানুষ। এই সেতু ভেঙে পড়ায় প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে যেতে হবে এলাকার বাসিন্দাদের। সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। এই সেতুটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল আর রাতভর  বৃষ্টিতে গাঁন্দ্রা নদীর জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেঙে পড়ে সেতু।
Read More