Sonakshi Sarkar

1518 Posts
ঘীস নদীর চরে আবারও উদ্ধার হল বিপজ্জনক মর্টার শেল

ঘীস নদীর চরে আবারও উদ্ধার হল বিপজ্জনক মর্টার শেল

বৃহস্পতিবার ও শুক্রবার, পরপর দু’দিনে মোট দুইটি মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। এই নিয়ে গত এক বছরে ঘীস নদীর চর থেকে উদ্ধার হওয়া শেলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বৃহস্পতিবার ঘিসবস্তি এলাকার কয়েকজন যুবক নদীর চরে একটি মরচে ধরা শেল পড়ে থাকতে দেখে মাল থানায় খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সুরক্ষার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে, তারা আজ শুক্রবার ঘটনাস্থলে এসে আরও একটি মর্টার শেল খুঁজে পায় এবং দু’টি শেলই নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। তবে এতগুলি মর্টার শেল কোথা থেকে এল, বা কীভাবে ঘীস নদীর চরে বারবার মিলছে—তা নিয়ে এখনও পর্যন্ত…
Read More
টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের অনেক এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের অনেক এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত

জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যা বাসিন্দারা। একটানা ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের ইন্দিরাগান্ধী বাজার সংলগ্ন কলোনি কম্পোজিট কমপ্লেক্স এর বেশ কিছু জায়গায় জল জমে যায়। চরম সমস্যা নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী। ড্রেন এর ব্যবস্থা ঠিকঠাক না থাকা দরুন জল দাঁড়িয়ে থাকছে ফলে রাস্তার উপরে জল জমে যাতায়াতের  চরম ভোগান্তি বলে অভিযোগ বাসিন্দাদের। টানা বৃষ্টির কারণে শুক্রবার সকাল নাগাদ রাস্তাঘাটে, হাটে বাজারে লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়।…
Read More
রেল চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

রেল চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা

বৃহস্পতিবার গভীর রাতে চাপরামারি জঙ্গল চেরা রেলপথে হাতির শাবক ও তার মায়ের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়াল। রেল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দু’টো নাগাদ ডাউন কবিগুরু এক্সপ্রেস নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি ৬৯/০ নম্বর পিলারের কাছে পৌঁছতেই চালক প্রকাশ কুমার ও কামরু মন্ডলের নজরে আসে রেললাইনের উপর ঘোরাফেরা করছে একটি হস্তীশাবক। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হয় মা হাতিটিও। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালকরা। প্রায় ১,২০০ মিটার লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মা ও শাবক এগিয়ে যায়। প্রায় ২৩ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাতিরা জঙ্গলে প্রবেশ করলে তবেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। স্থানীয়রা জানান, চাপরামারি…
Read More
মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হানা দিলেন আয়কর দপ্তর

মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হানা দিলেন আয়কর দপ্তর

মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামল আয়কর দপ্তরের অভিযান। শুক্রবার সকাল থেকেই আয়কর দপ্তরের আধিকারিকরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়েই এই অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কারখানার প্রধান ফটকেই তাঁদের কড়া পাহারা, যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সংবাদমাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয়। সূত্রের খবর, আধিকারিকরা কারখানার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি, হিসাবপত্র ও কম্পিউটার ঘেঁটে দেখছেন। সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে। তবে এ বিষয়ে আয়কর দপ্তরের…
Read More
শুক্রবার ভোর থেকে কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর

শুক্রবার ভোর থেকে কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর

নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরিসহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একইসঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, গুজরাটের সুরাট—মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
গণেশ পূজো উপলক্ষে সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে

গণেশ পূজো উপলক্ষে সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে

বৃহস্পতিবার শিলিগুড়ির বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে গণেশ পূজো উপলক্ষে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগে ছিল দুস্থদের জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রসাদ বিতরণ। ক্লাব সদস্যরা জানান, গত তিন বছর ধরে এই বাজার প্রাঙ্গণে গণেশ পূজোর আয়োজন করা হচ্ছে। তবে এ বছর প্রথমবার তারা সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।  বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে প্রয়োজনে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেন উদ্যোক্তারা। এদিন প্রায় ৫০০ জন বৃদ্ধার হাতে শাড়ি এবং ৩০০ জন খুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য…
Read More
বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে আটক করলেন নিউ বারাকপুর থানার পুলিশ

বিপুল পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে আটক করলেন নিউ বারাকপুর থানার পুলিশ

মাদকদ্রব্য গাঁজা ব্যবসার স্বর্গরাজ্য নিউ বারাকপুর। রীতিমতো উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচি মাথাভাঙা থেকে উত্তর ২৪ পরগনা জেলার নিউ বারাকপুরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ রমরমা কাচা পয়সার ব্যবসার আতুরঘর। কোন সময় ট্রলি ব্যাগে আবার কখনও বা স্কুল ব্যাগে উত্তরবঙ্গ থেকে নিউ বারাকপুরে বিলকান্দা হেমন্তনগরে গাঁজা পাচারকারীদের স্বর্গরাজ্য। হাতেনাতে পাকড়াও গাঁজা পাচারকারী। নিউ বারাকপুর থানার আবার ও বড় সড় সাফল্য কোচবিহার মাথাভাঙা থেকে স্কুল ব্যাগে করে মাদক দ্রব্য নিয়ে যাচ্ছিলেন বিলকান্দা এলাকায়। পুলিশের হাতে পাকড়াও গাঁজা পাচারকারী। বুধবার রাতে নিউ বারাকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজিরহাট সোদপুর রোডে পেট্রোল পাম্পের পাশে পরিত্যক্ত ইট ভাটা থেকে সাড়ে দশ কেজি মাদকদ্রব্য গাঁজা…
Read More
শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল

শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুল

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।
Read More
4 জনের একটি গাং দ্বারা লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি

4 জনের একটি গাং দ্বারা লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি

লেক টাউন হনূমান মন্দিরে দুঃসাহসিক চুরি, চার জনের ভিডিও সিসিটিভিতে পাওয়া গেছে। 4 জনের একটি গাং সোনা, রুপো গয়না এবং মুকুট সহ অন্যন্য পুজোর সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষ। চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে চুরি হওয়া গায়নাপাত্রের দম কোটি টাকা উপরে হতে পারে। লেক টাউন থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে স্থানীয় থানা এবং ডিটেকটিভ বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
Read More
সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব

সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব

প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।…
Read More