Sonakshi Sarkar

1803 Posts
চা বাগান এলাকার ডামরাগ্রামের একটি পরিতক্ত কুয়া থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ

চা বাগান এলাকার ডামরাগ্রামের একটি পরিতক্ত কুয়া থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ

শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে একটি পরিতক্ত কুয়ায় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের। ঘটনার স্থলে বনবিভাগের কর্মীরা এসে পরিতক্ত ওই কুয়ো থেকে চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। অন্যদিকে ওই এলাকায় চিতা বাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Read More
ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন  যোজনার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন  যোজনার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। এরমধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে এই ঘোষণা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ আমি ত্রিপুরা সরকারের দুটি বড় স্কিম ঘোষণা করছি। এরমধ্যে প্রথমটি হচ্ছে - মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে বিপিএল পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার সেই নবজাত কন্যা সন্তানের নামে ৫০ হাজার টাকার বন্ড…
Read More
মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ি সফদর হাশমি চকে উদযাপন করা হল আন্তর্জাতিক নারী দিবস

মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ি সফদর হাশমি চকে উদযাপন করা হল আন্তর্জাতিক নারী দিবস

শিলিগুড়ি : শনিবার সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস। এদিন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ির সফদর হাশমি চকে উদযাপন করা হয় আজকের এই দিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা নাথ সহ দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা। মূলত এদিন পথ চলতি মহিলাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানিয়ে এবং চকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে এই দিনকে উদযাপন করে দার্জিলিং জেলা মহিলা কংগ্রেস।
Read More
নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন। সে শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসী। এ সম্পর্কে  সুমিত জানান ,২০২৪ সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাস করে বেলাকোবায় রাজগঞ্জ গভমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রিক বিভাগে ভর্তির হয়েছে। এ বছর সে প্রথম  সেমিষ্টারের  পরীক্ষা দিয়েছে। ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে ২০২৩ সালে  সে প্রথম যে ড্রোনটি বানিয়ে ছিল সেটি ওড়াবার সময় কিছুদূর গিয়ে ক্রাশ হয়ে যায়। নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয়। দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে ৩৫ হাজার টাকা। সময় নিয়েছে দেড় মাস। তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে…
Read More
শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ শনিবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, খাঁচা পাতার তিনদিন পর বন্দি হয়েছে চিতাবাঘ বাঘটি…
Read More
শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে শোভাযাত্রার আয়োজন

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে শোভাযাত্রার আয়োজন

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী আমি সব পারি। সেই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি খালপাড়া পুলিশ ফাড়ির তরফ থেকে স্থানীয় মহিলাদের কে সাথে নিয়ে একটি মিছিলের আয়োজন করে। শোভাযাত্রাটি খালপাড়া এলাকার মিলন সমিতি শীতলা মন্দির থেকে  শুরু হয় স্থানীয় মহিলা ও পুরুষেরা অংশগ্রহণ করে, শীতলা মন্দির থেকে শুরু করে খালপাড়ার একাধিক রাস্তা পরিক্রমা করে আবার শীতলা মন্দিরে এসে শেষ করে।  শীতলা মন্দিরে পুরুষ ও মহিলাদেরকে সাথে নিয়ে আজকে এই নারী দিবস কেন কিসের জন্য সেই বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস খালপাড়া আউটপোস্টের ওসি সুদীপ দত্ত সহ একাধিক পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
Read More
শুক্রবার গোটা ভারত বর্ষ জুড়ে পালন করা হল জন ঔষধি দিবস

শুক্রবার গোটা ভারত বর্ষ জুড়ে পালন করা হল জন ঔষধি দিবস

আজ গোটা ভারত বর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। ২০১৯ সালে ভারত বর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকান গুলি চালু হয়েছিল। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় ৩০হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারত বর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ১৫হাজার জন ঔষধি দোকান রয়েছে। আগামীতে কেন্দ্রের লক্ষ আরো ২৫হাজার জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্য। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা। শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর মোর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক…
Read More
শুক্রবার শিলিগুড়ির গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ

শুক্রবার শিলিগুড়ির গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ

শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে শুক্রবার খালপাড়ার এম আর রোড সংলগ্ন একটি গোডাউনে অভিজান চালিয়ে প্রচুর প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ বাজেয়াপ্ত করে। নানা ভাবে শিলিগুড়ি পুরনিগম প্রচার অভিযান চালিয়েও শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ ছেয়ে রয়েছে। এই প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ বন্ধের জন‍্য নানান ভাবে কৌশল করে চলেছে শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের স‍্যানেটারি ইনস্পেক্টর মৃগাঙ্ক দে জানান তদের প্রয়াস লাগাতার চলবে।এর আগে শহরের বিভিন্ন বাজার গুলোতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কিছু কিছু বাজারে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এই জন‍্য এবার তারা গোভাউন গুলোতে অভিযান চালানো শুরু করেছেন।
Read More
জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনার

জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনার

আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু, ইন্টারনেটের যুগে জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ি। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের। দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ অনেককিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস। কাঠশিল্পী রতন দাস জানান, "প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে। তবুও আমরা হাল ছেড়ে দিইনি।"  জানা গিয়েছে, শিব রাত্রিকে ঘিরে প্রতি বছর মেলা বসে জটেশ্বর গোরুহাটি ময়দানে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার  বহু মানুষ জটেশ্বরের শিব মেলা দেখতে হাজির হন প্রতিদিন।
Read More
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যে এফসিআই-এর আঞ্চলিক অফিস গড়ে তোলা হবে    

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যে এফসিআই-এর আঞ্চলিক অফিস গড়ে তোলা হবে    

খুব শীঘ্রই রাজ্যে এফসিআই-এর আঞ্চলিক অফিস গড়ে তোলা হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্য, পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি সম্প্রতি দিল্লি সফরকালে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহল্লাদ যোশী, পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুর সাথে সাক্ষাৎ করে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন। রাজ্যের দাবিগুলি সম্পর্কে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা…
Read More