Editor

8890 Posts
দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে সরস্বতী পূজো মন্ডপ তৈরির কাজ

দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে সরস্বতী পূজো মন্ডপ তৈরির কাজ

আর মাত্র একদিন পরই সরস্বতী পুজো। বুধবার সরস্বতী পুজো। আর এই পুজোকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে দারুন উৎসাহ  লক্ষ্য করা গেলো জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে।স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রদের একান্ত চেষ্টায় সরস্বতী পূজো মন্ডপ তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেল। জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এহেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।আগামী ১৪ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো । আর এই পুজোকে কেন্দ্র কোরে বিদ্যালয় থেকে কলেজ এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে পাড়ায় পাড়ায় পুজোর পাশাপাশি বাজার হাটে প্রস্তুতি চলছে জোর কদমে।অন্যদিকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চলছে পুজোর আমন্ত্রণের শেষ পর্ব। ঠিক সেই…
Read More
বেঙ্গল সাফারি পার্কে এসে পৌছালো ত্রিপুরার সিংহরাজ

বেঙ্গল সাফারি পার্কে এসে পৌছালো ত্রিপুরার সিংহরাজ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসে পৌছালো সিংহরাজ।ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহ আজ শিলিগুড়িতে পৌঁছেছে।এদিন পশু অ্যাম্বুলেন্সে করে সিংহ দুটিকে নিরাপদে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। সিংহ আসতেই খুশির হাওয়া শহর শিলিগুড়িতে।জানা গিয়েছে, বেঙ্গল সাফারিতে আসা দুটি সিংহের নাম আকবর ও সীতা।ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্কেই জন্ম দুজনের।আকবরের বয়স ৭ বছর এবং সীতার বয়স পাঁচ বছর।দুজনেই একসঙ্গে থাকতে পছন্দ করে।এই দুই সিংহ বেঙ্গল সাফারিতে থাকলে সিংহের প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। বাঘ, গণ্ডার, হাতি সহ বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি সিংহের আগমনে বেঙ্গল সাফারিতে পর্যটকের সংখ্যাও বাড়বে।বছরের শুরুতে সিংহরাজের আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ।এদিকে পার্ক কর্তৃপক্ষের তরফে…
Read More
পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

পঞ্চায়েতে দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার শাখার সদস্যরা। তাদের অভিযোগ কোচবিহার জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির কর্মীদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। তাদের দাবি যে সমস্ত কর্মীদের বাড়ি কোচবিহার শহরে অথবা কোচবিহার শহর সংলগ্ন এলাকায় তাদেরকে হলদি বাড়িতে বদলি করা হয়েছে। আবার যাদের বাড়ি হলদিবাড়িতে তাদের বদলি করা হয়েছে কোচবিহার শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে।যে সমস্ত কর্মীদের বদলি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ কর্মীদের এই ধরনের দূরবর্তী গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় যাতে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের…
Read More
শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিশীথ প্রামাণিক

শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিশীথ প্রামাণিক

এবার সন্দেশখালির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহাজাহান গ্রেফতার না হওয়ার পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। আজই সন্দেশখালির পপরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।সোমবার শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগ দেন তিনি।সেখানে প্রায় শতাধিক যুবক যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন তিনি। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, "সন্দেশখালিতে যা হচ্ছে তা দু:খজনক ঘটনা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুলুন্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে তা বাংলায় মেনে নেওয়া যায় না।
Read More
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতে শুরু হতে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম চলেছে ফুল মেলা

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতে শুরু হতে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম চলেছে ফুল মেলা

ফের শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম এবং আকর্ষণীয় ফুল মেলা। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির তরফে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী আয়োজিত হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওই মেলাটি। মেলার উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেলায় ফুল, ফল, বাহারি গাছ, অর্কিট ক্যাকটাসের প্রদর্শনী হবে।এছাড়াও বিভিন্ন বাহারি গাছ ফুল এবং ফলে ঘর সাজানোর উপকরণ নিয়ে থাকবে বিক্রয় কেন্দ্র এবং সরকারি স্টল। পাশাপাশি থাকবে ছোট থেকে বড় সবাইকে নিয়ে নাচ গান আবৃত্তি, ছোটদের জন্য ফ্যাশন শো, বসে আঁকো প্রতিযোগিতা। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে পুষ্প মেলার বিষয়ে জানান শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন,…
Read More
তিস্তা নদীর ধাঁরে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি

তিস্তা নদীর ধাঁরে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি

তিস্তা নদীর ধাঁরে নীল আকাশে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি।সরস্বতী পুজোর দিন নীল আকাশে উড়বে রঙ বেরঙের হরেক রকমের ঘুড়ি। ঘুড়ি উড়ানোর এই আনন্দ উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ির একটি প্রকৃতি প্রেমি সংস্থা।একসময় পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটতো শিশু‌ কিশোরের দল। যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্ট ফোন নিয়েই সময় কাটাতে ভালোবাসে।মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্য দিয়ে জীবন কাটাতে দেখা যায় তাদের। এই পরিস্থিতি থেকে ছেলেমেয়েদের ফের মাঠমুখী‌ করতে এই অনাবিল আনন্দের আয়োজন।জলপাইগুড়ির ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস ও নাথুরাম বাউল বলেন, ছোটবেলায় নিজের হাতেই ঘুড়ি তৈরি করে উড়িয়েছি। এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো…
Read More
মৃত্যুদণ্ডের মুখ থেকে ফিরলেন নৌসেনার প্রাক্তনীরা

মৃত্যুদণ্ডের মুখ থেকে ফিরলেন নৌসেনার প্রাক্তনীরা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। কাতারের একটি আদালত গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করে। ভারত সরকারের অনুরোধে, কাতার প্রথমে মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নেয়, এবং তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেয়। যাকে মোদী সরকারের কূটনীতির বড় জয় বলে মনে করা হচ্ছে। আটজন প্রাক্তন নৌবাহিনী প্রধানের মধ্যে সাতজন কাতারে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে তারা দেশে ফিরেছেন। একজন এখনো ফিরতে পারেননি। সোমবার সকালে এ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে। "আমরা কাতারে আটক আট ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই যারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিল," বিবৃতিতে বলা হয়েছে। আটজনের মধ্যে…
Read More
শিলিগুড়ি থানার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ

শিলিগুড়ি থানার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা।এরই মাঝে পথে সন্দেশখালির নির্যাতিতা মহিলারা।গোটা ঘটনায় রাজ্য সরকার সহ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভে শামিল গেরুয়া শিবির। গোটা রাজ্য জুড়েই রবিবার বিভিন্ন থানা ঘেরাও-র ডাক দেওয়া হয় বিজেপির তরফে।শিলিগুড়িতে পথে নামে বিজেপি মহিলা মোর্চা।শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন বিভিন্ন থানায় বিক্ষোভ দেখানো হয় বিজেপি মহিলা মোর্চার তরফে। তবে শুধু শেখ শাহজাহানের গ্রেফতারি নয়,মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদেও সুর চড়ায় বিজেপি মহিলা মোর্চা।
Read More
জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব শান্তির কামনায় রেলির আয়োজন

জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ব শান্তির কামনায় রেলির আয়োজন

বিশ্ব শান্তির কামনার লক্ষ্যে  জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক রেলির আয়োজন চালসায়। নিজেকে চিনুন বা জানুন, আপনি এই শরীরে এক অজর, অমর, অবিনাশী, আত্মা।  ভূকুটির  মাঝখানে বিরাজমান পরমাত্মার আপনি সন্তান এই স্লোগানের পাশাপাশি এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় চালসা মহাবারি বি কে পাঠাশালায়।  মূলত এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের সদস্যদের পাশাপাশি ধুপগুড়ি, ময়নাগুড়ি রাজগঞ্জ,মাল বাজার, গয়েরকাটা, বেলাকোবা সহ বিভিন্ন সেন্টারের সদস্যরা।
Read More
ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক

পোল্ট্রি ফার্ম প্রজেক্টে ইনভেস্টের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও তিন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গুঞ্জরিয়া এলাকায়। মোটা অঙ্কের সুধের প্রলভন দেখিয়ে এলাকা থেকে প্রায় ৯০০ জনের কাছ থেকে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত একেক জনের কাছ থেকে টাকা তুলেছে ওই তিন যুবক। প্রায় ২ বছর থেকে একাজ চলছিল। শুরুতে শুরুতে প্রতি লাখে ১৮ হাজার মাসিক সুধ দিয়েছে। এতে এলাকায় বিশ্বাস যোগ্যতা অর্জন হয়। ধিরে ধিরে অনেকেই টাকা দিতে থাকে। কয়েক মাস থেকে সুধের টাকা দেওয়া বন্ধ করে দেয়। টাকা না পেয়ে এক এক করে ইনভেস্টারা চাপ দিতে থাকে। অবশেষে বিপুল পরিমান টাকা নিয়ে চম্পট…
Read More