Editor

8890 Posts
দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর আগে পূজোর প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পুজোর ঘাট তৈরির পাশাপাশি শিলিগুড়ি শহরের বড়ো বড়ো পুজো মন্ডপের সামনে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে SJDA-এর। বৃহস্পতিবার শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড়ো বড়ো পুজো মন্ডপগুলির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর হবে। এর পাশাপাশি নদীর ঘাটগুলি নিরঞ্জন এবং ছট পূজো দুটোর জন্যই তৈরি করা হচ্ছে। এইবছর ছটঘাটের সংখ্যা বাড়ানো হবে। তর্পনের জন্যও নৌকাঘাট সহ একাধিক ঘাট তৈরি করা হচ্ছে।
Read More
এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন রোনাল্ডো। কবে অবসর নিবেন, তা পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার। তবে বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি তাঁর। এখনও পাল্লা দিয়ে সকলের সাথে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চাননা তিনি। ২০২৬ সালে আরও এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে জানা যায় যে, সৌদি আরবের ক্লাব কর্তাদের নাকি তিনি বলেছেন, ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করতে আগ্রহী তিনি এবং পর্তুগালের হয়ে আগামী বিশ্বকাপেও খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Read More
পুলিশের বিরুদ্ধে এবার পাল্টা মামলা করবেন জারিন

পুলিশের বিরুদ্ধে এবার পাল্টা মামলা করবেন জারিন

শিয়ালদা আদালত সম্প্রতি পাঁচ বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনায় আলোচনায় আসেন জেরিন খান। অবশেষে ১২ লাখ টাকার আর্থিক জালিয়াতির মামলায় স্বস্তি পেলেন জারিন। সোমবার যথাযথ প্রমাণের ভিত্তিতে জারিন খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে আদালত। কিন্তু এবার নিজের বিপদ কাটিয়ে উঠলেন অভিনেত্রী। মামলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, জারিন খানের প্রতারণার মামলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। আইনজীবী বলেছেন, "তদন্তকারী অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার জারিন ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাই ভারতীয় দণ্ডবিধির (১৮৬০)-এর ১৬৬…
Read More
লাইনচ্যুত হল আনন্দ বিহার – কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস, মৃত অন্তত চার

লাইনচ্যুত হল আনন্দ বিহার – কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস, মৃত অন্তত চার

বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। দুর্ঘটনার ফলে  আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এছাড়াও  যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বহু ট্রেনের। স্থানীয় সূত্রে, রাত দেড়টা পর্যন্ত চার জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।তবে ঘটনা সোনা মাত্রই  রাত আড়াইটে নাগাদ  রেলমন্ত্রী  টুইট করে লেখেন যে “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” এবং দুর্ঘটনার পরে হেল্পলাইন চালু করা হয় রেলের…
Read More
কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?

কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন কী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? কবে অবসর নেবেন? লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ কি আর দেখা যাবে না?তা ক্লাব আল নাসের এবং পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার।বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি রোনাল্ডোর। এখনও পাল্লা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চান না। ২০২৬ সালে  তাই আর এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এ কারণেই পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পর্তুগালের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, আল নাসের এবং পর্তুগালের কর্তাদের নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রোনাল্ডো।…
Read More
বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

বার বার বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

জলপাইগুড়িতে তিস্তার পার যেন যুদ্ধক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের বাইশটি দল। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিস্ফোরক ফাটিয়ে নিষ্ক্রিয় করছে তারা। আর তাই মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নদীপার, ঝলকে ওঠা আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানখেত।মঙ্গলবার তিস্তাপারে অন্তত ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রের দাবি, কত বিস্ফোরক ভেসে এসেছে বা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি। তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গজলডোবা লকগেটে…
Read More
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না শামির

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না শামির

দিল্লির মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে  খেলতে নেমেছে ভারত। সেই ম্যাচেও জায়গা পেলনা মহম্মদ শামি। তবে ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন হয়। অশ্বিনের জায়গায় দলে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে।  দিল্লির মাঠ চেন্নাইয়ের মতো পিচ সহায়ক নয়। সেই কারণেই দুজন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দলে শামির থেকে ভালো ব্যাটিং করে শার্দূল। তাই শামির বদলে প্রথম একাদশে দলে নেওয়া হয় তাঁকে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টসে হেরে গিয়ে প্রথমে বল করতে নামে ভারত। এবং অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান যে টস জিতলে আমরাও প্রথমে বল করার সিদ্ধান্তই নিতাম।
Read More
পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

ইচ্ছে থাকলেই উপায় হয়। সেটাই প্রমাণ করে দেখালেন জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা পেশায় পুরোহিত প্রবীর মজুমদার। দীর্ঘ প্রায় দশ মাস ধরে পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনীর পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি।একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার।বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীর বাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালী মূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীর বাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় পুরোহিত ছিলেন। তারও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যুর…
Read More
তবে কি ফের বলিউডে ফিরছেন নয়নতারা? জেনে নিন বিস্তারিত

তবে কি ফের বলিউডে ফিরছেন নয়নতারা? জেনে নিন বিস্তারিত

নয়নতারা দক্ষিণের বিনোদন জগতে একমাত্র 'লেডি সুপারস্টার'। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। আর শুরুতে বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। 'জওয়ান' ছবির 'চালেয়া' গান দিয়ে দর্শকদের মন কেড়ে নেন নয়নতারা। বলিউডের সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত থেকে সরে আসছেন এই অভিনেত্রী! তার প্রথম বলিউড সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর, অভিনেত্রী আর কোনো বলিউড সিনেমা না করার সিদ্ধান্ত নেন। কিন্তু শোনা যাচ্ছে, বলিউডে সিনেমা না করার সেই কড়া প্রতিশ্রুতি ভাঙতে চলেছেন নয়নতারা।নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে- কার জন্য সিদ্ধান্ত বদল করছেন নয়নতারা? কোন সিনেমায় কাজ করবেন এই সুন্দরী? ফিল্মফেয়ারের এক…
Read More
মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

মাদক পাচারের কারণে সাসপেন্ড দুজন পুলিশ কর্মী

খড়্গপুর রেল পুলিশ জেলার শালিমার জিআরপি থানায় কর্মরত দু’জন পুলিশকর্মীকে মাদক পাচারের অভিযোগে সাসপেন্ড করল রেল পুলিশ। সেই সঙ্গে বরখাস্ত করা হয়েছে তিন জন সিভিক ভলান্টিয়ারকে। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় গত মাসে। সে দিন সাঁতরাগাছি স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্মের বাইরে শালিমার জিআরপি থানার পুলিশ ১৫৯টি মাদক-মিশ্রিত কাশির সিরাপের বোতল উদ্ধার করে একটি ক্যাব থেকে। পুলিশ সেই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রাজা নামে এক জনকে। অভিযোগ তিনি ক্যাবে করে ওই মাদক-মিশ্রিত কাশির সিরাপ পাচার করছিলেন বলে পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং ঘটনায় রেল পুলিশের তদন্তে নামলে জানা যায় মাদক পাচারের সঙ্গে যুক্ত আছেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে জেরা…
Read More