Sonakshi Sarkar

1512 Posts
বর্ষবরণে দীঘায় উপচে পড়বে ভিড়, ৫০ শতাংশ হোটেল বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ

বর্ষবরণে দীঘায় উপচে পড়বে ভিড়, ৫০ শতাংশ হোটেল বুকিং ইতিমধ্যেই সম্পূর্ণ

উইকএন্ডের ছুটিতে দীঘা যাচ্ছেন ?করতে হবে অগ্রিম হোটেল বুকিং,বুকিং না থাকলে সাধের হোটেল পেতে খসবে ট্যাকের কড়ি ! কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং কমপ্লিট।২৫ ডিসেম্বর এর আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের। নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন।কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল…
Read More
ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ডাকাতি, দেড় লক্ষ টাকা ও সোনার গয়না লুট

ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ডাকাতি, দেড় লক্ষ টাকা ও সোনার গয়না লুট

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায়। রীতিমতো ডাকাতির তান্ডব চালিয়েছে চোরের দল। নিয়ে যায় দেড় লক্ষাধিক নগদ টাকা সহ বেশ কিছু সোনার অলংকার। থানায় অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ রাতেই তদন্তে নেমে একজনকে আটক করেছে। জানা গিয়েছে, ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকার বাসিন্দা টিঙ্কু দাস সন্ধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় বাজারে নিজের দোকানে ছিলেন এবং তার স্ত্রী বাবার বাড়িতে যায় বলে জানা যায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়িতে ঢুকে, এরপর দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে তান্ডব চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে। দৃশ্য দেখেই মনে হবে চোর নয়, ডাকাত ঢুকেছে ঘরে। বাড়ির মালিক বাড়িতে এসে প্রথমে খোলা দরজা দেখে…
Read More
নিম্নমানের পলিয়েস্টার স্কুল ইউনিফর্ম বিতর্কে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

নিম্নমানের পলিয়েস্টার স্কুল ইউনিফর্ম বিতর্কে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলাশাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটইর এফপি স্কুলের। তাদের অভিযোগ, যশোদা রানি সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি। যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্র-ছাত্রীদের। তাদের আরো অভিযোগ,  উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম…
Read More
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক মোর্চার আহ্বানে মহানন্দা নিরঞ্জন ঘাটে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক মোর্চার আহ্বানে মহানন্দা নিরঞ্জন ঘাটে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৫ মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে পৌঁছয়, যেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মিছিল চলাকালীন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী আওয়াজে। পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত…
Read More
বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বিশাল র‍্যালির ঘোষণা খুচরো ব্যবসায়ীদের

বাঘাযতীন পার্ক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত বিশাল র‍্যালির ঘোষণা খুচরো ব্যবসায়ীদের

বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌ভেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে। এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার…
Read More
খড়িবাড়িতে ফুড ডেলিভারি বয় গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

খড়িবাড়িতে ফুড ডেলিভারি বয় গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ফুড ডেলিভারি বয় আটক করে। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ফুড ডেলিভারির বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
Read More
পরিবেশ দপ্তরের ছাড়পত্র মিললেই দীঘাতে শুরু হবে অলিম্পিক ধাঁচের আতশবাজি

পরিবেশ দপ্তরের ছাড়পত্র মিললেই দীঘাতে শুরু হবে অলিম্পিক ধাঁচের আতশবাজি

পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা,খুশির হাওয়া সাগরপাড়ে, নিরাপত্তায় জোর ব্যবস্থা! বৈঠক শেষে আরো বার্তা জেলাশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের। বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দীঘায়। সামনেই ২৫শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। হুজুগে বাঙালির একটু বেরিয়ে পড়া মানেই "দিপুদা"। এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। অন্য বারের থেকেও এই বছর বেশি ভীড় হবে এমনটাই মত প্রশাসনিক আধিকারিকদের। ভিড় সামলাতে জেলাশাসক,ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো দীঘা উন্নয়ন পর্ষদে। ট্রাফিক ,পার্কিং, সি সাইড মনিটরিং এর ওপর জোর দেওয়া হচ্ছে জানান জেলাশাসক। ২৫…
Read More
ট্রাফিক পুলিশের তৎপরতায় সময়মতো স্কুলে পৌঁছাল পড়ুয়ারা

ট্রাফিক পুলিশের তৎপরতায় সময়মতো স্কুলে পৌঁছাল পড়ুয়ারা

মানবিক কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সে তুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।
Read More
কোটি টাকার গ্রামীণ সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ স্থানীয়রা

কোটি টাকার গ্রামীণ সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ স্থানীয়রা

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত সাঁকুয়া ঝড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট এলাকায়। জানা যায়, কোটি টাকা ব্যয় করে গ্রাম উন্নয়নের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার চাদর উঠে যাওয়া শুরু করে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ। কোটি টাকা ব্যয় করে এরকম নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।
Read More
লকার থেকে সোনার অলংকার চুরি করে পালানো রঙ মিস্ত্রির বাড়ি থেকেই উদ্ধার গয়না

লকার থেকে সোনার অলংকার চুরি করে পালানো রঙ মিস্ত্রির বাড়ি থেকেই উদ্ধার গয়না

রংয়ের কাজ করতে এসে বাড়িতেই চুরি করে পালানোর অভিযোগে এক রঙ মিস্ত্রিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজের বরাত পেয়ে যায় অভিযুক্ত শৈবাল দে সরকার। কাজের ফাঁকে সুযোগ বুঝে সে ওই বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, কিছুদিন পর লকার খুলে অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। এরপরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের…
Read More