Sonakshi Sarkar

1616 Posts
শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক

শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক

শিলিগুড়ি : সোমবার শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক। বৈঠকের মধ্য দিয়ে একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিন। এদিনের এই বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, এমএমআইসি, বোরো চেয়ারপারসন, WBSEDCL এর আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র গৌতম দেব, তিনি বলেন আন্ডারগ্রাউন্ড কেব্লিং এর কাজে অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়েই আজ আলোচনা করা হল এবং দ্রুত কিভাবে সে সমস্যা গুলি সমাধান করা যায় সেই বিষয়েও দিন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পাশাপাশি বিভিন্ন ফেসে এই কাজ সম্পন্ন…
Read More
রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের সংস্কৃতিকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করে: মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের সংস্কৃতিকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করে: মুখ্যমন্ত্রী

রাজ্যে অশান্তির পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হলে কাউকে বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের সংস্কৃতিকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করে। বৃহস্পতিবার সাব্রুমের রূপাইছড়ি ব্লকের বনকুল মহামুনি মন্দিরে ঐতিহ্যবাহী বনকুল মহামুনি উৎসব ও মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, সাব্রুম মহকুমা প্রশাসন এবং মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব ও মেলার সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এখানে ধম্মদীপা ইউনিভার্সিটি যাতে দ্রুত গড়ে তোলা যায় সেজন্য রাজ্য সরকার চেষ্টা অব্যাহত রাখবে। আমি এবিষয়টি নিয়ে আজও সচিবের সঙ্গে কথা বলেছি।…
Read More
বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে হোলি উৎসবে মেতে উঠলেন বাচ্চারা

বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে হোলি উৎসবে মেতে উঠলেন বাচ্চারা

বিদ্যালয়ের ক্লাস শেষ হবার পর শিক্ষক-শিক্ষিকাদের সাথে রংয়ের উৎসবে মেতে উঠলেন তারা। বাদ গেলেন না ছাত্রদের বাবা মায়েরাও। তারাও মেতে উঠলেন হোলি এই উৎসবে বিদ্যালয়ের সবার সাথে। নিজেদের মধ্যে রঙ খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও  রং মাখিয়ে দেয় এই কচিকাঁচা ছেলেরা তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। সকলেই আনন্দ প্রকাশ করেন এই কচিকাঁচাদের সাথে রং খেলে। বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন আজকের দিনটি আমরা আনন্দের সাথে কাটালাম আগামী দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা…
Read More
দোল উপলক্ষে জমজমাট জলপাইগুড়ি বাজার

দোল উপলক্ষে জমজমাট জলপাইগুড়ি বাজার

আর তাই হোলির শেষ বাজারে বিক্রি শুরু হয়েছে রকমারি হোলি লেখা সাদা গেঞ্জি, মুখোশ ও পিচকারীর। আগামীকাল হোলি আর সেই উপলক্ষেই জলপাইগুড়ির হোলির বাজার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছিল। বিভিন্ন রকমের হোলির গেঞ্জি থেকে শুরু করে রকমারি পিচকারী রকমারি রংবেরঙের মুখোশ সহ অন্যান্য হোলির জিনিস পত্র বিক্রি শুরু হয়েছে। এবার হোলির বাজারে ছেয়ে গেছে সাদা হোলির গেঞ্জি ও। এই বছর হোলির জিনিসপত্র প্রচুর বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। হোলির উৎসবে কিনতে এসে বলেন গতকাল বৃষ্টির জন্য হোলির মার্কেট কিছুটা নষ্ট হলেও আজকে জম জমাট হয়েউঠেছে। বিক্রি হচ্ছে খুব ভালো যা হোলির দোকান গুলোতে দেখলেই বোঝা যায়।
Read More
এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে আটক যুবক

এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে আটক যুবক

শিলিগুড়ির আশরাফ নগর থেকে গভীর রাতে এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন্ড সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাত্রে শিলিগুড়ির আশরাফ নগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন এন,জে পি সংলগ্ন সাউথ কলোনী এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে এন,জে পি থানার পুলিশ। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা…
Read More
চোলাই মদের বিরুদ্ধে অভিযান জলপাইগুড়ি পুলিশের

চোলাই মদের বিরুদ্ধে অভিযান জলপাইগুড়ি পুলিশের

হোলির আগে জলপাইগুড়ি জেলা জুড়ে বড় অভিযান চালানো হল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বেআইনি মদ ও জুয়ার ঠেক‌ সহ বিভিন্ন অপরাধমূলক আইনে গ্রেপ্তার করা হল প্রায় ছয়শো জনকে। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। জলপাইগুড়ি সহ ডুয়ার্স এলাকা জুড়ে কয়েক হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মদের বোতল। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালায় পুলিশ। সবমিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয়শো জনকে। আইন ভাঙা সহ বিভিন্ন অপরা‌ধমূলক ধারায় জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তার হওয়া‌ ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা…
Read More
এবার হোলিতে শিশু কিশোরদের কাছে বিশেষ আকর্ষণ ড্রোন পিচকারি

এবার হোলিতে শিশু কিশোরদের কাছে বিশেষ আকর্ষণ ড্রোন পিচকারি

বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি। হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি। রঙের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ।  ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা। প্রতি বছরের মতোই হোলির বাজারে এবার‌ও  রকমারি পিচকারি‌ সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে। ভেষজ‌ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। তবে এবার হোলিতে  বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে  ড্রোন পিচকারি। শিশু কিশোরদের কাছে এই পিচকারীর দারুন চাহিদা রয়েছে এবার। জলপাইগুড়ি শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলোতে ভিড় করে এই ড্রোন…
Read More
শিলিগুড়ি নিবেদিতা রোডে ভেঙে ফেলা হল দুটি দোকানের অবৈধ অংশ

শিলিগুড়ি নিবেদিতা রোডে ভেঙে ফেলা হল দুটি দোকানের অবৈধ অংশ

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি। ইতিমধ্য বর্তমান পুরবোর্ড রনংদেহি মেজাজেই এই অবৈধ নির্মান ভাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হাইকোর্ট এর নির্দেশে শহরের বহু অবৈধ নির্মান বর্তমানে মাটির সঙ্গে মিশেছে। ব্যাতিক্রম নয় শহরের প্রধান নগরের সিস্টার নিবেদিতা রোড। ওই রাস্তাটির একাংশ একসময় দখলে ছিল ব্যাবসায়ী ও এলাকার বেশ কিছু নাগরিকদের দখলে। কেও বা দোকান, কেও বাড়ি বানিয়ে রাস্তা দখল করে ব্যাবহার করছিল সরকারী রাস্তাটি।তবে সমস্থটাই ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান পুরসভা। বুধবার ফের আবারো সেই একই রনংদেহি মেজাজে উচ্চ আদালতের নির্দেশে পুলিস প্রসাশনকে সঙ্গে নিয়ে দুটি অবৈধ দোকানের একাংশ ভেঙ্গে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে।সকাল থেকেই এদিন পুর আধিকারিকেরা পুর…
Read More
রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন

রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন

রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আগামী ৬ই এপ্রিল রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা। প্রত্যেক বছরের মত এই বছরও শ্রী রাম নবমীর  শোভাযাত্রা এ বছরেও  তাৎপর্যপূর্ণ ভাবে হবে মনে করছেন উদ্যোক্তারা। ৬ই এপ্রিল রবিবার সকাল সাড়ে নটায় শিলিগুড়ির মাল্লাগুরীর হনুমান মন্দিরের সামনে থেকে এক পূজা অর্জনের মাধ্যমে শুরু হবে রামনবমীর এই শোভাযাত্রা। শুভযাত্রাটি শিলিগুড়ি র মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হিলকার্ট রোড এয়ার ভিউ মোর সেবক মোর হয়ে পানি ডাঙ্কি মোড় বিধান রোড হয়ে ভেনাসমোর ইয়ার ভিউ মোর হয়ে বর্ধমান রোড জলপাই মোর এস এফ রোড হয়ে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের ময়দানে এসে শেষ হবে।
Read More
মঙ্গলবার ফালাকাটার তাসাটি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম শ্রমিক

মঙ্গলবার ফালাকাটার তাসাটি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম শ্রমিক

চা বাগানে কাজ করার সময় অতর্কিতে চিতাবাঘের হামলা। মঙ্গলবার ফালাকাটার তাসাটি চা বাগানের এমন ঘটনায় জখম হলেন এক মহিলা শ্রমিক। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় চাবাগান ও সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম  দুখুনি মুন্ডা। এদিন সকালে তিনি ওই চা বাগানে কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। চিতাবাঘের হামলায় তিনি জখম হন। ওই মহিলা চিৎকার শুনে আশেপাশে শ্রমিকরা ছুটে আসে। এরপরই জখম ওই মহিলা শ্রমিককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় তাসাটি চা বাগানের হাসপাতালে। পরে তাকে পাঠানো হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে।এই ঘটনায় বাগানটিতে আতঙ্ক ছড়িয়েছে।
Read More