Sonakshi Sarkar

1512 Posts
ওষুধ না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

ওষুধ না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে বিক্ষোভ রোগী ও তাদের পরিবারের। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে নেই চিকিৎসক। যার জেরে ওষুধ পাচ্ছে না এই বিভাগের রোগীরা। তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরে সেখানে ভাঙচুর চালানো হয়।
Read More
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গন্ধের কারণে সমস্যায় পড়ছেন রোগী ও চিকিৎসকেরা

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে দুর্গন্ধের কারণে সমস্যায় পড়ছেন রোগী ও চিকিৎসকেরা

সুপার স্পেশালিটি হাসপাতালে পাহাড় সম মিউনিসিপ্যালিটি ওয়েস্ট, দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রুগী সহ নিকট আত্মীয়দের, পৌরসভার দায়িত্ব, জানালেন এম এস ভি পি। উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, আর এতেই প্রাণ ওষ্ঠাগত রুগী থেকে দূর দূরান্ত থেকে আসা রুগীদের নিকট আত্মীয়দের। বিশেষ করে হাসপাতালের ওষুধ বিতরণ কাউন্টার এলাকায় যাওয়া দুষ্কর হয়ে গিয়েছে বলেই ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যাণ খা জানান, এই সমস্যার ব্যাপারে অবগত আছে কর্তৃপক্ষ, তবে পরে থাকা আবর্জনা সবটাই মিনুসিপ্যাল ওয়েস্ট, পুরসভা এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্বে রয়েছে।
Read More
আদিবাসী নৃত্য মেলার আয়োজন করা হল জলপাইগুড়ির টি,জি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে

আদিবাসী নৃত্য মেলার আয়োজন করা হল জলপাইগুড়ির টি,জি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় টি,জি দুর্গাপূজা কমিটি উদ্যোগে দুর্গাপূজা কে কেন্দ্র করে একাদশী রাতে আদিবাসীদের আদিবাসী নৃত্যের ( এলাকায় প্রচলিত নাচের মেলা বলে) নাচের মেলার পাশাপাশি মেলাও বসে। ধামসা মাদলের তালে সকলেই মেতে উঠেন। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বিজয়া দশমী উপলক্ষে যাত্রা মেলা। রবিবার সন্ধ্যা থেকে এই যাত্রা মেলার উদ্বোধন হয়। রাতভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় কেনাকাটা, রাতভর মেলায় জমজমাট ভীড় হয়েছে। মেলা কমিটির আয়োজকরা জানায় এখানে আগে শুরু বিজয়া দশমির দিন যাত্রা মেলা হত। ২০০৪ সাল থেকে দুর্গাপূজা শুরু করা হয়েছে। দুর্গাপূজার দশমীর দিন এখানে যাত্রা মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সারা রাত বাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More
পুজো কার্নিভালের জন্য সেজে উঠেছে জলপাইগুড়ি শহর

পুজো কার্নিভালের জন্য সেজে উঠেছে জলপাইগুড়ি শহর

পুজোর কার্নিভাল জোর প্রস্তুতি জলপাইগুড়িতে। সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। রাতভর চলল আলপনা জলপাইগুড়ি শিল্পীদের দ্বারা। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল ২০২৪। আজ সোমবার বিকেলে জলপাইগুড়ি ক্লাব রোডে পূজা কার্নিভাল অনুষ্ঠান হতে চলেছে, জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করার কথা রয়েছে। পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে গোটা জলপাইগুড়ি শহর। জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভা উপস্থিত থেকে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।
Read More
মহাষষ্ঠীর দিনে সবজির দাম আকাশছোঁয়া, চিন্তিত ক্রেতা ও বিক্রেতা উভয়ই

মহাষষ্ঠীর দিনে সবজির দাম আকাশছোঁয়া, চিন্তিত ক্রেতা ও বিক্রেতা উভয়ই

পুজোর দিন পনেরো দিন আগে থেকে চলা তীব্র দাবদাহ এরপরেই বৃষ্টি, আর এতেই সবজি বাজারের জ্বলছে আগুন। ষষ্ঠীর সকালে জলপাইগুড়ির বাজারে ধনেপাতা ৫০০ টাকা কিলো, রসুন ৪০০ টাকা, আলু ৩০, পেয়াজ ৭০, বেগুন ৮০, আদা ২০০, কুয়াস ৩০, গাজর ১২০, ন্বিট ১২০, বটবটি ১০০,ফুলকপি ১২০ টাকা, লঙ্কা ১০০ টাকা কিলো বেশিরভাগ সবজি ১০০ টাকার উপরে  বাজারে বিকোচ্ছে। ক্রেতা ও বিক্রেতা উভয় চিন্তায়। ক্রেতাদের পকেটে টান। পুজোর মধ্যে চরম সমস্যায় সবজি কিনতে কাল ঘাম ছুটছে সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হওয়ার কারনে চাহিদার থেকে যোগান কম। সে কারণেই পুজোর মুখে জলপাইগুড়ি তে সব্জির বাজারে আগুন।
Read More
মহাষষ্ঠীতে সকাল সকাল কাসর ,ঘন্টার আওয়াজের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ষষ্ঠীর বোধন

মহাষষ্ঠীতে সকাল সকাল কাসর ,ঘন্টার আওয়াজের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ষষ্ঠীর বোধন

ষষ্ঠীর বোধন শুরু হয়ে গেল। জলপাইগুড়িতে সাত সকালে বিভিন্ন পূজা মন্ডপে কাসর ,ঘন্টা ঢাকের আওয়াজের মধ্যে পুরোহিতের মূখে ,,, যা দেবীসর্বভূতেষু মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ষষ্ঠী পূজা। জলপাইগুড়ি শিল্পী সমিতিপাড়া দুর্গাবাড়ি প্রাঙ্গণে দূর্গা পূজার ষষ্ঠীর বোধন পুজো হচ্ছে।
Read More
ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

যুবতীকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম কাজল বর্মন। শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, কাজল বর্মন একটি বাড়িতে ভাড়া থাকতো।সেই বাড়িতেই বাবা ও মায়ের সঙ্গে থাকে ২৬ বছরের এক যুবতী।গত ৩ অক্টোবর রাতে বাথরুমে গিয়েছিল যুবতী। অভিযোগ, সেইসময় কাজল বর্মন তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর যুবতীর পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
পুজোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গাইড ম্যাপ প্রকাশ করলো জলপাইগুড়ি পুলিশ

পুজোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গাইড ম্যাপ প্রকাশ করলো জলপাইগুড়ি পুলিশ

শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পরিষদ সভা ঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি , কৃষ্ণা রায় বর্মন, সদস্যা মহুয়া গোপ, জেলা পুলিশ সুপার,জলপাইগুড়ি পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা, গাইড ম্যাপ প্রকাশ করে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাভালে বলেন, শারদীয়া উৎসবের দিন গুলোতে বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের সুষ্ঠ যাতায়াত করতে সাহায্য করবে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের তৈরি এই গাইড ম্যাপ। আমরা চাই সবাই ট্রাফিক আইন মেনে উৎসবের আনন্দে মেতে উঠুন।
Read More
শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতে দলের নেতাকর্মী সমর্থকরা থাকে সংবর্ধনা জানান। এরপর সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যান কালচিনির উদ্দেশ্যে। জানা গিয়েছে, এদিন কালচিনিতে একাধিক কর্মসূচি রয়েছে তার।
Read More
শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

দূর্গা পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এবছর কার্নিভালে মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভাল নিয়ে সমস্ত আলোচনা করা হয়।কখন কোন রাস্তা দিয়ে কার্নিভালের গাড়িগুলো বের করা হবে, কোন সময়ে কোন ক্লাব অংশগ্রহণ করবে সেইসমস্ত কিছু বৈঠকে জানানো হয়। কার্নিভালে অংশগ্রহণকারী ১৩টি ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে।প্রথম স্থানাধিকারী ক্লাবকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৬০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী ক্লাব গুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ২৭ অক্টোবর বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে বিভিন্ন ক্লাবকে শারদ সম্মান জানানো হবে।প্রথম পুরস্কার ৩৫ হাজার, দ্বিতীয় ২৫ হাজার, তৃতীয় ২০ হাজার, চতুর্থ ১৫…
Read More