Sonakshi Sarkar

1512 Posts
এবার জলপাইগুড়ির সেবা গ্রাম ক্লাবের সেরা আকর্ষণ হতে চলেছে ইন্ডিয়া গেট

এবার জলপাইগুড়ির সেবা গ্রাম ক্লাবের সেরা আকর্ষণ হতে চলেছে ইন্ডিয়া গেট

জলপাইগুড়ি সেবা গ্রাম ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ৬৪ তম বছরে তারা ইন্ডিয়া গেট উপহার দিতে চলেছেন। আর এরই কাজ চলছে  জোর-কদমে। মূলত ৫৪ ফিটের উচ্চতা বিশিষ্ট প্রায় ভারতের ঐতিহ্য ইন্ডিয়ার গেট যার অনুকরণে তৈরি হচ্ছে প্লাই দিয়ে। কাজ চলছে জোর কদমে।এ বিষয়ে  পূজা কমিটির সম্পাদক চন্দ্রদীপ ঘোষ বলেন আমাদের পুজোর এবার বিশেষ আকর্ষণ ভারতের ঐতিহ্য ঐতিহ্যবাহী ইন্ডিয়ার গেট যার কাজ জোর কদমে চলছে। আমরা জলপাইগুড়ি বাসিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো মণ্ডপ টি দেখার জন্য।
Read More
থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল জুনিয়র চিকিৎসকেরা। এরপরে বিভিন্নভাবে থেট কালচারও চলত এরই অভিযোগ একাধিক ছাত্রকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। অন্যদিকে এরপরে মেডিকেল কলেজের ডিন সহকারী  ডিন। পদের থেকে সরিয়ে দেওয়া হয়। এবার অধ্যক্ষের প্রতি আস্থা হারিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৭জন বিভাগীয় প্রধানেরা। অভিযোগ, কারচুপি করে বাছাই করা পড়ুয়ার নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে।
Read More
দুর্গাপূজার অপূর্ব প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিলেন সপ্তম শ্রেণির ছাত্রী

দুর্গাপূজার অপূর্ব প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিলেন সপ্তম শ্রেণির ছাত্রী

দুর্গাপূজার ঠিক আগে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে এক মেধাবী ছাত্রী। যদিও তার এহনো কাজে প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা। জলপাইগুড়ি সেন্ট এন্টনি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী জানহবি ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী  দুর্গা। শিউলি পলাশ শিশিরে ভেজা দূর্বার মনমাতানো গন্ধে  আর শরৎ হাওয়া যখন উঁকি মারে জানালা দিয়ে  ঠিক তখনই  মেয়ের হাতের তৈরি মৃন্ময়ী মাতৃ রূপ দেখে  হৃদয়ের মাঝে আগমনীর সুর বাজে ওই খুদে পড়ুয়ার পিতা জয়জিৎ ঘোষ ও মাতা মিতালী দেবীর। জলপাইগুড়ি সেবা গ্রামের বাসিন্দ  জাহ্নবী ঘোষ বলে সে ছোটবেলা…
Read More
এবার জলপাইগুড়িতে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ‘জীবন্ত দুর্গা’

এবার জলপাইগুড়িতে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ‘জীবন্ত দুর্গা’

মাটির দুর্গা নয় জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা! মা উমার আগমনের উৎসব ক্রমশ ঘনিয়ে আসছে। শেষ মুহুর্তের প্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। বিগ বাজেটের বড়বড় ঝা চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা। এবছর জলপাইগুড়িবাসীর জন্য এটা যে বিশেষ চমক তা বলার অপেক্ষা রাখে না! জীবন্ত দুর্গাদের নিয়ে চলছে জোড় কদমে তারই প্রস্তুতি। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। বাঙালির মনে  এখন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা। এবার জলপাইগুড়ি শহরে তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কারণ, এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার! জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্পসমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী…
Read More
হালদার গ্রুপ লিগ্যাসি এবং উদ্ভাবনের স্বপ্নদর্শী উদযাপনের সাথে শতবর্ষ চিহ্নিত করেছে

হালদার গ্রুপ লিগ্যাসি এবং উদ্ভাবনের স্বপ্নদর্শী উদযাপনের সাথে শতবর্ষ চিহ্নিত করেছে

হালদার গ্রুপ, একটি নেতৃস্থানীয় চাল এবং ভোজ্য তেল উত্পাদনকারী সংস্থা, শহরে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার শতবর্ষ পূর্তি উদযাপন করেছে৷ ইভেন্টটি হালদার গ্রুপের উত্তরাধিকারকে সম্মান জানাতে, এর কৃতিত্বগুলি উদযাপন করতে এবং একটি উদ্ভাবনী ভবিষ্যত কল্পনা করতে কর্মচারী, শিল্প নেতা, ব্যবসায়িক সহযোগী, অংশীদার এবং সম্প্রদায়ের সদস্য সহ ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করেছিল।  বাংলার প্রাণবন্ত শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং খাবার উদযাপনের একটি সন্ধ্যার মধ্যে, একটি চিন্তা-উদ্দীপক প্যানেল আলোচনা কেন্দ্রের মঞ্চে নিয়েছিল। শিল্পের নেতারা ২০৪৭ সালের মধ্যে এর অর্থনৈতিক ও সামাজিক অবদানের কল্পনা করে কৃষির ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সমবেত হন। কথোপকথনে টেকসই বৃদ্ধি, উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তা, সম্প্রদায়ের উন্নয়ন এবং…
Read More
বুধবার হাওড়ার রানীহাটীর ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে পুজোমণ্ডপে

বুধবার হাওড়ার রানীহাটীর ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে পুজোমণ্ডপে

নিয়ন্ত্রণ হারিয়ে পুজোমণ্ডপে ঢুকে পড়লো ট্রাক, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক রাতে হাওড়ার রানীহাটীর ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে। নাবঘড়া রাজার বাগান ক্লাবের পুজোমণ্ডপে পাথর বোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। মহালয়ার দিন রাতে এই ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। খবর পেয়ে রাতেই সেখানে ছুটে আসেন পুজো উদ্যোক্তারা। ছুটে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আসে সাঁকরাইল থানার পুলিশ। ট্রাক চালক, হেল্পার সহ গাড়িটিকে আটক করা হয়। আর হাতে গোনা ৫ দিনের মধ্যেই পুজো। এই দুর্ঘটনায় মণ্ডপের ক্ষতি হওয়ায় চিন্তিত ক্লাব উদ্যোক্তারা। চতুর্থীর দিন এদের পুজোর উদ্বোধন হওয়ার কথা। এখন যুদ্ধকালীন তৎপরতায়…
Read More
বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

প্রশাসনিক আশ্বাসের পর ও সাধারণ মানুষের কথা ভেবেই পূজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। মঙ্গলবার থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করল। গতকাল রাতে বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল। সেই মত আজ থেকে সব রুটে স্বাভাবিক ভাবেই বাস চলাচল শুরু করল। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপর  ধর্মঘট স্থগিতের  সিদ্ধান্ত নেন বাস মালিকরা। ইতি মধ্যে জেলা প্রশাসন টোটোর…
Read More
মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

শিলিগুড়ি: ২০ শতাংশ বোনাসের দাবিতে গতকাল পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয় চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চের তরফে। পরদিনই বোনাস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক বসে দাগাপুরের শ্রমিক ভবনে। বৈঠক পর্বকে কেন্দ্র করে এদিন দাগাপুর শ্রমিক ভবনে উপস্থিত হন বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা। বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনেই বিক্ষোভে শামিল হন শ্রমিকেরা।
Read More
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শনিবার শহরের পুরাতন বাজার বিধান মার্কেট অগ্নিকাণ্ডের কবলে পরে।এই অগ্নিকাণ্ডের ফলে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।পরের দিন শহরে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসে ঘোষণা করেন সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে।সেই মতেই মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলেদেন মেয়র গৌতম দেব সহ পুর-কমিশনার সচিব মেয়র পারিষদ বোরো চেয়ারম্যান কাউন্সিলরেরা। মোট ২২টি দোকান মালিকের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক এই অনুষ্ঠানের মধ্যে তুলে দেওয়া হয়। চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব জানান, পুজোর মুখে এই আগুন একটি ঘটনা তাই সমবেদনা জানাবার…
Read More
দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

দিল্লীর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দরে তিনি বোনাসের দাবিতে চা শ্রমিকদের ডাকা বনধ প্রসঙ্গে বলেন, চা শ্রমিকদের দাবিদাওয়া প্রাসঙ্গিক। গতবারে তুলনায় মালিকপক্ষ কম বোনাস দেওয়ার কথা বলছেন। সরকার মালিকপক্ষের হয়ে দালালি করছে। চা মালিকেরা সব থাকে মুখ্যমন্ত্রী পাড়ায়। ভবানীপুরের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর সাথে চা মালিকদের ভালো সম্পর্ক তাই শ্রমিকদের কথা ভাবছে না। বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বলেন, আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল। সেই টাকা তৃণমূল নেতাদের একাউন্টে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হয়। মুখ্যমন্ত্রী সাহায্য চেয়ে কি কোন চিঠি লিখেছেন। সব সময়…
Read More