Natasha Chanda

124 Posts
শিলিগুড়িতে এটিএম লুট: হরিয়ানা থেকে গ্রেপ্তার ৩, পুলিশের জালে মহম্মদ ইসরাইল, জাভেদ খান ও খুরশিদ

শিলিগুড়িতে এটিএম লুট: হরিয়ানা থেকে গ্রেপ্তার ৩, পুলিশের জালে মহম্মদ ইসরাইল, জাভেদ খান ও খুরশিদ

শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনায় অবশেষে তিন দুষ্কৃতীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ইসরাইল, জাভেদ খান এবং খুরশিদ। তাদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের এবং লুটের অর্থের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার শিলিগুড়িতে ঘটে এই দুঃসাহসিক চুরি। প্রধাননগর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে, চম্পাসারির ১ নম্বর রাস্তার মতো জনবসতিপূর্ণ এলাকায় মাত্র ১৩ মিনিটে লুটের ঘটনাটি ঘটায় দুষ্কৃতীরা। রাত ১টা ৪৪ মিনিট থেকে ১টা ৫৭ মিনিট পর্যন্ত ফিল্মি কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএমের দুটি মেশিন কেটে দেয় তারা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা প্রায় ১০ লক্ষ ৫০…
Read More
হানিয়া আমিরের ‘সরদার জি 3’ চরিত্র নিয়ে মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্জ

হানিয়া আমিরের ‘সরদার জি 3’ চরিত্র নিয়ে মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্জ

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক-অভিনেতা, তার আসন্ন ছবি "সর্দার জি ৩"-এ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে চলমান বিতর্কের মধ্যে অবশেষে নীরবতা ভেঙেছেন। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, দোসাঞ্জ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যা অনেকেই চলমান ক্ষোভের প্রতি তার পরোক্ষ প্রতিক্রিয়া বলে মনে করছেন। পোস্টটিতে লেখা ছিল, "মুক্তির আগে সেন্সর করা হয়েছে?"—এটি তার আরেকটি ছবি "পাঞ্জাব ৯৫"-এর প্রতি ইঙ্গিত, যা সেন্সরশিপ সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। হানি ত্রেহান পরিচালিত এবং রনি স্ক্রুওয়ালা প্রযোজিত "পাঞ্জাব ৯৫" ছবিটি যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি পাঞ্জাবের জঙ্গিবাদের যুগে গণহত্যার ঘটনা প্রকাশ করেছিলেন। "সর্দার জি ৩"-এর সাথে সরাসরি…
Read More
চাকরি দুর্নীতির প্রমাণ দাও: CBI-কে নথি আনার নির্দেশ আদালতের

চাকরি দুর্নীতির প্রমাণ দাও: CBI-কে নথি আনার নির্দেশ আদালতের

উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগে চাকরি বিক্রির অভিযোগ নিয়ে এবার নথিপত্র তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-কে নির্দেশ দিয়েছেন যে, কোন নথির ভিত্তিতে তারা এমন অভিযোগ এনেছে, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে, বিচারপতি এসএসসি-কে উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগের মেধাতালিকা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে CBI-কে তাদের অবস্থান এবং এসএসসি-কে মেধাতালিকা পেশ করতে হবে। বস্তুত, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে (শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা) যে অপেক্ষমান তালিকা (waiting list) ছিল, তা থেকে রাজ্যের তরফে সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়।…
Read More
বোমাবাজিতে ছাত্রীর মৃত্যু: কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলে উত্তেজনা

বোমাবাজিতে ছাত্রীর মৃত্যু: কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিলে উত্তেজনা

কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীনই রক্ত ঝরল! সোমবার দুপুরে বিজয় মিছিলে বোমাবাজির ফলে তামান্না খাতুন (চতুর্থ শ্রেণির পড়ুয়া) নামে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরই স্থানীয় তৃণমূল নেতৃত্ব একটি বিজয় মিছিল বের করেন। অভিযোগ, সেই মিছিল থেকেই হঠাৎ বোমা ছোড়া হয়, যখন তামান্না খাতুন বাড়ির দিকে ফিরছিল এবং মিছিলের সামনে চলে আসে। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ…
Read More
এআই-এর নির্দেশে বিমান নিরীক্ষা, আহমেদাবাদ দুর্ঘটনার পর অপারেশন প্যানেল গঠন

এআই-এর নির্দেশে বিমান নিরীক্ষা, আহমেদাবাদ দুর্ঘটনার পর অপারেশন প্যানেল গঠন

সাম্প্রতিক রানওয়ে দুর্ঘটনা এবং আহমেদাবাদ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, এয়ার ইন্ডিয়ার (এআই) বোর্ড বুধবার মুম্বাইতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সভা করেছে। এই বৈঠকে পরিচালন ঝুঁকি এবং কৌশল মূল্যায়ন করা হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, এয়ার ইন্ডিয়া একটি বড় নিরাপত্তা সংস্কার শুরু করেছে। এর অংশ হিসেবে, বিমান সংস্থার বহরে থাকা সমস্ত বিমানের একটি বিস্তৃত নিরীক্ষা করা হবে।
Read More
আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

ওবিসি শংসাপত্র মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে—এই অভিযোগে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। আদালত অবশ্য এখনও মামলাটি গ্রহণ করেনি; শুনানি হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে। মামলাকারীদের অভিযোগ, ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্রে কোনো শ্রেণিবিন্যাস ছিল না। অথচ কলেজ ভর্তির পোর্টালে এখনও ওবিসি-এ এবং ওবিসি-বি আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী, ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকা অবৈধ। ২০১০ সালের আগে যে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, একমাত্র সেটিই বৈধ। উল্লেখ্য,…
Read More
রঘুবংশী হত্যা রহস্যে চমক: সোনমকে ২৩৪ বার ফোন করা ‘সঞ্জয় ভার্মা’ আসলে কে? পরিচয় প্রকাশে হতবাক পুলিশ

রঘুবংশী হত্যা রহস্যে চমক: সোনমকে ২৩৪ বার ফোন করা ‘সঞ্জয় ভার্মা’ আসলে কে? পরিচয় প্রকাশে হতবাক পুলিশ

রাজা রঘুবংশী হত্যা মামলায় এবারে আসল চমক যা এতদিন ভাবতেই পারেননি কেউ...! টানটান এই মামলায় সম্প্রতি নতুন চরিত্র সঞ্জয় ভার্মার প্রবেশ ঘটে। তদন্তে উঠে আসে সেই সঞ্জয় ভার্মাকে বিয়ের আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ সোনম গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত দু'শোরও বেশিবার ফোন করেছিল। এবার সেই সঞ্জয় চরিত্রের পর্দাফাঁস করল পুলিশ। কল রেকর্ড খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে সঞ্জয় ভার্মাকে সোনমের অন্য এক প্রেমিক বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত খানিক এগোতেই 'কাহানি মে টুইস্ট'। পুলিশ ফোন নম্বর ট্রেস করে জানতে পেরেছে সেই সঞ্জয় ভার্মা আর কেউ নয়, সোনম রঘুবংশীর প্রেমিক রাজ কুশওয়াহা। সোনম ও সঞ্জয় ভার্মার মধ্যে ২৩৪ বার কথোপকথনের কল…
Read More
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আহত আট মাসের ধ্যানশের চিকিৎসা চলছে হাসপাতালে; সবচেয়ে কনিষ্ঠ আহত সদস্য

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আহত আট মাসের ধ্যানশের চিকিৎসা চলছে হাসপাতালে; সবচেয়ে কনিষ্ঠ আহত সদস্য

গত বৃহস্পতিবার ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। তার পরই ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে আহমেদাবাদের বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে। জানা গিয়েছে, হস্টেলের মেস-এ, যেখানে আবাসিকেরা খাবার খান, সেখানে বিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, অনেকেই সে সময়ে খাচ্ছিলেন। বহু বেঞ্চ ভেঙে পড়ে, ছড়িয়েছিটিয়ে খাবার। ভেঙে গিয়েছে মেস-এর…
Read More
১০০ দিনের কাজ: আদালতের রায়ের পর বকেয়া টাকা চেয়ে মমতার ফের আবেদন

১০০ দিনের কাজ: আদালতের রায়ের পর বকেয়া টাকা চেয়ে মমতার ফের আবেদন

১০০ দিনের কাজের বকেয়া টাকা দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতা হাইকোর্ট এই প্রকল্প চালুর নির্দেশ দেওয়ার পর বুধবার নবান্নে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, আদালতের নির্দেশ পর্যালোচনা (review) করা হবে, তবে তার আগে কেন্দ্রের কাছে বকেয়া টাকা ফেরত চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।" তিনি আরও উল্লেখ করেন, "শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার নিজে থেকে দিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে।" আদালতের অগাস্ট থেকে কাজ শুরুর নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন, "চার বছর ধরে কাজ হল না,…
Read More
পুরসভা এলাকায় এবার গোলাপি অটো, পরিবহণ মন্ত্রী জানালেন বাড়বে কড়া নজরদারি

পুরসভা এলাকায় এবার গোলাপি অটো, পরিবহণ মন্ত্রী জানালেন বাড়বে কড়া নজরদারি

আগরতলা পুর নিগম এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোকে অন্য মহকুমার অটো থেকে আলাদাভাবে চিহ্নিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে পুর নিগম এলাকার সমস্ত অটোরিকশার সামনের অংশ হবে গোলাপি রঙের। এর মাধ্যমে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জননিরাপত্তা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানিয়েছেন, প্রতিটি অটোকে তাদের রুট পারমিট স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং কেউই নির্ধারিত পারমিটের সীমার বাইরে যেতে পারবেন না। কেবলমাত্র বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসা সংক্রান্ত কারণ বা বিমান যাত্রার ক্ষেত্রে, বাইরের অটোরা যথাযথ প্রমাণপত্র দেখিয়ে পুর নিগম এলাকায় প্রবেশ করতে পারবে। নিয়ম ভঙ্গকারী অটোর…
Read More