Sonakshi Sarkar

1803 Posts
২০ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ

২০ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ

কুড়ি কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। ধৃতের নাম তপো রায়। ধৃত কোচবিহারের বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি কোচবিহার থেকে প্রায় ২১ কেজি গাঁজা রাঁচিতে নিয়ে যাওয়ার জন্য আজ সন্ধায় জংশনে রাঁচি যাওয়ার বাসের জন্য টার্মিনার্স এর কাছে বাসের কাউন্টারের সামনে ঘোড়াঘড়ি করছিল। এই সময় গোপন সূত্র মারফত, প্রধান নাগর থানার পুলিসের কাছে খবর যায় ওই সন্দেহজনক যুবক সম্পর্কে। এরপর পুলিশ ওই ব্যক্তির ব্যাগ চেক করতেই বেড়িয়ে আসে দুই প্যাকেট গাঁজা। এরপর তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা…
Read More
বেআইনি অস্ত্রসহ ৩ অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ

বেআইনি অস্ত্রসহ ৩ অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ

অসামাজিক কাজ করার জন্য পৌর নিগম এর ৪১ নাম্বার ওয়ার্ডের তারাচাদ মাঠে বেশ কয়েকজন জড়ো হয়েছিলো। দেশি পিস্তল কার্তুজ, অস্ত্রসস্ত্র নিয়ে। গৌপন সুত্রে খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ হানা দিলে ৩ জনকে ধরতে সক্ষম হয়। ধৃতরা হলো মুজাফর আলম ওরফে গুড্ডু বাড়ি বিহারেএর কিশানগঞ্জ। শিলিগুড়িতে একটি ঘড় ভারা নিয়ে থাকতো লিম্বুবস্তিতে। এছারা দীপক পাশওয়ান বাড়ি বিহারে খাগরিয়াতে ঘড় ভারা নিয়ে থাকতো প্রধান নগর এলাকা শ্রীলঙ্কা বস্তিতে ও সন্দীপ দেওয়ানি বাড়ি ৪০ নাম্বার ওয়ার্ডের দূর্গা নগর এলাকাতে। আজ ৩ জনকে জলপাইগুড়ির আদালতে পাঠানো হয়।
Read More
দুয়ারে সরকার প্রকল্পের জেরে, স্কুল বন্ধের অভিযোগ

দুয়ারে সরকার প্রকল্পের জেরে, স্কুল বন্ধের অভিযোগ

রাজ্য সরকারের নানান প্রকল্পের সুবিধা জনগণের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার চালু করা হয়েছিল। দফায় দফায় একাধিক ক্যাম্প করে সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে ফের রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে এই শিবির। এর জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। তবে তার ফলে কোথাও সম্পূর্ণ স্কুল ছুটি দিয়ে দিতে হচ্ছে, কোথাও আবার কয়েকটি পিরিয়ডের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকদের একাংশের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের মধ্যে রাজ্যের দুয়ারে সরকার শিবির আয়োজন প্রসঙ্গে শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, কিছু কিছু বিদ্যালয়ের ভবন বড়, সেখানে বাড়তি ক্লাসরুম রয়েছে। বিদ্যালয়ের কোনও একটি প্রান্তে হয়তো দুয়ারে সরকারের…
Read More
বিপুল পরিমাণে মদ সহ গ্রেফতার এক ব্যক্তি

বিপুল পরিমাণে মদ সহ গ্রেফতার এক ব্যক্তি

প্রচুর পরিমাণে দেশি-বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এনটি ক্রাইম উইং এর দল। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই টিকিয়াপাড়া বাজার এলাকাতে বেআইনি মদের কারবার চলছে বলে খবর আসছিল। ওই এলাকার উপর নজর রাখছিল শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। মঙ্গলবার রাতে টিকিয়াপাড়া বাজারে অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর দল। অভিযানে ধরা পড়ে রামনাথ পাশোয়ার নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনিতে। ধৃত রামনাথ পাশওয়ান দীর্ঘদিন ধরেই টিকিয়াপাড়া বাজারে মদের কারবার করছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর দেশি-বিদেশী মদ।…
Read More
জেলের দুঃস্থ বন্দিদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

জেলের দুঃস্থ বন্দিদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া জেলবন্দীদের সমস্ত রকম আইনি সাহায্য দিতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তার জন্য এবার শুধুমাত্র রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগার নয় জেলা ও মহাকুমা জেলেও আরও বেশি মাত্রায় লিগ্যাল  এইড ক্যাম্প খোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন সংশোধনাগারে থাকা লিগ্যাল আউটলেটগুলিও আরও জোরদার করা হচ্ছে। ওই সমস্ত বন্দিরা যাতে তাদের মামলার খুঁটিনাটি বিষয় সম্পর্কে সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বিনা বিচারে কোন বন্দী আর দীর্ঘদিন জেলের মধ্যে আটকে থাকবে না। কারা দপ্তর সূত্রে খবর, এবার এই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হয় হাসপাতালে। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলশি প্রামাণিক, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা, সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। জানা গিয়েছে, এদিনই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে দশ বেডের একটি আইসিসিইউ বিভাগ চালু করা হয়। এছাড়াও আইসিসিইউর দশ বেডের বিভাগ হাসপাতালের মূল বিল্ডিংয়ে যা আগে থেকে ছিল সেখানেও থাকবে। পাশাপাশি এদিনই পেসমেকারের জন্য কার্ডিওলজি বিভাগ স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকে। ওই ব্লকে সেন্ট্রাল ল্যাবরেটরি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্থানান্তরিত করা হবে।  
Read More
পোশাক প্রতিযোগিতা দেখতে ছাত্র ও অবিভাবকদের ভিড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে

পোশাক প্রতিযোগিতা দেখতে ছাত্র ও অবিভাবকদের ভিড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে

যেমন পার তেমন সাজ অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কেউ সেজেছে ভগবান শ্রী কৃষ্ণ, কেউ সেজেজে গান্ধী, কেউ ডাক্তার, কেউ আবার আন্ধা কানুন, কেউ খবরের কাগজ, কেউবা আবার হকার। ওরেই মাঝে দেখা গেল কচ্ছপ বেশে সেজেছে এক পড়ুয়া সব মিলিয়ে এক বিচিত্র জগৎ। দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান ছাত্র ও ছাত্রর অবিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বলেন, সামনেই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সরস্বতী পূজা আছে। তারই আঙ্গিকে বিদ্যালয়ের তরফে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে যে যেমন পার সাজো প্রতিযোগিতা রাখা হয়েছে। আজকে যারা এই অনুষ্ঠানে…
Read More
মৌনি অমাবস্যা উপলক্ষে প্রয়াগ রাজে বাড়ছে পুণ্যার্থীদের ভিড়

মৌনি অমাবস্যা উপলক্ষে প্রয়াগ রাজে বাড়ছে পুণ্যার্থীদের ভিড়

১৪৪ তম যোগে এই মহাকুম্ভ মহাস্নানযোগে কয়েক কোটি পুণ্যার্থী পূর্ণ অর্জনের জন্য সকাল থেকে দেখা যাচ্ছে ত্রিবেনী সঙ্গমে যাত্রা। দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা প্রদানের উৎকৃষ্ট নিদর্শন রেখে চলেছে উত্তরপ্রদেশ সরকার। কুম্ভ মেলা শুরুর দিন থেকেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রায় দশ কিলোমিটার জুড়ে চলা মহাকুম্ভ।বিশেষ ব্যবস্থার মধ্যে নিত্যদিন যাত্রী নিবাস থেকে পুণ্যার্থীদের স্নানের ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই মৌনি অমাবস্যা যে কারনে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে প্রয়াগ রাজে আয়োজিত মহা কুম্ভে।
Read More
সরস্বতী পুজোর আগে শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমের প্রস্তুতি

সরস্বতী পুজোর আগে শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমের প্রস্তুতি

শিলিগুড়ি : বিদ্যা দেবীর আরাধনার আর মাত্র হাতে দু থেকে তিন দিন। আর তাই এখন শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোর কদমের প্রস্তুতি। চলছে প্রতিমা মূর্তি গড়ার কাজের শেষ পর্যায়ের কাজ। তবে শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ। রঙ শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে। আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে। তবে প্রত্যেকবারের মতো এবারও মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাজ। কেননা একদিকে বেড়েছে কাঁচামালের দাম, তো অপরদিকে কমেছে বড় মূর্তির চাহিদা। যার ফলে ছোট মূর্তি বিক্রি বেশি বাড়ায় লাভ আসছে না তেমন। পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে বড় মূর্তি দু-একটা বানালেও…
Read More
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গে তিরঙ্গা ওড়ালেন ৩ বাঙালি

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গে তিরঙ্গা ওড়ালেন ৩ বাঙালি

বাংলার মাথায় জুড়ল আরও এক পালক। এবার বিদেশের মাটিতে নজির। বিদেশে শৃঙ্গ জয় করলেন রাজ্যের তিনজন। আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয় হয়েছে আগেই। এ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আকোংকাগুয়া (৬৯৬১ মিটার) জয় করলেন রাজ্যের তিন জন পর্বতারোহী। দক্ষিণ আমেরিকার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আকোংকাগুয়া জয় করলেন রাজ্যের তিনজন পর্বতারোহী। এরা হলেন হাওড়ার জগবন্ধু সাঁতরা, ঘাটালের আবির হুদাইত এবং নৈহাটির চিরাগ চট্টোপাধ্যায়। এই শৃঙ্গের উচ্চতা ৬৯৬১ মিটার। ৬ জানুয়ারি আর্জেন্টিনার উদ্দেশে যাত্রা শুরু হয়। ১২ তারিখ থেকে শুরু হয় শৃঙ্গ অভিযান। পরের দিন আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে বেস ক্যাম্পে পৌঁছান তাঁরা। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রাথমিকভাবে অভিযানে বাধা আসে। ফিরে…
Read More