19
Feb
এখনও পর্যন্ত বার্ড ফ্লুর প্রভাব না পড়লেও বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক থাকছে। বার্ড ফ্লুর আতঙ্কের জন্য চিকেন নিষিদ্ধ বেঙ্গল সাফারি পার্কে। পার্কের কোনও পশুকেই এখন আর চিকেন দেওয়া হচ্ছে না। শুধু এটাই নয়, বিদেশি পাখিদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। এমনকী স্যানিটাইজ করা হচ্ছে সাফারির গাড়ির চাকাও। পর্যটকদের হাত-পা ধুয়ে তার পরই ঢুকতে দেওয়া হচ্ছে পার্কে। পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার জেরে প্রাণীদের জন্য চিকেন বন্ধ রাখার পাশাপাশি পাখিদের ওপর বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। শিলিগুড়ির অদূরে সাফারি পার্কে বাঘ, লেপার্ড, সাপ-সহ আরও কিছু মাংসাশী প্রাণী রয়েছে। তাদের জন্য বছরে প্রায় ৯ লক্ষ…
