Editor

8890 Posts
সন্দেশখালির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ কমিশনারেটে ঘেরাও

সন্দেশখালির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ কমিশনারেটে ঘেরাও

সন্দেশখালির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্দুমার!ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কিতে জড়ালো বিজেপির কর্মী সমর্থকরা।ঘটনায় একাধিক মহিলা সহ বিজেপি কর্মীদের আটক করলো পুলিশ।বৃহস্পতিবার সন্দেশখালির ঘটনায় শেখ শাহাজাহানকে এখনও পর্যন্ত গ্রেফতার না করার পাশাপাশি পুলিশের উপস্থিতিতে সেখানকার মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখা। এদিন শতাধিক বিজেপির কর্মী সমর্থকরা কমিশনারেট ঘেরাও করেন।
Read More
আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলায় খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।জানা গিয়েছে, এদিন স্থানীয়রা খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে।আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা।একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।
Read More
আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন মোদী

আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন মোদী

উত্তরপ্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিম এশিয়ার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে, বুধবার তিনি আবুধাবিতে বিএপিএস (বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সোসাইটি) দ্বারা নির্মিত একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন। এটি আবুধাবির প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহিতে এটি দ্বিতীয়। দেশটির সবচেয়ে বড় শহর দুবাইতে একটি মন্দির রয়েছে। প্রসঙ্গত, মোদী ক্ষমতায় আসার পর থেকেই আবুধাবিতে মন্দির নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়। মোদি ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। এর পরে, সেই দেশের সরকার…
Read More
উত্তরবঙ্গে বন্ধ পেট্রোল পাম্প, প্রভাব পড়লো শিলিগুড়িতেও

উত্তরবঙ্গে বন্ধ পেট্রোল পাম্প, প্রভাব পড়লো শিলিগুড়িতেও

উত্তরবঙ্গ জুড়ে বন্ধ পেট্রোল পাম্পগুলি। পেট্রোল পাম্প মালিকদের ডাকা বনধ ঘিরে সকাল থেকে বন্ধ পাম্পগুলি। এর জেরে সমস্যা পড়েছেন বহু মানুষ। তবে আগে থেকেই ১৫ ফেব্রুয়ারি ২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে সে ঘোষণা করেছিল নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প বন্ধ থাকবে। রাজ্যে গত পঞ্চায়েতের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গাড়িগুলির জন্য বিভিন্ন পাম্প থেকে তেল দেওয়া হয়েছিল। সেই বাবদ প্রায় উনিশ কোটি টাকা বকেয়া রয়েছে। যে টাকা বহুবার আবেদন করেও পাননি উত্তরবঙ্গের বিভিন্ন পাম্পের মালিকেরা।যেকারণে টাকার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিকে সামনেই লোকসভা ভোট রয়েছে। ফলে আগের বকেয়া ও…
Read More
উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌

গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট।বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর‌ ফলে পেট্রোল পাম্পে এসে তেল‌ না পেয়ে সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌।গত নির্বাচনে ভোটের ডিউটিতে‌ আসা কেন্দ্রীয় বাহিনীরকে তেল দিয়েছিল পাম্প মালিকরা।অভিযোগ, এখনও সেই বকেয়া মেটানো হয়নি।সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সারা পড়েছে এদিন।যদিও পাম্প‌ বন্ধ থাকায় খুব‌ই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট‌ গাড়ি‌ চালক‌রা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো…
Read More
জলপাইগুড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন লিফটের উদ্বোধন হলো

জলপাইগুড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন লিফটের উদ্বোধন হলো

জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন লিফটের উদ্বোধন হলো। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়িতে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ‌কে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন‌কে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে। ইতিমধ্যেই এই রুটে রেলওয়ে ট্র‍্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ সাতটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড…
Read More
বাগদেবীর আরাধনায় আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

বাগদেবীর আরাধনায় আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

বুধবার বাগদেবীর আরাধনা। তার আগে আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিন বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে তারা তাদের বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রতিমা মৃৎ শিল্পালয় থেকে বিদ্যালয়ে নিয়ে যায়।শোভা যাত্রাগুলি তাদের নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।বিদ্যালয় সুত্রে জানা গিয়েছে প্রতিবারই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তারই আঙ্গিকে এবারও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাগদেবীর আরাধনায় ব্রত হয়েছে। এদিনের এই বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা
Read More
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে আজ একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।কেন্দ্র ও রাজ্যের বাজেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানান।ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সহ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিলে অংশ নেয়। আইএনটিটিইউসির নেতা মনি কুমার ডার্নাল বলেন,কেন্দ্র ও রাজ্যের বাজেটে শ্রমিক ও কর্মচারীদের সুবিচার নেই।কোনো চাকরির সংস্থান নেই।তিনি বলেন রাজ্য জমির মালিক আর কেন্দ্র টি বোর্ডের মালিক।কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলেনা। আগে বন্ধ চাবাগান নিয়ে বৈঠক করে খোলা হয়েছে।এখন টি বোর্ড পঙ্গু হয়ে গেছে।এর পুনর্গঠন জরুরি। তানাহলে চা সেক্টর বাঁচবেনা।কেন্দ্র ও রাজ্যের শ্রম বোর্ড নিয়ে তিনি সমালোচনা করেন।কেউ শ্রমিকের পক্ষে নেই।কৃষক দের ভর্তুকি ও প্রোটেকশনের কোনো ব্যাবস্থা নেই।
Read More
আধুনিকতার যাঁতাকলে ব্রাত্য খাগের কলম তথা নলখাগড়া

আধুনিকতার যাঁতাকলে ব্রাত্য খাগের কলম তথা নলখাগড়া

নদী পাশের চড়ে সারি সারি আলুর,ধানের কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত।রয়েছে বেশ সংখ্যক বাড়িও।কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের। কিন্তু নেই সেই নলখাগড়ার জঙ্গল।নলখাগড়া আবার কি! এটি হলো সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম। যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ। আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে। বিকল্প হিসেবে কখনও বাজারে এসেছে খড়ের কিনবা থার্মোকলের কলম। কোথাও বা সেই খাগের কলম মিলেলেও তার দাম বেশি। এক দোকানির কথায়, এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষনা করবার সময় এসেছে।বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে…
Read More
আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ

২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের। কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক  থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের…
Read More