Editor

8890 Posts
দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির অভিযুক্ত তৃণমূল নেতা

দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির অভিযুক্ত তৃণমূল নেতা

দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হলেন অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত ১লা এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সমাজসেবী এক দম্পত্তির রহস্যমৃত্যু হয়। বাড়ি থেকে মিলেছিল সুইসাইড নোট। তাতে তৃণমূল যুব’র জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ মোট চারজনের নাম ছিল। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাই বৌ ছিলেন ওই দম্পতি। পরবর্তীতে ওই চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ দু’জন। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেন সৈকত।…
Read More
খেলা দেখতে এসে আইফোন হারালেন উর্বশী

খেলা দেখতে এসে আইফোন হারালেন উর্বশী

বলিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাউতেলার নাম সবসময়ই শীর্ষে থাকে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দিতে অতুলনীয় উর্বশী! কিন্তু এবার আইফোন হারিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী। সাধারণ আইফোন নয়, সোনার আইফোন। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে আইফোন হারিয়েছেন এই অভিনেত্রী। ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন অনেক তারকা। তাদের মধ্যে উর্বশী রাউতেলার নামও ছিল। অভিনেত্রী তার ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু তার পরেই ঘটে বিপত্তি। উর্বশীর আইফোন হারিয়ে যায়। ১৫ অক্টোবর (রবিবার) উর্বশী সোশ্যাল মিডিয়ায় তার ফোন হারিয়েছেন বলে দাবি করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হারিয়ে যায়…
Read More
চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলা

শনিবার রাতে ডুয়ার্সে চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলায় আহত ২ জন।তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটে ডুয়ার্সের দলগাঁও চা - বাগানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনার পর রাতের অন্ধকারে বনাঞ্চলের ভিতর দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষ জনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বনদফতর। আহত সজল বর্মন জানিয়েছেন, শনিবার রাতে তিনি ভাইপো তাপস বর্মনের সঙ্গে মোটরসাইকেলে করে দলগাঁওবস্তিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি চিতাবাঘ রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলে হামলা করে। এবং মোটরসাইকেলে থাকা ২ জনই পড়ে গীয়ে আহত হই। তবে তাপসের আঘাত বেশি গুরুতর। এর পর চিতাবাঘটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তবে বনদফতরের তরফে জানানো হয়েছে…
Read More
আজ থেকে বাংলায় চালু হচ্ছে দেশের প্রথম সরকারী অ্যাপ

আজ থেকে বাংলায় চালু হচ্ছে দেশের প্রথম সরকারী অ্যাপ

পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ইতিহাস তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ। আজ থেকে শুরু হতে চলেছে বাংলায় দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারি এই অ্যাপ ক্যাবের নাম হতে চলেছে যাত্রীসাথী। দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার এই পদক্ষেপ নিল। বেসরকারি অ্যাপ ক্যাব বিরুদ্ধে সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, সন্ধ্যায় কিংবা বৃষ্টি হতে লাগামছাড়া ভাড়াবৃদ্ধির মতো একাধিক অভিযোগ ছিল উপভোক্তাদের।এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে। এই কারণেই বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে নবান্ন।   আশা…
Read More
মহালয়ার আগে পূজো মন্ডপের উদ্বোধন করায় প্রতিবাদে সামিল শঙ্কর ঘোষ

মহালয়ার আগে পূজো মন্ডপের উদ্বোধন করায় প্রতিবাদে সামিল শঙ্কর ঘোষ

মহালয়ার আগে দূর্গা পূজোর মন্ডপ উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার মুখ্যমন্ত্রীর এই মন্ডপ উদ্বোধন নিয়ে মৌন প্রতিবাদ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মহালয়ার সকালে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে কালো পোশাক পড়ে কবিতার মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই মন্ডপ উদ্বোধনের বিরোধিতা করেন তিনি। এদিন একজন শহরের নাগরিক হিসেবে তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। এদিন বিধায়ক এর পাশাপাশি শিলিগুড়ি শহরের বেশ কিছু নাগরিক কেউ বিধায়কের পাশে থেকে এর প্রতিবাদ জানাতে দেখা যায়।
Read More
ভারতে আজীবন সম্মাননায় ভূষিত হতে চলেছেন মাইকেল ডগলাস

ভারতে আজীবন সম্মাননায় ভূষিত হতে চলেছেন মাইকেল ডগলাস

হলিউডের প্রবীণ অভিনেতা মাইকেল ডগলাস ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম পুরস্কারে সম্মানিত হচ্ছেন। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন। এক্সে (টুইটার) অনুরাগ ঠাকুর লিখেছেন, "আমি ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত যে বিশিষ্ট হলিউড অভিনেতা এবং প্রযোজক, মাইকেল ডগলাসকে গোয়ায় '৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ মর্যাদাপূর্ণ সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম পুরস্কারে সম্মানিত করা হবে। আমাদের দেশের প্রতি গভীর ভালোবাসার জন্য সুপরিচিতা ভারত এবং আইএফএফআইয়ের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রবীণ তারকা, তার স্ত্রী ক্যাথরিন জেটা-জোনস এবং তাদের ছেলেকে আন্তরিক স্বাগত জানায়।'ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩…
Read More
স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার স্বার্থে কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার স্বার্থে কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়িতে

স্কুল কলেজের ছাত্র-ছাত্রদের আত্মরক্ষার স্বার্থে সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজের প্রায় ৭০০জনকে নিয়ে পশ্চিমবঙ্গ স্কুল ও কলেজ কিক- বক্সিং অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ ও ১৫ই অক্টোবর। আজ এক সাংবাদিক সন্মেলনে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বোক্সিং এসোসিয়েশনের সভাপতি গোপাল লামা সম্পাদক বিশ্বনাথ রায় ও অন‍্যান‍্যরা মিলিত হয়ে এই প্রতিযোগিতার বিস্তারিত তত্ত্ব তুলে ধরেন। এসোসিয়েশনের সম্পাদক গোপাল লামা জানান, এতো বড় মাপের প্রতিযোগিতা স্কুল ও কলেজ স্থরে এর আগে হয়নি। এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদেরা নিজেরা নিজেদের যাতে আত্মরক্ষা করতে পারে।
Read More
হাসপাতালে ভর্তি সামান্থা, কিছুদিনের জন্য কাজ থেকে নিচ্ছেন বিরতি

হাসপাতালে ভর্তি সামান্থা, কিছুদিনের জন্য কাজ থেকে নিচ্ছেন বিরতি

গত বছর, সামান্থা রুথ প্রভুর শরীরে (সামান্থা রুথ প্রভু) একটি বিরল অটোইমিউন রোগ, মায়োসাইটোগ্রামে ধরা সরির। সে কারণে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। এটি আবার ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। এমনটাই জানালেন 'ফ্যামিলি ম্যান টু'-এর অভিনেত্রী নিজেই। অভিনেত্রী ও দক্ষিণী তারকার নতুন পোস্ট দেখে চিন্তিত ভক্তরা। হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে স্যালাইন চলছে। কোলে একটা ট্যাব আছে। সামান্থা ছবি পোস্ট করে ওষুধ খাওয়ার পর যে কোনো রোগ থেকে মুক্তি পেয়েছেন তার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ২০২২ সালে, সামান্থা প্রথমবারের মতো তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য শেয়ার করেছিলেন। তিনি বলেন, তিনি মায়োসাইটিস নামক একটি বিরল…
Read More
মহালয়ায় এক মঞ্চে দেখা যাবে সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংহকে

মহালয়ায় এক মঞ্চে দেখা যাবে সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংহকে

প্রায় ন’বছরের ঝামেলা সলমন ও অরিজিৎ সিংহ। রাতারাতি হাতছাড়া হতে শুরু করে একের পর এক ছবি। তবে এ বার সেই ঝামেলায় দাঁড়ি টেনেছেন সলমন-অরিজিৎ দুজনেই। যদিও আগেই ক্ষমা চেয়েছিলেন। কিন্তু মন গলেনি সলমনের। তবে ‘টাইগার ৩’ মুক্তির আগে যেন পুরনো মান-অভিমান ভুলতে চাইছেন বলিউডের ভাইজান। সেই কারণে দিন কয়েক আগে সলমনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন গায়ক। শোনা গিয়েছে ঝগড়া মিটমাট করেছেন তাঁরা। শনিবার মহালয়া, দেবীপক্ষের সূচনা। আবার সেদিনই আমদাবাদে এ বারের বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এক দিন আগে থেকেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে ভিড় জমাচ্ছেন দর্শক। এখন থেকেই ভারতের পতাকা হাতে গলা ফাটাচ্ছেন জনতা। এ বার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না…
Read More
মহালয়ার আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়

মহালয়ার আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়

মহালয়ার একদিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল দুটি প্রাণ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া থেকে খাতড়াগামী রাস্তায় ইন্দপুর থানার অন্তর্গত বনকাটি গ্রাম সংলগ্ন এলাকায়। বাঁকুড়াগামী একটি ছোট চার চাকায় আসছিলেন চারজন। উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। চারচাকা গাড়ির ভেতরে থাকা চার জনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃতরা হলেন, রাজগ্রামের কাছে শ্যামডাঙা গ্রামের দুঃখভঞ্জন শীট ও ইন্দপুর থানার পতিরডাঙা গ্রামের অংশুমান পতি. দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বাম্পার তৈরির দাবি জানান তাঁরা। বাম্পার তৈরি করলে তবেই দুর্ঘটনা ঠেকানো যাবে এমনও মন্তব্য করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত…
Read More