Sonakshi Sarkar

1515 Posts
ফাঁসিদেওয়া ব্লকের জগন্নাথপুরে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বিধান নগর থানার পুলিশ

ফাঁসিদেওয়া ব্লকের জগন্নাথপুরে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বিধান নগর থানার পুলিশ

এরপর সেখানে পরপর দুটি ট্রাক আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় ওই দুটি ট্রাকের চালকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম রাজ গুপ্তা(৩০) রঞ্জিত প্রসাদ গুপ্তা (৩৭)। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুটি ট্রাক থেকে মোট ৩২ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহারের কিশান্গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল এবং আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনা এনজেপি আইসি গেটের সামনে

ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনা এনজেপি আইসি গেটের সামনে

শিলিগুড়ির এনজেপি আইসি গেটের সামনে এদিন তেলের একটি ট্যাংকারে হঠাৎই চাকা ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুনের লেলিহান শিখা দেখেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই কাছাকাছি অবস্থিত ইন্ডিয়ান অয়েল-এর অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকল বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকা ব্লাস্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
Read More
শিলিগুড়ি শহরের হকার্স কর্নার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রার্থীদের সংবাদ সম্মেলন

শিলিগুড়ি শহরের হকার্স কর্নার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রার্থীদের সংবাদ সম্মেলন

শিলিগুড়ি শহরের অন‍্যতম ব‍্যবসায়ী প্রতিষ্ঠান হকার্স কর্ণার ব‍্যবসায়ী সমিতি। আগামী ৭ তারিখ তাদের নির্বাচন, সেই নির্বাচনে ২১ জন জোট প্রার্থীদের নিয়ে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন। তাদের মূল বক্তব্য হল বর্তমান কমিটি ব‍্যবসায়ীদের কোন সহযোগিতার কথা চিন্তা না করে কমিটি চালে গেছেন। জোট প্রার্থীদের পরিচয় ঘটিয়ে তাদের হয়ে অমর চন্দ পাল জানান তারা জয় নিয়ে ১০০% আশাবাদী।মার্কেটের রাস্তা যাতে সহজে গ্রাহকেরা চলাফেরা করতে পারে সেই দিকে নজর দেবেন। তারা সকল ব‍্যবসায়ী দের সঙ্গে কথা বলে মার্কেটে এবং ব‍্যবসায়ীদের পক্ষে কাজ করবেন।এছাড়াও আগামীতে তাদের আশা জোট প্রার্থীরা জয়ী হয়ে মার্কেটের হাল ফিরিয়ে দেবেন।
Read More
গিরিডিতে পুলিশের বড় সাফল্য

গিরিডিতে পুলিশের বড় সাফল্য

একটি চকচকে এসইউভি এবং জলের ক্যান বোঝাই ট্রাকে অবৈধ মদ পাচার করা হচ্ছিল। পুলিশ গাড়িটিতে অভিযান চালিয়ে উভয় গাড়িই জব্দ করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। আনুমানিক ২৯ লক্ষ টাকার মদ জব্দ করা হয়েছে। অবস্থান, গিরিডিহ। রাজ্য ঝাড়খণ্ড গিরিডিহ। গোপন সংবাদের ভিত্তিতে, গিরিডিহ পুলিশ গত রাতে গিরিডিহ-ডুমরি প্রধান সড়কের পিরতন্দ থানার কাছে অবৈধ মদ পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করে। পুলিশ জল বোঝাই একটি ট্রাক এবং একটি চকচকে এসইউভি থেকে প্রায় ২৯ লক্ষ টাকার মদ জব্দ করেছে। পুলিশ তিনজন মদ পাচারকারীকে গ্রেপ্তার করতেও সফল হয়েছে। গ্রেপ্তারকৃত পাচারকারীদের মধ্যে রয়েছেন রাজস্থানের উদগার বাসিন্দা ট্রাক চালক মুবারিক, রাঁচির বাসিন্দা রাহুল শর্মা…
Read More
বারবার বিমান বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়লেন বাগডোগরা বিমানবন্দরের যাত্রীরা

বারবার বিমান বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়লেন বাগডোগরা বিমানবন্দরের যাত্রীরা

চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাওয়া রোগী থেকে শুরু করে কর্মসূত্রে যাত্রা করা বহু মানুষ বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন বিমান বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার দুপুর সাড়ে বারোটার ব্যাঙ্গালোরগামী বিমানটি হঠাৎই বাতিল করে দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা। যাত্রীদের জানানো হয়, পরদিন সকাল ৯টা ২০-এর ফ্লাইটে তাদের পাঠানো হবে। কিন্তু বৃহস্পতিবার সকালেই বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা আবারও জানতে পারেন—সেই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, বিমান বাতিল হলেও কোনও কারণ জানায়নি সংস্থার কর্মকর্তা বা কর্মীরা। কাউন্টারে বারবার জানতে চাইলে “প্রযুক্তিগত সমস্যা” বলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, চিকিৎসার…
Read More
শিলিগুড়িতে ফুটপাত দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ

শিলিগুড়িতে ফুটপাত দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ

সেদিন কোট মোড় থেকে শুরু করে অভিযান লাগাতার এই অভিযান চলবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের। এদিন ডেপুটি পুলিশ কমিশনার কাজী সামসুদ্দিন আহমেদ একাধিক দোকান থেকে ফুটপাত যাচ্ছে দেখে সতর্ক করে কিছু ফুটপাতের ব্যবসায়ীদের দাঁড়িপাল্লা থেকে শুরু করে বেশ কিছু জিনিস আটক করে নিয়ে যান তাদেরকে ওয়ার্নিং দের আটক করা জিনিসগুলি সাতদিন পর ছেড়ে দেওয়া হবে বলে জানান। নো পার্কিংয়ে থাকা একাধিক মটর বাইকে চালান কাটা হয় এই অভিযান লাগাতার চলবে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক।
Read More
মাত্র তিন বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে সাঁকরাইলের অভ্রদীপ সেন

মাত্র তিন বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে সাঁকরাইলের অভ্রদীপ সেন

মাত্র তিন বছর পাঁচ মাস বয়সেই অভ্রদীপ সেন জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ। বয়সে একরত্তি হলেও প্রতিভায় যেন ভরপুর এই বিস্ময় বালক। অভ্রদীপের শিক্ষক, আত্মীয়-পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও তার প্রতিভায় মুগ্ধ। কী নেই তার ঝুলিতে! বিভিন্ন দেশের নাম, রাজধানী, জাতীয় পতাকা চেনা, ভারতের ২৯টি রাজ্যের রাজধানী মুখস্থ, ১০০-রও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর সে দিতে পারে অনায়াসে। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে নানা ছড়া– সবই তার ঠোঁটস্থ। অভ্রদীপের বাবা দেবাশীষ সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময় মায়ের সঙ্গেই কাটে তার। খেলতে খেলতেই শেখানোর পদ্ধতিতেই জন্ম নিয়েছে এই প্রতিভা। বয়স যখন দুই-আড়াই,…
Read More
বীমা সচেতনতার উদ্দেশ্যে বারাসাত শহরে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন

বীমা সচেতনতার উদ্দেশ্যে বারাসাত শহরে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন

বুধবার, বারাসাত শহরে, ভারতীয় জীবন বীমা নিগম, বারাসত শাখার উদ্যোগে জনমানসে বীমা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে  একটি মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে এগারোটার সময় কর্পোরেট ফ্ল‍্যাগ তুলে র‍্যালির শুভ সূচনা করেন বারাসত শাখার মুখ‍্য প্রবন্ধক শ্রী পীযুষ কান্তি চট্টোপাধ্যায়। শাখার বিকাশ অধিকারী, অভিকর্তাগন ছিলেন র‍্যালির পুরোভাগে। এই র‍্যালি ঘিরে অভিকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখবার মত।  একশো র বেশি মোটরসাইকেল এবং দুশোর বেশি অভিকর্তা এতে অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে ও চাঞ্চল্য দেখা যায় এই র‍্যালিকে ঘিরে। এই র‍্যালির মুখ‍্য আয়োজক শাখা প্রবন্ধক ( অভিকর্তা) ঋতুরাজ মেধি জানান সারা ভারতের সমস্ত শাখায় এই মাসে এধরণের র‍্যালি অনুষ্ঠিত হবে। মূলত মানুষকে আরো বেশি…
Read More
মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে পুলিশ আধিকারিকরা। আর ওই বৈঠকেই স্কুল বাস ও পুল কার নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৩ টি স্কুলের ৭১৮ টি স্কুল বাস পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে পুলকার। দিনে অন্তত চারবার ওই স্কুল বাসগুলি শহরে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে থাকে। আর যে কারণে মাঝেমধ্যেই শহরে রাজপথ কিংবা মূল সড়কের পাশাপাশি অলিগলিতে স্কুল বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। জানা গিয়েছে,…
Read More
নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাঁদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে—তার মধ্যে  অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে  ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে। তাহলে আবার কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি—এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের।…
Read More