Sonakshi Sarkar

1515 Posts
লাগাতার ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে সবজির দাম আকাশছোঁয়া

লাগাতার ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে সবজির দাম আকাশছোঁয়া

vনবমী থেকেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ—এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে। বিশেষত সবজি চাষের ক্ষেতগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কৃষকরা জানিয়েছেন, এমন অবস্থায় অনেক ক্ষেতেই পচে গেছে কচি গাছ, নষ্ট হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুনের চারা। ফলে উৎসবের পর থেকেই সবজিবাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ইতিমধ্যেই কার্তিক মাস পড়ে গিয়েছে। সাধারণত এই সময়ে গ্রামেগঞ্জে শীতকালীন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মুলা, পালং শাক ইত্যাদি সহজলভ্য হয়ে পড়ে। দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু…
Read More
ধূপগুড়ির গদেয়ারকুঠিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ

ধূপগুড়ির গদেয়ারকুঠিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ

অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও…
Read More
নিষিদ্ধ শব্দ বাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ

নিষিদ্ধ শব্দ বাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ

উদ্ধার প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি! ঘটনায় গ্রেপ্তার এক। আদালতের নির্দেশ অনুযায়ী যে কোন প্রকার শব্দ বাজি বিক্রিই নিষিদ্ধ,  পাশাপাশি সবুজ বাজি বিক্রির ক্ষেত্রেও নিতে হবে যথাযথ দপ্তরের অনুমতি,  আর এ সবকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছিলো নবদ্বীপ গোস্বামী বাজারে রমরমিয়ে নিষিদ্ধ শব্দ বাজির বিক্রি ! সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে  হানা দিয়ে প্রায় পঁচিশ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ। উল্লেখ থাকে লক্ষ্মী পূজার দিন নবদ্বীপ শহর জুড়ে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করা ও ব্যাবহার না করার আবেদন জানিয়ে প্রচার মাইকিংও করা হয়েছিল নবদ্বীপ থানার তরফে। পুলিশ সুত্রে খবর এদিন বাজারে হানা দিয়ে আনুমানিক ২৫…
Read More
দুর্গা কার্নিভাল উপলক্ষে সম্পূর্ণ উৎসবমুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর

দুর্গা কার্নিভাল উপলক্ষে সম্পূর্ণ উৎসবমুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি শহর

দুর্গা পুজো শেষ হলেও, এর রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। ২০১৬ সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল, যেখানে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে ,এবার ১১৩টি পুরস্কার-জয়ী পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল। গত বছর ৮৯টি পুজো অংশ নিয়েছিল। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল। শহরের দুর্গা পুজোর মণ্ডপগুলির মতো, এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে।
Read More
মালদায় টানা বৃষ্টির কারণে উদ্বিগ্ন লক্ষ্মী প্রতিমা বিক্রেতারা

মালদায় টানা বৃষ্টির কারণে উদ্বিগ্ন লক্ষ্মী প্রতিমা বিক্রেতারা

আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা। কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা। শ্যামল রায় বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।” অতুল কুমার সাহা জানান, “আমরা অনেক কষ্ট…
Read More
টানা বৃষ্টির মাঝেও শিলিগুড়িতে জোরকদমে চলছে কার্নিভালের প্রস্তুতি

টানা বৃষ্টির মাঝেও শিলিগুড়িতে জোরকদমে চলছে কার্নিভালের প্রস্তুতি

টানা বৃষ্টির মাঝেই আজ অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ির বহুল প্রতীক্ষিত দুর্গাপূজা কার্নিভাল ২০২৫। শহরের অন্যতম বড় এই উৎসবের প্রস্তুতি চলছিল গত কয়েকদিন ধরেই, তবে সকাল থেকে অবিরাম বর্ষণে চিন্তায় পড়েছে জেলা প্রশাসন ও পুরনিগম। সন্ধ্যে নামতেই কার্নিভাল শুরু হবে ইয়ারভিউ মোড় থেকে। শহরের নামী ১২টি পুজো কমিটি এতে অংশ নিচ্ছে। প্রত্যেক ক্লাবই নিজেদের থিম, ট্যাবলো ও নাচের মাধ্যমে দুর্গোৎসবের সাফল্য তুলে ধরবে। বৃষ্টির আশঙ্কা থাকলেও, উৎসবের আনন্দে কোনো খামতি রাখতে নারাজ অংশগ্রহণকারীরা। শিলিগুড়ি পুরনিগমের তরফে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া নজর রাখা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক ট্রাফিক ডাইভারশন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা…
Read More
আমেরিকার মাটিতে দুর্গাপূজায় তুলে উঠেছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য

আমেরিকার মাটিতে দুর্গাপূজায় তুলে উঠেছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য

আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে  কানেকটিকাট -এ  হইচই পরিবার এর দুর্গা পুজো. এবার দশম বর্ষে পা দিলো। বাংলার কুমুর টুলি থেকে সুদূর আমেরিকা তে পারি দিয়েছে নতুন প্রতিমা। হইচই এর এবারে পুজোর থিম বিদেশে র মাটি তে একটুকরো বাংলা। সপ্তান্তে এই দুদিন হইচই পরিবার এর সকলে শারদীয়র উৎসবে মেতে উঠবে মা এর পুজোই, সাথে অবশ্যই থাকবে খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More
নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে একটি শাবক সহ আরো দুটি হাতি রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল

নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে একটি শাবক সহ আরো দুটি হাতি রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল

ডুয়ার্সের ফের ট্রেনের সামনে হাতির দল, তবে এবার দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল। জানা গেছে, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে চলছিল। সেসময় ট্রেনের চালক সুজিত কুমার সিং ও সহকারী চালক রণজিৎ কুমার শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে ৬৮/৯-৫ পিলারের কাছে দেখতে পান রেললাইনের ওপর একটি শাবক সহ আরো দুটি হাতি। এরপর আপদকালীন ব্রেক করে ট্রেনটির গতি কমিয়ে দেন। পরবর্তীতে শাবক হাতি সহ হাতি দুটি জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যায়। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ডুয়ার্সের মংপং এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছিল।…
Read More
মুর্শিদাবাদের একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপূজা কমিটি

মুর্শিদাবাদের একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপূজা কমিটি

বহরমপুরে একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ৫৯ তম বর্ষের দুর্গোৎসব খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। এবছরের এই দুর্গো উৎসবের বিশেষ চমক মা দুর্গার হাতেই বদ হচ্ছেন ড্রোনার্ড ট্রাম্প রূপী অসুর। মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী অসীম পালের হাতেই এই রূপ পেয়েছে মা দুর্গার অসুর। দুর্গাপূজোই মা দুর্গার প্রতিমা দর্শনে গিয়ে প্রথমেই চোখ পড়ছে এই পুজো কমিটির অসুরের দিকেই। এই অসুরকে দেখতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী প্রচুর জনসাধারণ। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জির হাতেই এই পূজা মন্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকেই প্রচুর দর্শক এসে ভিড় জমাচ্ছে এই পূজা মন্ডপে।  পুজো কমিটির উদ্যোক্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প কে…
Read More
দূর্গাপূজা উপলক্ষে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি পূজা কমিটি

দূর্গাপূজা উপলক্ষে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি পূজা কমিটি

শারদীয়ার আন্তরিক প্রীতি ও  শুভেচ্ছা জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন দূর্গা পূজার কমিটির তরফে শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন কাপড় বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি পুজোর কটা দিন যেন সকলেই আনন্দে কাটাতে পারে সে কারণেই সকলের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। দুর্গাপূজা কমিটির এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।
Read More