Sonakshi Sarkar

1803 Posts
বালুরঘাটে সাইক্লোথনে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা

বালুরঘাটে সাইক্লোথনে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা

সুস্থ জীবনযাপন, পরিবেশবান্ধব যাতায়াত এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে শনিবার সকালে বালুরঘাটে অনুষ্ঠিত হল রাজ্যব্যাপী সাইক্লোথন কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করে বালুরঘাট সাইকেল কমিউনিটি। অনুষ্ঠানের অন্যতম যৌথ আয়োজক ও পৃষ্ঠপোষক হিসেবে ছিল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, স্টার্ট আপ ফাউন্ডেশন, ফিট ইন্ডিয়া এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক। শনিবার সকালে বালুরঘাট থানা মোড় থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। পূর্বনির্ধারিতভাবে রেজিস্ট্রেশন করা অংশগ্রহণকারীরা নিজেদের সাইকেল নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমগ্র বালুরঘাট শহরে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়। আয়োজক সূত্রে জানা গিয়েছে, মোট ৮০ জন সাইকেল আরোহী এই সাইক্লোথনে অংশগ্রহণ…
Read More
দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য, উপস্থিত মেয়র গৌতম দেব

দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য, উপস্থিত মেয়র গৌতম দেব

৭৩তম এভারেস্ট ডে পালন করা হলো শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপা-র মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুরনিগম। অনুষ্ঠানে উপস্থিত থেকে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও খাদা পরিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর উপস্থিত অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও মহান এই পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন তেনজিং নোরগে শেরপা। তাঁর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর এই দিনটিকে “এভারেস্ট ডে” হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতাতেই এ বছরও শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।
Read More
হাকিমপুর সীমান্তে বিএসএফ ও প্রশাসনের কড়া নজরদারি

হাকিমপুর সীমান্তে বিএসএফ ও প্রশাসনের কড়া নজরদারি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর অবৈব বসবাসকারী বাংলাদেশীরা দেশে ফেরার হিড়িক জমেছে। সেই ছবি দিনে দিনে পাল্টাচ্ছে উত্তর ২৪ পরগনার সরুপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে আজও ১০০ এব বেশি বাংলাদেশি বীর জমিয়েছে দেশে ফেরার অপেক্ষায় ইতিমধ্যে করা নির্দেশের পর আড়াইশো জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে,  কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তথ্য যাচাই তাদের নাম সঠিক আছে কিনা। বাংলাদেশে এক নাম ভারতে আরেক নাম এরামও সমস্যা দেখা দিয়েছে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তারা কিভাবে পেতো সেটাও তারা বলছেন এই সব বাংলাদেশীরা কেউ দু'বছর তিন বছর কেউ 5 বছরে এমন কি দশ বছর আগে…
Read More
ঈদকে ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা, ড্রোন নজরদারিতে হাশমিচক এলাকা পর্যবেক্ষণ

ঈদকে ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা, ড্রোন নজরদারিতে হাশমিচক এলাকা পর্যবেক্ষণ

পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাঙ্গণের ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন।এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাঈদ ওয়াকার রাজা,ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা। নামাজ পাঠের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান,সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে।সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান,উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে।এছাড়াও পুলিশ কমিশনার জানান,এদিন মাননীয় রাষ্ট্রপতির…
Read More
শিলিগুড়ি হাসপাতালের সমস্যা মেটাতে ৬ মাসের আশ্বাস বিধায়কের

শিলিগুড়ি হাসপাতালের সমস্যা মেটাতে ৬ মাসের আশ্বাস বিধায়কের

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Read More
মালদায় চালু হোল্ডিং সেন্টার, রাখা হল ৯ বাংলাদেশিকে

মালদায় চালু হোল্ডিং সেন্টার, রাখা হল ৯ বাংলাদেশিকে

মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার।ইংরেজবাজার শহরের চন্দনপার্ক, এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশী হিসেবে চিহ্নিত ৯ জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। যার মধ্যে ৩ মহিলা ও ৬ নাবালক ও নাবালিকা আছে। এদের গাজোল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ও রান্নার জন্য  রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।
Read More
প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর মাটিগাড়া— যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান

প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর মাটিগাড়া— যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান

মাটিগাড়াকে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ এক সচেতনতামূলক অভিযান চালাল মাটিগাড়া নাগরিক মঞ্চ। এদিন মাটিগাড়া থানার সামনে থেকে এই বিশেষ পদযাত্রার সূচনা হয়। সমাজ থেকে মাদক ও নেশার ভয়াবহ প্রভাব দূর করতে এবং যুবসমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। পদযাত্রাটি মাটিগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মাটিগাড়া থানার সামনে এসে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “ড্রাগস মুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”— এই বার্তাই তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
Read More
শিলিগুড়ির চুরির ঘটনায় তদন্তে মিলল আরও সূত্র, নতুন মামলার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ির চুরির ঘটনায় তদন্তে মিলল আরও সূত্র, নতুন মামলার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ির সমরনগর এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে চুরির রহস্যভেদ করল প্রধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতি দের তথ্য জোগাড় করে সংশোধনাগার থেকে অভিযুক্ত চোরকে ‘সুন অ্যারেস্ট’ করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বিধাননগর এলাকা থেকে চোরাই সোনা ও রুপোর ক্রয়কারী এক রিসিভারকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে এই তদন্ত এবং অভিযানে উদ্ধার করেছে প্রায় ৩০ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রূপো এবং নগদ ২০ হাজার টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯শে মার্চ সমরনগর এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিনই বাড়ির মালিক সম্পা রায় গুহ চুরির…
Read More
গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্র অনুযায়ী, বুধবার রাত প্রায় ২টা নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রায় ৩০টি পিতলের গোপাল মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও জানান কাউন্সিলর। তাঁর দাবি, এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে, তাই এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।…
Read More
নৌবাহিনীর শক্তি বাড়াতে GRSE-র নতুন মাইলফলক, উদ্বোধন ‘সংঘমিত্রা’

নৌবাহিনীর শক্তি বাড়াতে GRSE-র নতুন মাইলফলক, উদ্বোধন ‘সংঘমিত্রা’

কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর হাত ধরে ভারতের নৌসেনার যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচিতে এক নতুন এবং ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল’(NGOPV) বা পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী টহলদারী জাহাজ। নৌবাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে ‘সংঘমিত্রা।GRSE-এর শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ সনাতনী রীতি মেনে, বৈদিক শ্লোক উচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎস্যায়ন-এর সহধর্মিণী সরিতা বাৎস্যায়ন। প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর ভারত’-এর বড় জয়: প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘সংঘমিত্রা’-র এই সফল…
Read More