Editor

8890 Posts
‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু

করোনা পরিস্থিতিতে বন্ধ করে দিতে হয়েছিল আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং। মুম্বইয়ের ফিল্ম সিটিতে সমস্তরকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আবার এই ছবির শ্যুটিং শুরু হল। মাত্র ৫০ জনের ইউনিট নিয়ে ছবির শ্যুটিং চলছে। আলিয়া এবং তাঁর সহঅভিনেতা শান্তনু মহেশ্বরীও ফ্রেমের বাইরে কড়াভাবে কোভিড সতকর্তা মানছেন।
Read More
আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

হাতে গুণে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে পুজো। ইতিমধ্যেই শহরজুড়ে পুজো পুজো রব। সাবেকি পুজো আর বনেদিয়ানা এই দুইয়ে মিলিয়েই যেন উত্তর কলকাতা। কিন্তু এরই মাঝে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের নন্দনবাড়ির ১২০ বছরের দুর্গাপুজো বন্ধের মুখে। চলতি বছর এমনিতেই করোনা আবহে পকেটে টান ধরেছে অনেকের। এরই মাঝে এবার পুজো ঘিরে দুশ্চিন্তা নন্দনবাড়ির সদস্যদের। দুর্গাদালানে মূর্তি তৈরি হলেও এবারের পুজোতে ভাঁটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শ্যামপুকুরের নন্দনবাড়িতে দুর্গাপুজোর সূচনা ১৯০০ সালে দুর্গামনি দাসীর হাত ধরে। যদিও নন্দনবাড়ির সদস্যরা পুজো চালিয়ে যেতে চান। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়়ের সাহায্য চান।
Read More
ঢেলে সাজছে অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ক

ঢেলে সাজছে অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্ক

উৎসবের মরশুমের বাড়তি চাহিদা মেটানোর লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি নেটওয়ার্ক বৃদ্ধি করা হচ্ছে। অ্যামাজন তার ডেলিভারির পরিকাঠামো ঢেলে সাজিয়ে নেটওয়ার্কে বহুসংখ্যক নতুন ডেলিভারি পার্টনারকে যুক্ত করেছে, যাতে গ্রাহকদের ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়। অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্কে ডেলিভারি সার্ভিস পার্টনারদের পরিচালিত ডেলিভারি স্টেশন-সহ প্রায় ২০০ নতুন ডেলিভারি স্টেশন যুক্ত হয়েছে। দেশের উত্তরপূর্বাঞ্চলের অনেক প্রান্তিক শহরেও এইরকম ডেলিভারি স্টেশন রয়েছে, যেমন চম্ফাই, কোলাসিব, লামডিং ও মোককচুং।  ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘আই হ্যাভ স্পেস’-সহ অন্য ডেলিভারি প্রোগ্রামগুলিকে আরও মজবুত করে গড়ে তুলেছে অ্যামাজন। বর্তমানে প্রায় ৩৫০টি শহরে ২৮ হাজারেরও বেশি স্থানীয় দোকান বা কিরানা এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ‘আই হ্যাভ স্পেস’ প্রোগ্রামের মাধ্যমে অ্যামাজন…
Read More
হাথরসের তরুণীর গণধর্ষণের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের

হাথরসের তরুণীর গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের

উত্তরপ্রদেশের হাথরসের তরুণীর গণধর্ষন এবং রাহুল গান্ধীকে হেনস্তার প্রতিবাদে আজ আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিলের আয়োজন করল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস।এদিন সংগঠনের পক্ষ থেকে একঘন্টা বক্সা ফিডার রোড অবরোধ করা হয়।এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল পুড়িয়ে তার পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুব কংগ্রেস।আলিপুরদুয়ার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, একজন তরুনীকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে।আমাদের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ও সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী,রাজ্য সভাপতি অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি যেতে নিলে পুলিশ বাঁধা দেয়।রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ।যুব কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে ।তিনি বলেন,অবিলম্বে যোগী…
Read More
হাথরসের নৃশংস ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া

হাথরসের নৃশংস ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া

উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সারা দেশ। গণধর্ষণের পরে তরুণীর উপরে পাশবিক অত্যাচার চালায় ধর্ষকরা। অসুস্থ অবস্থাতেও ধর্ষকদের নাম জানিয়ে গিয়েছেন তরুণী। মঙ্গলবার ১৫ দিনের লড়াই-এর পরে দিল্লির সফদর জং হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতি ছাড়াই পুলিশ তাঁর দেহ পর্যন্ত দাহ করে দেয়। এবার এই ঘটনায় সরব হলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার দাবি চিৎকার শুনেও আইন মুখে কুলুপ এঁটে রয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়ঙ্কা লেখেন, “অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ, অসহায়ত্ব এই আবেগগুলিই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হল অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বার বার। সবসময়ে মহিলা,…
Read More
অ্যামাজনের ‘পুজো শপিং স্টোর’

অ্যামাজনের ‘পুজো শপিং স্টোর’

মানুষ যখন উৎসবের মরশুমের জন্য প্রস্তুত হচ্ছেন, সেইসময় অ্যামাজন-ডট-ইন তাদের ‘পুজো শপিং স্টোর’ চালু করার কথা ঘোষণা করল। ‘পুজো শপিং স্টোরে’ থাকছে পুজোর প্রয়োজনীয় সামগ্রী, পোশাক, মেক-আপের দ্রব্য, ইলেকট্রনিক্স, গৃহসজ্জার সামগ্রী, লার্জ অ্যাপ্লায়েন্সেস, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, বিভিন্ন অ্যামাজন ডিভাইস ও আরও অনেক কিছু।  অ্যামাজন-ডট-ইন’য়ের ‘পুজো শপিং স্টোরে’ গ্রাহকদের প্রয়োজনের সবকিছুই মিলবে। এখানে হাজার হাজার পণ্যের সম্ভার থাকবে যা থেকে লিডিং ব্র্যান্ডের পছন্দের সামগ্রী বেছে নিতে পারবেন গ্রাহকরা।  শুধু সেরা ব্র্যান্ড নয়, ‘পুজো শপিং স্টোর’ পেশ করবে ভারতের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসংখ্য প্রোডাক্টস। উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তের বিক্রেতাদের অজস্র সম্ভার থেকে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। অংশগ্রহণকারী ব্র্যান্ড ও…
Read More
গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা। বর্তমান কোভিড প্রেক্ষাপটে স্বচ্ছতার পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন এবং মাস্ক প্রদান করল মালদার চাঁচলের কলিগ্রামের ছাত্রযুবরা ।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি ।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়। সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস ।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম…
Read More
করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দুই লাখ পেরিয়েছে কেরালায়। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল কেরালা প্রশাসন। করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।  কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
রক্তদান শিবিরের আয়োজন  মালদা জেলা সিপিএম কমিটির

রক্তদান শিবিরের আয়োজন মালদা জেলা সিপিএম কমিটির

কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করল মালদার জেলা সিপিএম কমিটি । জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদার ফোয়ারা মোড়ে এই শিবিরের আয়োজন করা হয় । সিপিএম কর্মীরা জানিয়েছেন এলাকার কোভিড যোদ্ধা, কোভিডে কাজ করা দলের সদস্যদের এদিন ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয় । পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেই কর্মসূচিতে এদিন রক্তদেন দলের অন্যতম নেতা কৌশিক মিশ্রও । হাজির ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র-‌সহ অন্যান্য নেতারা ।
Read More
পাঁচ বছর পর ফিরছে  মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার

পাঁচ বছর পর ফিরছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার

আগামী ১১ তারিখ থেকে ছোট পর্দার জনপ্রিয় শো মিরাক্কেল আক্কেল ফিরছে । দীর্ঘ পাঁচ বছর পর আবার মীরের হাসির ফোয়ারা ছুটবে। তবে বিচারক আসনে এবার দেখা যাবে না পরান-রজতাভ-শ্রীলেখা জুটিকে। তার জায়গায় আসছে নতুন বিচারকমন্ডলী।টলিউডের দুই প্রথম সারির সুন্দরী নায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে মীরাক্কেলের মঞ্চে। এ ছাড়াও বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক এবার থাকছেন মীরের টিমে।১০ বছরে পা দিল মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। বৃহস্পতিবার থেকে শুরু হল দশম সিজনের শ্যুটিং। এবারে শো-তে মুখ্য সঞ্চালকের ভূমিকায় মীর থাকলেও তাঁর টিমে জায়গা করে নিয়েছেন নতুন সদস্যরা ।
Read More