Editor

8890 Posts
নীল সাদা ইউনিফর্মকে কেন্দ্র করে অভিভাবকদের  প্রতিবাদ শিলিগুড়িতে

নীল সাদা ইউনিফর্মকে কেন্দ্র করে অভিভাবকদের  প্রতিবাদ শিলিগুড়িতে

ঐতিহ্যবাহী স্কুলের স্কুল ইউনিফর্মের বদলে নীল সাদা রং এর ইউনিফর্ম দেওয়ায় প্রতিবাদে অভিভাবকদের একাংশ।শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ‍্যালয় শহরের একটি ঐতিহ্যবাহী স্কুল।তাঁর ইউনিফর্ম সাদা ও মেরুন এর পরিবর্তে নীল সাদা দেওয়ায় আপত্তি অভিভাবকদের।অভিভাবকদের একাংশের অভিযোগ তাদের শহরের ঐতিহ্যবাহী স্কুল হলো প্রাথমিক বালিকা বিদ‍্যালয়, তাঁর ইউনিফর্মে একটি দৃষ্টান্তের ছাপ রয়েছে।তার পরিবর্তন মানা যায় না।তাদের আরো অভিযোগ ছাত্রদের ব‍্যাগের ভেতর এই নীল সাদা ইউনিফর্ম দিয়েছে।তাই এই ইউনিফর্ম তাদের মেয়েদের পরাবেন না তাই আজ ফেরত দিয়ে দেন স্কুলে।তাই অভিভাবকদের একাংশ স্কুলের ছুটির পর তা ফেরত দেন।
Read More
আলিপুরদুয়ার জেলার রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা

আলিপুরদুয়ার জেলার রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা

আলিপুরদুয়ার জেলার ২৯ জন ছাত্র-ছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বহরমপুর যাচ্ছে,রাজ্য পর্যায় ক্রীড়া বহরমপুরে হবে আগামী ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারি।এই সকল ছাত্র-ছাত্রীদের পাঁচ দিনের প্রশিক্ষণ চলছে ফালাকাটার ভুটানীর ঘাট উচ্চ বিদ্যালয়ে। শনিবার এই সকল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হলো।স্বাস্থ্য পরীক্ষা করছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক।উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন।
Read More
ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে নব কর্মসূচির উদ্বোধন আলিপুরদুয়ারে

ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে নব কর্মসূচির উদ্বোধন আলিপুরদুয়ারে

ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন।আলিপুরদুয়ার রবীন্দ্র মঞ্চ ভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও জেলাশাসক আর বিমলা। জানাগেছে গত নভেম্বর মাসে জেলা জুড়ে রাত্রিকালীন রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ৪ টি ব্লকে সংক্রমণ ধরা পড়ে। সেই ঘটনায় মশা বাহিত ফাইলেরিয়া রোগ নির্মূল করতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।এদিন আনুষ্ঠানিকভাবে ওষুধ সেবন করেন জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসক সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।  জেলায় ৯ লক্ষেরও বেশি নাগরিকদের এই ওষুধ দেওয়া হবে।আগামী ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের…
Read More
জেলেই গর্ভবতী হয়ে ১৯৬ শিশুর জন্ম, উদ্বিগ্ন হাইকোর্ট

জেলেই গর্ভবতী হয়ে ১৯৬ শিশুর জন্ম, উদ্বিগ্ন হাইকোর্ট

একের পর এক জেল পরিদর্শন করে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট দিলেন আইনজীবী তাপস ভঞ্জ। দাবি করা হচ্ছে, রাজ্যের বেশ কিছু জেলে বা মহিলা বন্দি গর্ভবতী হচ্ছেন। এছাড়াও ১৯৬ শিশুর জন্ম হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। চাপ বেড়েছে কারা বিভাগের ওপরও। কারামন্ত্রী অখিল গিরি অবশ্য বলেছেন, তাঁর দফতরে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য আসছে। যা নিয়ে চাপানউতোর চলছিল। কারা বিভাগ থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এ অভিযোগ মানতে নারাজ কারা কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলছেন, এটা হতে পারে না। এইটা সম্ভব না। শিশুর…
Read More
শিলিগুড়ির রাকেশ অভিভাবকদের হাতে পানীয় জল এবং বিস্কুট তুলে দিলেন

শিলিগুড়ির রাকেশ অভিভাবকদের হাতে পানীয় জল এবং বিস্কুট তুলে দিলেন

চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র থেকে কেউ হাসিমুখে, কেউবা ব্যাজার করে বেরোচ্ছেন পরীক্ষা দিয়ে। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চিন্তার ছাপ ছিল পরীক্ষার্থীদের মুখে, হবে নাই বা কেন? জীবনের প্রথম বড় ও বোর্ডের পরীক্ষা বলে কথা। একদিকে যেমন ছাত্র ছাত্রীদের মুখে ভয় ও চিন্তার ছাপ, ঠিক তেমনই চিন্তার ভাজ রয়েছে অভিভাবকদের মুখে।  রেজাল্ট কি হবে,আদৌ ভালো জায়গায় পড়ার চান্স পাবে তো সন্তানেরা, এখান থেকেই তো শুরু। আর এই চিন্তিত মুখ নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা। এবার সেই অভিভাবকদের পাশে শিলিগুড়ির রাকেশ। পরীক্ষা শুরু হওয়ার পর স্কুলের ত্রিসীমানাতেও থাকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের।কড়া নিরাপত্তার মধ্যেই চলছে…
Read More
জলপাইগুড়ির চকলেট দাদু বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের মধ্যে করলেন চকলেট বিতরণ

জলপাইগুড়ির চকলেট দাদু বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের মধ্যে করলেন চকলেট বিতরণ

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস।চলছে প্রেমের সপ্তাহ।প্রেমের সপ্তাহে সারা বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আজ পালিত হচ্ছে চকলেট দিবস। তবে আজ‌ আমরা‌ দেখবো জলপাইগুড়ির এক‌ শিশু‌ প্রেমিক ব্যক্তিকে। তিনি চকলেট দাদু‌ নামেই বিশেষ পরিচিত। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি চকলেট বিতরণ করেছেন শিশুদের মধ্যে।জলপাইগুড়ির এই চকলেট দাদু‌র নাম মহাবীর বিশাল আগর‌ওয়াল। কেউ কেউ আবার চকলেট ভাইজিও বলে থাকেন মহাবীর বাবুকে। শহরের মুহুরিপাড়া‌ এলাকার বাসিন্দা তিনি। ৭৮ বছরের এই ব্যক্তি যেখানেই যান‌ সঙ্গে করে‌ নিয়ে যান‌ ব্যাগভর্তি চকোলেট।  ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা মূল্যের চকোলেট থাকে তা‍ঁর‌ থলেতে। হাত মুঠ করে একাধিক সেই চকোলেট তিনি বিলিয়ে দেন শিশুদের হাতে‌। শহরের…
Read More
প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

সামনেই লোকসভা নির্বাচন। আর ইতিমধ্যে দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী কে হবে? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। এবার পাহাড়ের ভূমিপুত্র মহেন্দ্র পি লামাকে প্রার্থী করার দাবি উঠলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে মহেন্দ্র পি লামা কে দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী করার দাবী জানালো মাটো কো আওয়াজ নামক এক সংগঠন। তাদের দাবি, এর আগে বিজেপি থেকে দুবার সংসদ নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছে পাহারাবাসী। কিন্তু তাতে পাহাড়ের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি পূরণ হয়নি।  এবার পাহাড়ের ভূমিপুত্র কে যদি প্রার্থী করে লোকসভায় পাঠানো হয় তাহলে সেই দাবী পূরণ হবে। আর সেই কারণেই মহেন্দ্র পি লামাকে প্রার্থী করা হোক। যেকোনো সর্বভারতীয়…
Read More
ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন

ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন

বকেয়া কয়েক কোটি টাকা। সেই টাকা আদায়ের দাবিতেই এবার ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। চলতি মাসের ১৫ তারিখ সকাল থেকে একটানা ২৪ ঘন্টা ধর্মঘট জারি থাকবে বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। শুক্রবার শিলিগুড়িতে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের সুবিধার্থে গাড়ির জন্য তেল দেওয়া হয়েছিল। নির্বাচন মিটেছে অনেক মাস হলো। যদিও তেলের জন্য বকেয়া টাকা আজও মেলেনি। এই পরিস্থিতিতে টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে স্পষ্ট করেন তারা৷ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল পেট্রোল  ডিলার্স অ্যাসোসিয়েশনের…
Read More
প্রথা ভেঙে দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী

প্রথা ভেঙে দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী

দুই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতরত্ন পাচ্ছেন পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং। সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনও পাচ্ছেন ভারতরত্ন। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নরসিংহ রাও-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার তিনি নরসিংহ রাওকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে টুইট করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিমহা রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত ও রাষ্ট্রনায়ক। নরসিংহ রাও ভারতকে প্রচুর সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসেবে তার কাজের জন্য…
Read More
চা বাগান এলাকায় ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড

চা বাগান এলাকায় ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড

ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড।কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা। শুক্রবার বাগানের ছয় নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যায় জলদাপাড়া বনবিভাগের নিলপাড়া রেঞ্জের বনকর্মীরা। এদিন ছাগলের টোপ ফেলে লেপার্ডটিকে আটক করে বনদপ্তর। এ বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল লেপার্ড। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর ওপরও। এরপর এদিন লেপার্ড খাঁচা বন্দি হলেও এখনও আতংক দূর হয়নি শ্রমিক মহল্লার বাসিন্দাদের। তাদের দাবি, বাগানে আরও দু থেকে তিনটি লেপার্ড রয়েছে, তাদেরও শীঘ্রই খাঁচাবন্দি করা হোক।'
Read More