Sonakshi Sarkar

1616 Posts
সিকিমে প্রবল তুষারপাত কারণে পর্যটকদের হোটেলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ

সিকিমে প্রবল তুষারপাত কারণে পর্যটকদের হোটেলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ

ভারী তুষারপাতের কারণে সিকিম রাজ্যের পুলিশ পর্যটকদের দ্রুত হোটেলে ফিরে যাওয়ার অনুরোধ করে চলে হ্যান্ড মাইকের মাধ্যমে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অতিভারী তুষারপাতের আশঙ্খার কথা জানানো হয়েছে যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের , পর্যটকেরা যাতে পথে আটকে না পরেন সেই কারণেই আগে থেকেই এই অঞ্চল ছেড়ে হোটেলে ফিরে যাবার আবেদন করা হচ্ছে।
Read More
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাত্রে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির ৩০ নাম্বার ওয়ার্ডে দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতি শহরে অপরাধের ঘটনা সংঘটিত করতে জড়ো  হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে বাকিরা পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জোগাড় করে তাদের খোঁজে চলছে তল্লাশি। অপরদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থানার পুলিশ…
Read More
সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিদুৎ নিরাপত্তা সপ্তাহ

সোমবার জলপাইগুড়িতে পালিত হল বিদুৎ নিরাপত্তা সপ্তাহ

৪ ঠা মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত রাজ্যে জুড়ে চলা বিদুৎ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ সচেতনতা মূলক প্রচার সহ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ বিদুৎ বন্তন সংস্থার পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন জলপাইগুড়ি ক্ষেত্রের আঞ্চলিক ম্যানেজার সঞ্জয় মন্ডল জানান, রাজ্যে জুড়েই এই সচেতনতা মূলক প্রচার চলে আসছিল ৪ ঠা মার্চ থেকে, আজ মূলত যারা ফিল্ডে বিদুৎ নিয়ে কাজ করে তাদের নিয়ে একটি কর্মশালা সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা মূলক প্রচার করা হলো।
Read More
চা বাগান এলাকার ডামরাগ্রামের একটি পরিতক্ত কুয়া থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ

চা বাগান এলাকার ডামরাগ্রামের একটি পরিতক্ত কুয়া থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ

শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে একটি পরিতক্ত কুয়ায় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের। ঘটনার স্থলে বনবিভাগের কর্মীরা এসে পরিতক্ত ওই কুয়ো থেকে চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। অন্যদিকে ওই এলাকায় চিতা বাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Read More
ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন  যোজনার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন  যোজনার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। এরমধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে এই ঘোষণা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ আমি ত্রিপুরা সরকারের দুটি বড় স্কিম ঘোষণা করছি। এরমধ্যে প্রথমটি হচ্ছে - মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে বিপিএল পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার সেই নবজাত কন্যা সন্তানের নামে ৫০ হাজার টাকার বন্ড…
Read More
মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ি সফদর হাশমি চকে উদযাপন করা হল আন্তর্জাতিক নারী দিবস

মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ি সফদর হাশমি চকে উদযাপন করা হল আন্তর্জাতিক নারী দিবস

শিলিগুড়ি : শনিবার সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস। এদিন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ির সফদর হাশমি চকে উদযাপন করা হয় আজকের এই দিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা নাথ সহ দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা। মূলত এদিন পথ চলতি মহিলাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানিয়ে এবং চকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে এই দিনকে উদযাপন করে দার্জিলিং জেলা মহিলা কংগ্রেস।
Read More
নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজ হাতে ড্রোন বানালেন পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন

নিজের হাতে একটি ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিল বেলাকোবার এক পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন। সে শিকারপুর অঞ্চলের মন্থনী নিবাসী। এ সম্পর্কে  সুমিত জানান ,২০২৪ সালে বেলাকোবা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাস করে বেলাকোবায় রাজগঞ্জ গভমেন্ট পলিটেকনিক কলেজে ইলেকট্রিক বিভাগে ভর্তির হয়েছে। এ বছর সে প্রথম  সেমিষ্টারের  পরীক্ষা দিয়েছে। ড্রোন তৈরির ব্যাপারে সুমিত বলে ২০২৩ সালে  সে প্রথম যে ড্রোনটি বানিয়ে ছিল সেটি ওড়াবার সময় কিছুদূর গিয়ে ক্রাশ হয়ে যায়। নিরুৎসাহিত না হয়ে বিপুল উৎসাহ নিয়ে আবার ড্রোন নির্মাণে হাত দেয়। দ্বিতীয় ড্রোনটি বানাতে খরচ পড়েছে ৩৫ হাজার টাকা। সময় নিয়েছে দেড় মাস। তার ড্রোনের বিশেষত্বের মধ্যে রয়েছে…
Read More
শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

শনিবার সকালে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে খাঁচায় বন্দি হল চিতাবাঘ

কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ শনিবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, খাঁচা পাতার তিনদিন পর বন্দি হয়েছে চিতাবাঘ বাঘটি…
Read More
শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে শোভাযাত্রার আয়োজন

শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে শোভাযাত্রার আয়োজন

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী আমি সব পারি। সেই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি খালপাড়া পুলিশ ফাড়ির তরফ থেকে স্থানীয় মহিলাদের কে সাথে নিয়ে একটি মিছিলের আয়োজন করে। শোভাযাত্রাটি খালপাড়া এলাকার মিলন সমিতি শীতলা মন্দির থেকে  শুরু হয় স্থানীয় মহিলা ও পুরুষেরা অংশগ্রহণ করে, শীতলা মন্দির থেকে শুরু করে খালপাড়ার একাধিক রাস্তা পরিক্রমা করে আবার শীতলা মন্দিরে এসে শেষ করে।  শীতলা মন্দিরে পুরুষ ও মহিলাদেরকে সাথে নিয়ে আজকে এই নারী দিবস কেন কিসের জন্য সেই বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস খালপাড়া আউটপোস্টের ওসি সুদীপ দত্ত সহ একাধিক পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
Read More
শুক্রবার গোটা ভারত বর্ষ জুড়ে পালন করা হল জন ঔষধি দিবস

শুক্রবার গোটা ভারত বর্ষ জুড়ে পালন করা হল জন ঔষধি দিবস

আজ গোটা ভারত বর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। ২০১৯ সালে ভারত বর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকান গুলি চালু হয়েছিল। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় ৩০হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারত বর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ১৫হাজার জন ঔষধি দোকান রয়েছে। আগামীতে কেন্দ্রের লক্ষ আরো ২৫হাজার জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্য। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা। শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর মোর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক…
Read More