Sonakshi Sarkar

1508 Posts
সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

শিলিগুড়ি : সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো 'জশন-ই-ঈদ মিলাদুন্নবি' উৎসব অর্থাৎ নবী দিবস। ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ইদ-মিলাদ-উন-নবী পালিত হয়। তাই সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস। একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে। এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ঠিক তেমনি শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে দাতা মালংসা দাতা শাহীম সাহ-র তরফে জুলুসে আগত সকলকে ফুড…
Read More
দিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’-তে জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত করা হবে

দিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’-তে জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত করা হবে

শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষে থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনটির সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। ক্ষুদ্র চা চাষী এবং সেড গার্ডেন এর প্রতিনিধিদের উপস্থিতে এই প্রসঙ্গে বিজয় বাবু জানান, জলপাইগুড়ি জেলার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ থেকে ২২ শে সেপ্টেম্বর দিল্লীতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে,সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে সমর্থ হয়েছে। এই মুহুর্তে ভারতের দ্বিতীয় চা উৎপাদক জেলা এই জলপাইগুড়ি, এবং উৎপাদিত চায়ের ৬৫ শতাংশ চা পাতার উৎপাদক ক্ষুদ্র চা চাষীরা।
Read More
৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

বিভিন্ন সময় শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং ছিনতাই হওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের খোঁজে তদন্ত করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাই এই উদ্যোগ নিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। এতে খুশি শহরের আমজনতা। শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া এলাকার রাস্তাঘাটে এবং অনেক সময় বাড়িতেও মোবাইল চুরি এবং ছিনতাই এর ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল চুরির এবং ছিনতাই এর…
Read More
গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর শনিবার সকাল থেকেই স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। পুজোর আগেই ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার প্রচণ্ড দাবদাহের থেকে আজ  শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন  জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে ।আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারন মানুষজন ।কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল। আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার হলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। এই আবহাওয়ায়  খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
Read More
৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

শিলিগুড়ি, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায়  বেশকিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট ৩৩টি ফোন উদ্ধার করে পুলিশ।তার মধ্যে এদিন ২৯টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
Read More
পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর  এনজেপি থানার পুলিশ

পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর  এনজেপি থানার পুলিশ

শিলিগুড়ি : পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর হলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। মূলত শারদীয়া উৎসবকে সুষ্ঠু মত সম্পন্ন করতে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। অসামাজিক কাজ রূখতে বাড়তি নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে প্রশাসন। বিভিন্ন থানা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অসামাজিক কাজে বিরুদ্ধে তৎপর হওয়ার জন্য। সেই নির্দেশ মেনে অসামাজিক কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনজেপি থানার পুলিশ। প্রতিনিয়ত চলছে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান। বৃহস্পতিবার রাতে এমনই ফুলবাড়ি বাইপাস ও বারিভাসায়, এই দুটি পৃথক জায়গায় হানা দিয়ে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় বিকাশ বর্মন ও দীপক দাস নামে দুই ব্যক্তিকে। জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরেই পুলিশের…
Read More
ফারাক্কা ব্যারেজের দায়িত্ব নিতে এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শুরু হয়েছে পাঁচ দিনের বিক্ষোভ

ফারাক্কা ব্যারেজের দায়িত্ব নিতে এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শুরু হয়েছে পাঁচ দিনের বিক্ষোভ

ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউন ১২০ কিলোমিটার রক্ষনাবেক্ষনের সম্পূর্ণ দায়িত্ব পুনরায় কেন্দ্রীয় সরকারকে গ্রহন করে গঙ্গা ভাঙ্গন রোধ করতে হবে এবং গঙ্গা ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্থ সমস্ত জনসাধারণের অবিলম্বে পূর্ণবাসন ও ক্ষতিপূরণের দাবিতে মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ফারাক্কা বাস স্ট্যান্ডে ৫ দিন ব্যাপী গণ অবস্থান এবং ফারাক্কা পি.টি.এস মোড়ে বিক্ষোভ সমাবেশে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংস খলিলুর রহমান, সামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম,  ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস, বিধায়ক আখুরুজ্জামান, সাংসদ আবুতাহের খান সহ একাধিক নেতা নেতা নেতৃত্ব রা।
Read More
পুজোর মুখে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করছেন জলপাইগুড়ি দমকল বিভাগ

পুজোর মুখে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করছেন জলপাইগুড়ি দমকল বিভাগ

পুজোর মুখে জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তী পাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয়ে তুলে ধরে দমকল বিভাগ। এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় জলপাইগুড়ি পুরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিদ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তার নেভানো যায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করনীয় সেসব বিষয়েও বিস্তারিত বলেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন, দুর্গাপুজোর আগে আমরা বিভিন্ন বস্তি এলাকা এবং যেসব জায়গায় ঘন…
Read More
৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ির মহিলা ফুটবল দল

৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ির মহিলা ফুটবল দল

রাজ্য সেরা হল জলপাইগুড়ির মহিলা ফুটবল দল। ৬৮ তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে অনূর্ধ্ব ১৯ বিভাগের মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করা জলপাইগুড়ির মহিলা ফুটবল দলকে সংবর্ধিত করেন জেলা ক্রীড়া কর্মকর্তারা। গত দুদিন ধরে কোচবিহারে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে পুরুলিয়া দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি। এর আগে বীরভূম, নদীয়া ও কোচবিহার দলকে হারিয়ে ফাইনালে ওঠে জলপাইগুড়ি দল। চ্যাম্পিয়ন এই ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় চা-বাগান‌ বস্তির‌ মেয়ে। এর‌ মধ্যে মোহিতনগর‌ তারাপ্রসাদ‌ বালিকা বিদ্যালয়ের মোট‌ সাতজন খেলোয়াড় রয়েছে।তাদের মধ্যে সাকিনা কেরকেট্টা‌ সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছে। উচ্ছ্বসিত খেলোয়াড়েরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই…
Read More
স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া

স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া

মালদা:- স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া। প্রত্যেক ব্লকের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও জেলা আধিকারিক সহ আশা কর্মীপ্রধানদের নিয়ে বৈঠক হয়। ব্লকগুলোর স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা বা কোথাও কোনো খামতি রয়েছে কিনা পরিষেবার দিক দিয়ে কোন গাফিলতি হচ্ছে কিনা বিভিন্ন দিক তুলে ধরে এই বৈঠকে আলোচনা হয়।
Read More