Editor

8890 Posts
উত্তরপ্রদেশের ধর্ষণ কান্ডের তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের ধর্ষণ কান্ডের তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।উত্তরবঙ্গ সফরে এসে তিনি যোগীর রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তীব্র আলোচনা করেন। তিনি বলেন, ওই রাজ্যে দলিতদের ওপর আক্রমণ চালানো হচ্ছে।সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে।অন্য্ দিকে ভোটের আগে বাইরে থেকে খাবার নিয়ে এসে সেই দলিতদের বাড়িতে খাওয়া হয়’।উল্লেখযোগ্য গতকাল তিনি বোলচ্ছিলেন ‘যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান’।
Read More
চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠক  জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীদের

চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠক জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীদের

চাবাগান থেকে চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসল জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীরা। চাষীদের অভিযোগ, রাতের অন্ধকারে বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে চাপাতা। এতে সমস্যায় পড়েছে জেলার কয়েকশো চাবাগান মালিক। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি‌র জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি বৈঠক করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা। এই বৈঠকে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, পাতা চুরি রোধে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে।
Read More
পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের পর থেকেই ১ অক্টোবর থেকে না হলেও ৯ অক্টোবর থেকে সিনেমা হল খোলার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অনেক হল মালিকরাই। বৃহস্পতিবার আনলক ৫-এ ১৫ অক্টোবর থেকে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলতেই আশার আলো দেখতে পেয়েছেন হল মালিকরা। এবার ছবি মুক্তির সিদ্ধান্ত প্রযোজকদের। অনেকদিন আটকে থাকা সুরিন্দর ফিল্মসের দু’টি সিনেমা মুক্তি পাবে পুজোয়। বনি ও রিতিকার জুটি বেঁধে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘লভ স্টোরি’ মুক্তি পাচ্ছে। এস ভি এফ -এর ব্যানারে পুজোয় দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’ রিলিজ করবে| ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী । যা রিলিজ করার কথা ছিল গত মে মাসে। এ…
Read More
পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম। বর্তমান কোভিড আবহে অনলাইন ট্যান্সফারে বেশকিছু রদ-বদলের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে…
Read More
সোনু সুদকে বিশেষ সম্মান দিল  রাষ্ট্রসঙ্ঘ

সোনু সুদকে বিশেষ সম্মান দিল রাষ্ট্রসঙ্ঘ

রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে দেখা দিয়েছিল নায়ক হিসেবে। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রসঙ্ঘ বিশেষ সম্মান দিল বলিউড অভিনেতা সোনু সুদ। সূত্রের খবর রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল হিউম্যানিটারিয়ান একশন এওয়ার্ডে সম্মানিত হন তিনি।
Read More
কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

এবার কোভিড পজেটিভি টেলিভিশন দুনিয়ায়র হিট জুটি গুরমিত চৌধুরী ও দেবীনা বন্দ্যোপাধ্যায়ের। ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন গুরমিত। আপতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। একাধিক রিয়ালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে গুরমিত-দেবীনাকে। গুরমিত ইনস্টাগ্রামে লেখেন- 'আমার স্ত্রী এবং আমি করোনা পজিটিভ। আজ পরীক্ষার ফল এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি যাঁরা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও সমর্থনের জন্য। 
Read More
আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক

আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক

আনলক ফাইভ পর্বে আরো ছাড় ঘোষণা কেন্দ্র ও রাজ্যপ্রশাসনের । পর্যটনেও মিলছে ছাড়। কোভিড এর বিধিনিষেধ মেনে আগামীকাল থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক, অভয়ারণ্য। তবে মানতে হবে কোভিড গাইডলাইন। জানা গেছে আগামীকাল পার্ক খোলার আগে বেঙ্গল সাফারির কর্মচারীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। দীর্ঘ সাত-আট মাস পর পর্যটকদের সামনে পার্ক খোলার আগে চলে স্যানিটাইজেশনের কাজ। এছাড়াও কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে কিভাবে পর্যটকদের ঘোরানো হবে সেবিষয়ে আজ মকড্রিলের আয়োজন করে বলে বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল সাফারির অধিকর্তা বাদল দেবনাথ জানিয়েছে নকরোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের টিকিট কাটার জন্য শারীরিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এর…
Read More
এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবায় যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য নতুন অ্যাপ ‘কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ’ নিয়ে এল কলকাতা মেট্রো। এই একটি অ্যাপেই এবার সব সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো। মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র রিচার্জ বা ই-পাস জেনারেট করা নয়, কলকাতা মেট্রো সংক্রান্ত…
Read More
ভিআই-তে যোগ দেবার এটাই সেরা সময়

ভিআই-তে যোগ দেবার এটাই সেরা সময়

ভোডাফোন আইডিয়া লিমিটেডের নতুন নেটওয়ার্ক ‘গিগানেট’ সম্পর্কে গ্রাহকদের মতামত জানতে চায় ভিআই। এজন্য ভিআই অ্যাপে ফীডব্যাক অফার দেওয়া হচ্ছে এবং প্রতি ফীডব্যাকের জন্য গ্রাহকদের বিশেষ ডিলাইট বা নিশ্চিত সুবিধা প্রদানের কথাও জানান হয়েছে। বর্তমান ও নতুন গ্রাহকরা ভিআই-এর এই নতুন উদ্যোগে যোগ দিতে পারবেন। ভিআই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ফীডব্যাক হিসেবে জানাতে হবে তাদের নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন। সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের ভিআই-এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ভোডাফোন আইডিয়া লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অবনীশ খোসলা বলেন, গিগানেট ভারতের সবথেকে শক্তিশালী ও আধুনিক ৪জি নেটওয়ার্ক। এই ফীডব্যাক প্রোগ্রামের মাধ্যমে কোম্পানি চায় তাদের গ্রাহকরা যেন তাদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা জানান এবং সেইসঙ্গে পুরস্কার প্রাপ্তির…
Read More
মণিপুরে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

মণিপুরে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী.এন. বীরেন সিং মণিপুরে 10-19 বছর বয়সের শিশুদের জন্য অনন্য জীবন দক্ষতা প্রোগ্রাম - ডিটল বিএসআই পাখি এবং মৌমাছি টক চালু করেন আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি’র এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে মণিপুরের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও মুখ্য সচিব ড. রাজেশ কুমার এই কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।  এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও…
Read More