Sonakshi Sarkar

1803 Posts
বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেফতার পাচারকারী

বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ গ্রেফতার পাচারকারী

শিলিগুড়ি : মাদক চোরাচালানের আগে ৩১০ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম বিশ্বনাথ মণ্ডল। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা। মালদহের কালিয়াচক থেকে নকশালবাড়িতে মাদক পাচার করতে যাচ্ছিল অভিযুক্তরা। পুলিশ গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গাইজোট থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩১০ গ্রাম উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করা হয় ব্রাউন সুগার। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
Read More
বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

এদিন সকাল থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহর লাগোয়া এলাকায়, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক বিওপি বেরুবাড়ি-২ বুরেজোট বিএফপি স্কুলে একটি নাগরিক কর্মসূচী (ভেটেনারী মেডিকেল ক্যাম্প) আয়োজিত হয়। গৌরাঙ্গ বাজার, বুড়িজোট, ফৌদেরপাড়া, কীর্তনিয়াপাড়া, ছাগরিয়াপাড়া এবং নতুনবস্তি গ্রামের ৭৩ জন গ্রামবাসী তাদের অসুস্থ পোষা প্রাণীদের চিকিৎসার জন্য শিবিরে নিয়ে আসে। মধ্যে রয়েছে গরু-১১৭টি, ছাগল-৪৫টি, মোট ১৬২টি গৃহপালিত পশুকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো পর এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়। পশু চিকিৎসক গ্রামবাসীদের মৌসুমি রোগের সময় অসুস্থ পশুদের কীভাবে চিকিৎসা করতে হবে সে সম্পর্কেও অবহিত করেন।
Read More
বুড়ো কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

বুড়ো কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

আজ বাদে আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে শিব পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল সকালেই শিব চতুর্দশী লাগছে তাই সকাল থেকেই ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দেবে। বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও আগামীকাল সন্ধ্যায় ষোড়শোপচারে হোমযজ্ঞ ও ভোগ সহকারে পূজা হবে। পূজার শেষে বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। শিবরাত্রির ব্রত উপলক্ষ্যে আজকে থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের শিবরাত্রির শিব পূজার ফুল, বেলপাতা,…
Read More
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল সোমবার। চলবে ২২ মার্চ পর্যন্ত।পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট অব্দি। ২৪ ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে পাশাপাশি আজ থেকে শুরু হল দ্বাদশ মানের মাদ্রাসা ফাজিল পরীক্ষা।চলবে ১৭ই মার্চ  অব্দি। সারা-রাজ্যের ৯৫ টি ভেনু ও ৬০ টি, সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০৬ জন। আজ বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে ঘুরে দেখে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সূচী ঘোষণার পর সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা…
Read More
একজন ভারতীয় দালাল সহ ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হল আগরতলা রেল স্টেশন থেকে

একজন ভারতীয় দালাল সহ ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হল আগরতলা রেল স্টেশন থেকে

আবারো সোমবার বিকেলে ২ জন বাংলাদেশী নাগরিক সহ একজন ভারতীয় দালালকে আটক করলো আগরতলা রেল স্টেশন থেকে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা এবং একজন ভারতীয় দালাল(পুরুষ ) সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।  আগরতলা জি আর পি এস, বি এস এফ,  আগরতলা আর পি এফ, গুয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানালেন আগরতলা জি আর পি থানার ওসি তাপস দাস।  প্রাথমিক জিজ্ঞাসায় তারা পুলিশকে বলেন কলকাতা যাবে বলে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। এবং আগামী কাল আটক হওয়া তিনজনকে  আদালতে প্রেরণ করা হবে। আটক দুই বাংলাদেশি হলেন আরাফাত…
Read More
জলপাইগুড়ি জেলায় শুরু বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান

জলপাইগুড়ি জেলায় শুরু বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান

জেলার বেশ কয়েকটি ব্লক ফাইলেরিয়া প্রবন, রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলায় শুরু বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান। সোমবার জলপাইগুড়ি জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে রাজ্যে জুড়ে চলা ফাইলেরিয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলাতেও  শুরু হলো বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান। এই প্রসঙ্গে জেলা শাসক সামা পারভিন জানান, জেলার বেস কিছু ব্লক ফাইলেরিয়া প্রবন বলে আমরা জানি, বিশেষ করে সেই ব্লক গুলো যেমন, বানার হাট, ধূপগুরি , মেটলি, নাগরা কাটা,এই অসুখ থেকে রক্ষা করতে যে বিশেষ প্রতিষেধক রয়েছে সেই ওষুধ অঙ্গন ওয়ারি এবং আসা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজ করা আজ থেকে শুরু হলো।
Read More
ডেঙ্গু প্রতিরোধে গ্রহণযোগ্য ব্যাবস্থা জলপাইগুড়ির পৌরসভার উদ্যোগে

ডেঙ্গু প্রতিরোধে গ্রহণযোগ্য ব্যাবস্থা জলপাইগুড়ির পৌরসভার উদ্যোগে

সপ্তাহের প্রথম দিন পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গু প্রতিরোধে গ্রহণযোগ্য ব্যাবস্থা সম্পর্কে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন স্থানে জমা থাকা পুরোনো গাড়ীর চাকা সহ অন্যান্য সামগ্রী মূলত যে জিনিস গুলিতে জল জমে এডিস মশা তার বংশ বৃদ্ধি করে সেই বস্তু গুলোকে উদ্ধার করার মধ্য দিয়ে। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,আমরা শহরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে ই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Read More
জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষিকা

জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষিকা

জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশন এর সহায়তায় দু:স্থ মানুষের পাশে শিক্ষিকা। সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাটকাটা কলোনি এলাকায় দুঃস্থ মানুষের পাশে  চাল, ডাল, তেল, নুন সবজি,  দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী টোটো করে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন জলপাইগুড়ির শিক্ষিকা, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রকাশ ফাউন্ডেশনের সদস্যরা। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Read More
আগামী মাসেই রাজ্য বিধানসভায় পেশ করা হবে রাজ্যের বাজেট

আগামী মাসেই রাজ্য বিধানসভায় পেশ করা হবে রাজ্যের বাজেট

রাজ্যে কর ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। কর ফাঁকি দেওয়ার প্রবণতা ঠেকাতে জনগণকে আরো সচেতন করতে হবে। আর রাজস্ব আয়ের উপর রাজ্যের বাজেট নির্ভর করে। তাই রাজ্যের নিজস্ব রাজস্ব বৃদ্ধি করতে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী মাসেই বিধানসভায় পেশ করা হবে রাজ্যের বাজেট। শনিবার আগরতলার প্রজ্ঞাভবনে জিএসটি সচেতনতা অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, গত বছর বিধানসভায় প্রায় ২৭,৮০০ কোটি টাকার মতো বাজেট পেশ হয়েছিল। এই আর্থিক পরিমাণের মধ্যে রাজস্ব ক্ষেত্রে আয় ছিল ৩,৭০০ কোটি টাকা। পূর্ববর্তী সরকার যে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল সেই টাকাও আমাদের…
Read More
অজানা একটি ড্রোনকে আকাশে উড়তে দেখে উদ্বিগ্ন ধূপগুড়ির মানুষজন

অজানা একটি ড্রোনকে আকাশে উড়তে দেখে উদ্বিগ্ন ধূপগুড়ির মানুষজন

হঠাৎ ডুয়ার্সের ধুপগুড়িতে এই ড্রোনকে ঘিরে রহস্য। অজানা একটি ড্রোন আকাশে উঠছে। কে বা কাদের নিয়ন্ত্রণে এই ড্রোন উড়ছে কিছুই জানা নেই স্থানীয়দের। ধুপগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। এবং ডুয়ার্স তথা নর্থ ইস্ট। সিকিম ঘেঁষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ধুপগুড়ি। আর সেখানে এই ড্রোন উড়তে দেখে মানুষের মনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। পরে অবশ্য সেই ড্রোন খুঁজে পাওয়া যায়নি।
Read More