Sonakshi Sarkar

1508 Posts
ভাষা শহিদদের স্মরণে আবেগঘন অনুষ্ঠান, সরগরম শিলিগুড়ি-র বাঘাযতীন পার্ক

ভাষা শহিদদের স্মরণে আবেগঘন অনুষ্ঠান, সরগরম শিলিগুড়ি-র বাঘাযতীন পার্ক

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আত্মপরিচয় ও সংস্কৃতির মেরুদণ্ড এই বার্তাকেই সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবেগ ও শ্রদ্ধায় মুখর হয়ে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক প্রাঙ্গণে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠিত হয় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।  বক্তৃতায় উঠে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের ইতিহাস ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার।  অন্যদিকে, মালদায় সাংস্কৃতিক আবহে দিনটি পালিত হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। মালদা শিল্পী সংসদ-এর উদ্যোগে এলআইসি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা, যেখানে শিল্পী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রা শহর পরিক্রমা করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা…
Read More
দোল–গৌড় পূর্ণিমায় ভক্তি ও বাণিজ্যের মেলবন্ধন, সরগরম ইসকন মায়াপুর চত্বর

দোল–গৌড় পূর্ণিমায় ভক্তি ও বাণিজ্যের মেলবন্ধন, সরগরম ইসকন মায়াপুর চত্বর

আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মন্দির চত্বর। একাধিক ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘নিত্যানন্দ মার্কেট’। ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে। এই মার্কেটের অন্যতম আকর্ষণ বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল দিয়েছেন। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা কিনছেন। বিক্রেতাদের…
Read More
২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত, ধাপে ধাপে বাকি কোম্পানিরও টাকা ফেরতের লক্ষ্যে নিলাম শুরু

২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত, ধাপে ধাপে বাকি কোম্পানিরও টাকা ফেরতের লক্ষ্যে নিলাম শুরু

উত্তরবঙ্গে চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করল ‘চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টস ইউনিটি ফোরাম’, ‘আমানতকারী এজেন্ট সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ’ ও ‘চিটফান্ড পীড়িত জনতা দার্জিলিং-কালিম্পং’-এর যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক পার্থ মৈত্র জানান, ২০১৩ সাল থেকে প্রতারিত আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরতের দাবিতে তাঁদের আন্দোলন চলছে। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির মাধ্যমে সম্পত্তি নিলাম করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ২১টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিচারপতি এসপি তালুকদারের ওয়ান ম্যান কমিটির কাছে ১১৭ কোটিরও বেশি টাকা জমা রয়েছে, যা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। আগামী ২৩ তারিখ থেকে ১০ মার্চ পর্যন্ত…
Read More
সীমান্তে ডিজিটাল শিক্ষার উদ্যোগ, সোনাপাড়ায় বিনামূল্যে কম্পিউটার সেন্টার চালু

সীমান্তে ডিজিটাল শিক্ষার উদ্যোগ, সোনাপাড়ায় বিনামূল্যে কম্পিউটার সেন্টার চালু

সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের ডিজিটাল শিক্ষা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল বিএসএফ।  বিএসএফের ১২৩ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ভারত - বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুর জেলার সোনাপাড়া বিওপিতে বৃহস্পতিবার একটি বিনামূল্যের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এই কেন্দ্রের উদ্বোধন করেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দীনেশ কুমার। উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার গুরমিত সিং, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও এলাকার বাসিন্দারা। বিএসএফ সূত্রে জানা গেছে, সোনাপাড়া বিওপিতে গড়ে ওঠা এই কম্পিউটার সেন্টারে সীমান্ত এলাকার স্কুলগুলির পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হবে, যা ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে। শুধু কম্পিউটার শিক্ষাই নয়,…
Read More
রামকৃষ্ণ পরমহংস দেব-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ-এ ভক্তদের ঢল

রামকৃষ্ণ পরমহংস দেব-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ-এ ভক্তদের ঢল

ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে বেলুড় মঠে। এই উপলক্ষে এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। এরপর দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল-বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।
Read More
সেবক রোড অভিযানে বড় সাফল্য, অস্ত্রসহ ধৃত

সেবক রোড অভিযানে বড় সাফল্য, অস্ত্রসহ ধৃত

বড়সড় ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযানে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। হাতেনাতে গ্রেফতার করা হয় চারজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ - ১২ জনের একটি দল শিলিগুড়ি সেবক রোডের পিসি মিত্তাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল। তাদের লক্ষ্য ছিল ভক্তিনগর এলাকার একটি বড় দোকানে ডাকাতি চালানো। খবর পেয়ে পুলিশ হানা দিলে অভিযুক্তদের মধ্যে ৭ - ৮ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে চারজনকে ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ একাধিক ডাকাতির সরঞ্জাম। প্রাথমিক তদন্তে পুলিশের…
Read More
এনজেপি থানার অভিযানে অবৈধ মহিষ পাচার আটক

এনজেপি থানার অভিযানে অবৈধ মহিষ পাচার আটক

লাইভস্টক ছাড়া অবাধে ট্রাকে করে পাচার হচ্ছিল মহিষ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষসহ পাঁচজনকে করে গ্রেফতার করে। গত মঙ্গলবার এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর ছিল যে বিহার থেকে একটি দশ চাকার ট্রাক করে কিছু মহিষ অবৈধ-ভাবে পাচার হচ্ছে আসামে। সেই মত মঙ্গলবার রাত্রে ফুলবাড়িতে নাকা চেকিং শুরু করে পুলিশ। সেখানেই আটক করা হয় ওই ট্রাকটিকে। তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৮ টি মহিষ ও ১৮ টি শাবক মহিষ। গ্রেফতার করা হয় এমডি ফজরুল হক, এমডি আলী, শাহ আলম,জাভেদ আলি, ও আহার আলী। এদের সকলের বাড়ি বিহারে বলে জানাগেছে। ট্রাকটি আটকের পর মহিষগুলিকে ফুলবাড়ীর খোয়ারে…
Read More
ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। আজ, বুধবার সকালে শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াঝাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Read More
দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

জলপাইগুড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে মায়ের সোনার অলংকার সহ দান বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। ঘটনায় চাঞ্চল্য পাতকাটা কলোনি এলাকায়। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। মন্দির পরিচালনায় পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। ঘটনায় হতবাক সকলে। খবর পাওয়া মাত্রই বহু মানুষ ভিড় জামান মন্দির চত্বরে।
Read More
তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

তুরস্ক ভিসার নাম করে প্রতারণা ছক ভাঙল পুলিশ, ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে

বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন, তাঁদেরই টার্গেট করত এই চক্র। পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি…
Read More