Sonakshi Sarkar

1512 Posts
মালদা শহরে এগ্রিকালচার ফার্ম ময়দানে শুরু হয়েছে বাজির বাজার

মালদা শহরে এগ্রিকালচার ফার্ম ময়দানে শুরু হয়েছে বাজির বাজার

মালদা:- মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দমকল বিভাগের ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারন সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ।  বাজিবাজারে মোট ৫১ টি স্টল করা হয়। প্রত্যেক স্টলে পৌরসভার বিক্রেতারা তারা বিভিন্ন ধরনের উন্নত মানের সবুজ বাজি সাজিয়ে নিয়ে বসেন। উপস্থিত অতীথিরা প্রত্যেক বাজি দোকান ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত বাজি যাতে কোন রকম রাখা না হয় তারো…
Read More
শিলিগুড়ির মেয়র ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ অমিত জৈনর

শিলিগুড়ির মেয়র ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ অমিত জৈনর

ডেঙ্গু নিয়ে নানান ভুল তথ‍্য জনসাধারণের কাছে তুলে ধরছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন। বিরোধী দলনেতার বক্তব‍্য, অক্টোবর ও নভেম্বর মাস এই দুটি মাস  ডেঙ্গুর কঠিন সময়।প্রতি বছর এই সময় থেকে ডেঙ্গুর  মশার উপদ্রব বেরে যায়। তবে বর্তমানে ডেঙ্গুর যে রিপোর্ট প্রকাশ করছেন শিলিগুড়ির মেয়র তা সম্পূর্ণ ভুল। তিনি জানান,মেয়র ইতিমধ্যে জানিয়েছেন যে ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি ওয়ার হাউস থেকে ডেঙ্গ ছড়াচ্ছে, যা কিনা কেন্দ্র সরকারের অধীনে। মেয়রের এমন উক্তির তীব্র বিরোধিতা করে অমিত জৈন জানান ওই ওয়ার হাউস  সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ। মেয়র না জেনে শুনে নিজেদের…
Read More
শান্তিপূর্ণ ভাবে ভোট হলে উপনির্বাচনে বিজেপি ভালো করবে বলে দাবি সুকান্ত মজুমদারের

শান্তিপূর্ণ ভাবে ভোট হলে উপনির্বাচনে বিজেপি ভালো করবে বলে দাবি সুকান্ত মজুমদারের

আগামী ১৩ ই নভেম্বর রাজ্যে ছটি কেন্দ্র হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গে মাদারিহাট ও সিতাই এই দুটি কেন্দ্রে নির্বাচন রয়েছে। বুধবার সেই দুটি কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচারে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বাগডোগরা এ নেমে সোজা চলে যান ওই দুটি বিধানসভা কেন্দ্রে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান,, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এই দুটি কেন্দ্রে বিজেপি ভালো ফল করবে।
Read More
সোমবার শিলিগুড়ির সকল কাউন্সিলরদের বৈঠকখানার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

সোমবার শিলিগুড়ির সকল কাউন্সিলরদের বৈঠকখানার উদ্বোধন করেলেন মেয়র গৌতম দেব

কাউন্সিলররা পুরসভায় অবসর সময় কোথায় বসবেন সেই ভাবনা বিগত বোর্ডের কেওই কোনদিন নেইনি। তবে তৃনমুল পরিচালিত বর্তমান বোর্ড সেই ভাবনা নিয়ে তাদের জন্য বৈঠক খানার ব্যাবস্থা গ্রহন করলো। শিলিগুড়ি পুরসভার বর্তমান মেয়র গৌতম দেবের প্রচেষ্টায় বুধবার থেকে পুরসভার সকল কাউন্সিলরদের অবসর সময়ে আলাপচারিতার জন‍্য নুতন ঘরের সুচনা করা হল। পুরসভার পুরাতন বিল্ডিং এর কমিশনের ঘরটিকে নুতন ভাবে সাঁজিয়ে এই বৈঠকখানা তৈরি করা হয়েছে।এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পুরসভার এমন উদ্যগকে ইতিহাস  এই প্রথম বলে অবিহিত করেন। তিনি এই বৈঠকখানা প্রসঙ্গে জানান এখানে প্রতিদিনের সংবাদ পত্রিকা সহ টিভি ক্যারাম বোর্ডের ব‍্যবস্থা থাকবে যাতে করে কাজের ফাঁকে একটু সময় কাটাতে…
Read More
এবার শিলিগুড়ির হিন্দু সুরক্ষা সমিতির সেরা আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দির

এবার শিলিগুড়ির হিন্দু সুরক্ষা সমিতির সেরা আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দির

শিলিগুড়ি : শিলিগুড়িতে এই প্রথম কালী পুজোয় অযোধ্যার রাম মন্দিরের আদলে পুজো মন্ডপ নির্মাণ হতে চলেছে। হিন্দু সুরক্ষা সমিতির এবারের এই চমক নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর। মূলত প্রথম বর্ষেই এবার হিন্দু সুরক্ষা সমিতির চমক হলো অযোধ্যার রাম মন্দির। এছাড়াও আলোকসজ্জা ও মন্ডপসজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। মোট ১৫ লক্ষ টাকা ব্যয়ে এবার করা হচ্ছে এই পুজো। পুজো উদ্যোক্তারা জানান এবার পুজো চলাকালীন থাকবে নানান সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এছাড়াও আগামী ৩১–শে অক্টোবর এই পুজোর শুভ উদ্বোধন হবে। সবমিলিয়ে শিলিগুড়িতে এই অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হিন্দু সুরক্ষা সমিতির কালীপুজো নজর কারতে চলেছে উত্তরবঙ্গবাসীর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা।
Read More
জলপাইগুড়িতে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

জলপাইগুড়িতে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হল জেলা জুড়ে। সোমবার থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মোট ৪০ টি পরীক্ষা কেন্দ্রে ৪১০০ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে।ধূপগুড়ি মহকুমাতে ধূপগুড়ি বৃত্তি পরিচালন সমিতির দশটি সেন্টারের বৃত্তি পরীক্ষা চলছে। ২১শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পর্ষদ সূত্রে জানা গিয়েছে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে।পাঁচটি বিষয়ের উপরে মোট ৫০০ নম্বরের এই পরীক্ষা হবে।মাঝে দু'বছর বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানা যায়। এবছর ৩০শে সেপ্টেম্বর থেকে বৃত্তি পরীক্ষার শুরু হওয়ার কথা থাকলেও…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ধরা পড়লো চার দুষ্কৃতী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ধরা পড়লো চার দুষ্কৃতী

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার  পুলিশ। পুলিশের অভিযানে ধরা পরল চার দুষ্কৃতি। ধৃতদের নাম বিশাল রাউত, প্রদীপ পাসওয়ান, ছোট্টু হেলা‌ এবং রঞ্জন সাহানি। ধৃতদের মধ্যে বিশাল রাউতের বাড়ি টিকিয়াপাড়া।প্রদীপ পাসওয়ান এবং ছোট্টু হেলার বাড়ি শবননগর। এবং রঞ্জন সাহানীর বাড়ি বিনয় মোড়ে। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আছে কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সর্বহারা কলোনি সবজি বাজার এলাকায় জড়ো হয়েছে। গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। ওই অভিযানে ধরা পড়ে চার দুষ্কৃতী। ধৃততদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে…
Read More
জোরকদমে চলছে নৈহাটির বড় মায়ের আদলে কালী পুজোর প্রস্তুতি

জোরকদমে চলছে নৈহাটির বড় মায়ের আদলে কালী পুজোর প্রস্তুতি

কালীপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। বিভিন্ন জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। নৈহাটির বড় মায়ের আদলে পুজো করে ফের একবার চমক দিতে চলেছেন শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাব। শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের কালীপুজো এবছর ৪৫তম বর্ষে পদার্পণ করছে। তবে তাদের বড় মায়ের পুজোর এবার দ্বিতীয় বর্ষ।গতবছরও বড় মায়ের পুজো করে শহরবাসীর নজর কেড়েছিল এই ক্লাব।তাই শহরবাসীকে প্রতিবছর বড় মায়ের দর্শন করাতে এভাবেই পুজো করার উদ্যোগ নিয়েছেন তারা। প্রায় ২১ ফুটের বড় মায়ের প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী। গতবারের মত এবছরও প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা।পুজোর কয়েকদিন প্রসাদ বিতরণও করা হবে বলে জানান ক্লাবের সদস্য বিশাল দত্ত।
Read More
ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি

ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদেহর এলাকায়। জানা গেছে ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে ঘটনার জেরে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে যায় , যদিও এই ঘটনায় পরিবারের সদস্যদের কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বাড়িতে থাকা গবাদি পশুর ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, ভূজারিপাড়া পূর্বদেহর এলাকায় ধনেশ্বর রায় নামের এক ব্যক্তির বাড়িতে ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনা টি ঘটে। দেখতে পায় প্রতিবেশী মানুষ আগুন দেখে  চিৎকার শুনে, ঘরের ভিতরে শুয়ে থাকা কণিকা রায় তার সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।  ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে…
Read More
আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর। নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।…
Read More