Editor

8890 Posts
স্টপেজের দাবীতে জলপাইগুড়িতে রেল অবরোধ

স্টপেজের দাবীতে জলপাইগুড়িতে রেল অবরোধ

স্টপেজের দাবীতে রেল অবরোধ।শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারী নন্দনপুর গ্রামপঞ্চায়েত এলাকায়।স্থানীয় বাসিন্দাদের দাবী স্থানীয় কেরার পাড়া হল্ট সেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো।  কিন্তু করোনা পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায়। ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার। তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করেছেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় আজ প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে।
Read More
মায়ানমার সীমান্তে ‘অবাধ যাতায়াত’ বন্ধের ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার

মায়ানমার সীমান্তে ‘অবাধ যাতায়াত’ বন্ধের ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার

সীমান্তে মায়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দুই দেশের নাগরিকদের অবাধ বিচরণ সংক্রান্ত চুক্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটি আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সংকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মায়ানমারের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জনসংখ্যার কাঠামো বজায় রাখতে ভারত ও মায়ানমারের মধ্যে 'ফ্রি মুভমেন্ট রেজিম' (এফআরএম) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিদেশ মন্ত্রক বর্তমানে এটি বাতিল করার প্রক্রিয়াধীন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে এফআরএম স্থগিত করার সুপারিশ করেছে।'' ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের উভয় পাশে…
Read More
কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

সারদা মামলার আরেকটি মামলায় তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে সাংসদ-বিধায়ক বিশেষ আদালত বেকসুর খালাস দিয়েছেন। বিচারক জয়শঙ্কর রায় ২০১৩ সালে দায়ের করা পার্ক স্ট্রিট পুলিশ মামলায় কুণালকে নির্দোষ বলে ঘোষণা করেন। কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী তার পক্ষে যুক্তি দেন। এছাড়া আদালত সারদাকর্তা সুদীপ্ত সেনকেও দোষ স্বীকার করে এই নির্দিষ্ট মামলা থেকে 'মুক্ত' করেছে। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। এর আগে সারদার আরেকটি মামলায় কুনালকে খালাস দিয়েছে আদালত। এখনও পর্যন্ত, কুনাল শুধুমাত্র জেলে আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে ওই মামলায় তাকে সাজা দেননি আদালত। ওই সময় কুনালের মানসিক অবস্থা ভালো ছিল না বলে জানা গেছে। পার্ক স্ট্রিট থানায়…
Read More
প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ পাচারকারিকে গ্রেফতার ১

প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ পাচারকারিকে গ্রেফতার ১

ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। প্যাঙ্গলিনের আঁস সহ চামড়া উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে গ্রেফতার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বনদপ্তর।বনদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর ছিল  বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁস আছে।এবং সে এই দেহাংশ পাচারের চেষ্টা করছে।বেস কিছুদিন ধরেই প্যাঙ্গলিনের আঁস মজুত রাখা ছিল।সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটি গেরে বসে ছিলেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওত পেতে বসে, সাফল্য আসে রাতে। তিন ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গলিনের আঁস বের করতেই…
Read More
মুম্বইয়ের উপকূলে ভেসে আসল কুয়েতি নৌকা, আতঙ্কে শহর

মুম্বইয়ের উপকূলে ভেসে আসল কুয়েতি নৌকা, আতঙ্কে শহর

২০০৮ সালের মতো জলপথে আরেকটি হামলার আশঙ্কায় মুম্বাইয়ের উপকূলে একটি কুয়েতি নৌকা ধরা পড়ে। ওই ট্রলারে তিনজন ছিলেন। মুম্বাই উপকূলীয় পুলিশ প্রংস লাইটহাউসের কাছে নৌকাটিকে আটক করে। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে কিছু দূরে জাহাজটি আটক করা হয়। এর মধ্যেই মুম্বাইয়ে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। কুয়েতি নৌকায় থাকা তিনজনকে মুম্বাইয়ের কোলাবা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর আটক ব্যক্তিরা দাবি করে যে তারা ভারতীয়। তারা কন্যাকুমারীর বাসিন্দা। তারা পেশায় মৎস্যজীবী। ২৮ জানুয়ারি কুয়েত থেকে সমুদ্রপথে ভারতে যাত্রা শুরু করে তারা। মুম্বাই পুলিশের পোর্ট জোনের ডিসিপি সঞ্জয় লটকার জানান, 'আটক ব্যক্তিরা দাবি করেছে যে তারা কন্যাকুমারীর বাসিন্দা। তারা কুয়েতের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার‌ নামকরণ জলপাইগুড়ি শহরে

ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার‌ নামকরণ জলপাইগুড়ি শহরে

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী‌ ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার‌ নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র‌ গৌতম দেব। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের‌ সচিব দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডি‌ কুনহা‌ সহ অসংখ্য সমর্থক‌ ও বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি পৌরসভার‌ উদ্যোগে‌ শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রাস্তাটির নতুন নামকরণ করা হয় "ইস্টবেঙ্গল সরণী" নামে।এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্টবেঙ্গল ক্লাব সমর্থক‌।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলররা‌।
Read More
পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী। জানা যায় আলিপুরদুয়ারের শালকুমার হাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেনু পড়ছিলো পূর্ব কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ে।এদিন হঠাৎই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের শীলবাড়িহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে হাসপাতালে তাঁরা পরীক্ষা দেন।বর্তমানে সুস্থ আছেন তারা।      
Read More
উত্তর দিনাজপুরে চাকরির তালিকা প্রকাশের দাবি নিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

উত্তর দিনাজপুরে চাকরির তালিকা প্রকাশের দাবি নিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

রাজ্যের তালিকা প্রকাশের ছ'দিন পরও প্রকাশিত হয়নি উত্তর দিনাজপুর জেলার তালিকা।এখনো জানানো হয়নি কাউন্সিলিংয়ের দিনক্ষণ।প্রতিবাদে ডিপিএসসি'র সামনে অবস্থানে বসলো চাকরি প্রার্থীরা। অবিলম্বে তালিকা প্রকাশের দাবিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা কাউন্সিলিংয়ের তথ্য জানতে চেয়ে ডিপিএসসি'র সামনে বিক্ষোভে সামিল চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ ৩১শে জানুয়ারি টেট উত্তীর্ণ ৯,৫৩৩ জনের তালিকা প্রকাশিত হয়। উত্তর দিনাজপুর জেলার DPSC তে অনেক জন উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সিলিং এর তথ্য নেওয়ার জন্য উপস্থিত হয় এদিন। তাদের অভিযোগ,DPSC তে এখনও পর্যন্ত কোনো তথ্য তারা দিতে পারছেন না, উত্তর দিনাজপুর জেলার DPSC এর কোনো হেলদোল নেই অথচ বাইরের জেলা গুলোর এই কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।যদিও…
Read More
শ্বাস কষ্টের কারনে  অবশেষে হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

শ্বাস কষ্টের কারনে  অবশেষে হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষার আচমকাই শ্বাস কষ্ট।অবশেষে বেলাকোবা গ্রামীণ  হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী।জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম তাপসি রায়। বারোপাটিয়া পিএনআর হাইস্কুলের ছাত্রী তিনি। বেলাকোবার কেবল পাড়া হাইস্কুলে তার সিট পরেছে। মঙ্গলবার ভূগোল পরীক্ষার সময় আচমকাই অসুস্থ পরে পরীক্ষার্থী।অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অক্সিজেন মাক্স তাকে লাগানো হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে বসেই ভূগোল পরীক্ষা দেন তাপসি। হাসপাতলে থাকা তাপসীর পরিক্ষক বলেন, অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বর্তমানে তিনি সুস্থ রয়েছে। বাড়তি ১০ মিনিট তাকে দেওয়া হয়েছে বলে পরীক্ষক মনোজ কুমার রায় জানান। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পরীক্ষার্থীর মা।
Read More
জল সমস্যা সমাধানে নকশালবাড়িতে সৌর বিদ্যুৎ চালিত প্রকল্পের উদ্বোধন

জল সমস্যা সমাধানে নকশালবাড়িতে সৌর বিদ্যুৎ চালিত প্রকল্পের উদ্বোধন

নকশালবাড়ির নেহাল-দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হলো।সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এদিন জল খেয়ে জল প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন চিক বড়াইক। অনুমানিক ১১ লক্ষ্য টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প। এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে প্রধান জানান। মনিরামে এর আগেও ১০টি সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরো ৬টি প্রকল্পের কাজ চলছে।‌‌পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা।
Read More