30
Dec
একদিকে কুয়াশা, অপর দিকে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই ঝাকিয়ে শীত, কনকনে ঠান্ডায় কাবু উত্তরের জলপাইগুড়ি। ঠান্ডা হাওয়া এবং কুয়াশার কারণে অন্ধকার নেমে এসেছে। যেকোনো দুর্ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা জল খাইয়ে সচেতন করা হচ্ছে। কেউ কেউ আবার দু:স্ত গরিব রাস্তার ধারে জীবনযাপন করে রাত কাটাচ্ছেন, এমন বহু মানুষদের কম্বল বিতরণে এগিয়ে এসেছে। মঙ্গলবার ভোর থেকেই প্রচণ্ড কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। এদিন সকাল ৮ টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা। এজন্য বেলা বাড়লেও রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়নি। তবে এই শীতকে দারুনভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সকাল থেকেই…
