Editor

8890 Posts
বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের। কিছুটা দেরিতে হলেও শুভক্ষণ সম্পন্ন হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের। জানা যায় এদিন সকালবেলা নাগাদ নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে একটি রেল ইঞ্জিন ট্রায়ালের জন্য রওনা হয় বাংলাদেশের চিলাহাটির উদ্দেশ্যে। ট্রায়াল সফল করে ইঞ্জিনটি হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে বেলা একটায়। রেলঅধিকর্তারা জানিয়েছেন কোভিডের পরিস্থিতিতে ট্রায়াল কিছুটা দেরিতে হল। তবে ট্রায়াল সফল হয়েছে।খুব শীঘ্রই দুদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হবে।
Read More
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

কলকাতা: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মী-সমর্থকদেকর। বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ৷ মিছিল শুরু সাঁতরাগাছি থেকে। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় জলকামানও৷ অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক…
Read More
আগরতলায় উবের অটো সার্ভিস

আগরতলায় উবের অটো সার্ভিস

এবার উবের অটো সার্ভিস এসে গেল আগরতলায়। উবেরের এই উদ্যোগের ফলে নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর হবে। আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে। আগরতলায় উবেরের এই সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম উপস্থিতির সূচক।  যখন ভারতে হাজার হাজার মানুষ ফের যাতায়াত শুরু করেছেন, তখন উবেরের লক্ষ্য হল সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করা এবং অটো রিকশ’র জন্য ‘ট্রাডিশনাল স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থার প্রবর্তন করা।  উবের-এর জেনারেল…
Read More
আদালতে পৌঁছনোর আগেই প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেল চার আসামী

আদালতে পৌঁছনোর আগেই প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেল চার আসামী

সিনেমার ছবি যেন বাস্তবে ঘটল শিলিগুড়িতে । আসামীকে কোর্টে তোলার আগে পুলিশ ভ্যান থেকেই পালিয়ে গেল চার অপরাধী । সূত্রের খবর আজ একটি প্রিজন ভ্যানে চার আসামিকে শিলিগুড়ি আদালতে আনার আগেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডে । দিনের বেলা এমন জনবহুল স্থান থেকে চার আসামি ফেরার হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার আসামির নাম সুলতান, প্রানেশ অধিকারী, রাকেশ মিস্ত্রি এবং মুসকান । গত কয়েকদিন আগেই শহরে বড়সড় চুরির ঘটনায় ওই চার অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আজ ভক্তিনগর থানার পুলিশ এই চার আসামিকে জলপাইগুড়ির আদালতে নিয়ে যাওয়া…
Read More
বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ককলকাতা পুলিশ

বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ককলকাতা পুলিশ

আজ বিজেপি ত্রিমুখী মিছিল মারফত অভিযান করবে নবান্ন। এই পরিস্থিতিতে কোনোও ভাবেই যাতে বিজেপির কর্মী সমর্থকরা নবান্নে পৌঁছতে না পারে সেই বিষয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের অনুমতি দেয়নি লালবাজার। এই মিছিলকে কেন্দ্র করে আজ শহরে তুমুদ উত্তেজনা ছড়াতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিজেপির প্রতিনিধি দল কলকাতা পুলিশের সদর দফতরে মিছিলের অনুমতির জন্য গেলে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না৷ বিজেপির নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল গোটা হাওড়া চত্বরকে। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ…
Read More
১৬ অক্টোবর থেকে শুরু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ

১৬ অক্টোবর থেকে শুরু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ

ফ্লিপকার্টের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ য়ারম্ভ হতে চলেছে ১৬ অক্টোবর। ৬-দিনের বিগ বিলিয়ন ডেজ বর্তমান ও নতুন গ্রাহকদের সামনে খুলে দেবে কেনাকাটার অসংখ্য সামগ্রীর বিপুল সম্ভার। সেইসঙ্গে ব্যবসাবৃদ্ধির সুযোগ পাবেন দেশের এমএসএমই ও অন্যান্য বিক্রেতারা। দ্য বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ফ্লিপকার্টের সঙ্গে ক্রিয়েটিভ অবতার রূপে দেখা যাবে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, আলিয়া ভাট, রণবীর কাপুর, সুদীপ কিচ্ছা ও মহেশ বাবুর মতো সেলিব্রিটিদের।ফ্লিপকার্টের গ্রাহকরা ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ সেল চলাকালীন এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটায় ১০ শতাংশ ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পাবেন। নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড ও অগ্রণী ব্যাংকগুলির ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার…
Read More
এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

এসএসআর ন্যায় বিচার থেকে সরে দাঁড়ালেন সিমি গারেওয়াল

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে এতদিন টুইট বিস্ফোরণ ঘটিয়েছেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত এতে পাশে পেয়েছিলেন একাধিক বলি তারকাকেও। সমর্থন জানিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন প্রাক্তন রথী মহারথীও। এই সমর্থনে ছিলেন অভিনেত্রী সিমি গারেওয়ালও। সম্প্রতি মুম্বই পুলিশকে কালিমালিপ্ত করতে তৈরি হওয়া প্রায় আশি হাজার ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য সামনে আসতেই জাস্টিস ফর এসএসআর মুভমেন্ট থেকে সমর্থন প্রত্যাহার করলেন অভিনেত্রী সিমি গারেওয়াল। দোষীদের অবিলম্বে শাস্তির আবেদন করে সিমি জানান যে একসময় কঙ্গনার সাহসের প্রশংসা করে তাঁর লড়াইয়ের পাশে ছিলেন কিন্তু বর্তমানে অত্যন্ত বিরক্ত তিনি।
Read More
হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী অজয় প্রকাশ সিং। এবার হাথরাসের গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন তিনি। আইনজীবী দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন, এই মামলারও নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে নির্ভয়া মামলার মতই। হাথরাসের ঘটনায় ক্রমাগত উচ্চবর্ণের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সমর্থন পাচ্ছে অভিযুক্তরা। হাথরাসের ঘটনায় এ পি সিংকে নিয়োগ করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামে তথাকথিত উচ্চবর্ণদের এক সংগঠন। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে।
Read More
শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হল পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবির শুটিং

শুরু হয়েছে পরিচালক এস এস রাজামৌলি পরবর্তী ছবি ' আর আর আর ' এর শুটিং। চলতি বছর লকডাউন ঘোষণার আগেই শুরু হয়ে গেছিল এই ছবির শুটিং। লকডাউন ঘোষণার ফলে বাতিল হয় ছবির শুটিং। ইতিমধ্যেই শুটিংয়ে যোগ দিয়েছেন ছবির অন্যতম দুই প্রধান অভিনেতা। আগামী নভেম্বরে আর আর আর এর শুটিং এ যোগ দিতে চলেছেন আলিয়া ভাট। উল্লেখ্য, বিংশ শতাব্দীর পটভূমিতে লেখা হয়েছে ছবির গল্প। এই পিরিয়ড ড্রামা তৈরির পেছনে পরিচালকের মূল উদ্দেশ্য প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও আল্লুরি সীতারামারাজুর জীবনের বিভিন্ন ঘটনা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। ছবিতে যে যথেষ্ট পরিমাণে অ্যাকশন, থ্রিলার, ড্রামা ও রোমান্স থাকবে তা বলাই বাহুল্য।
Read More
বিজেপির অভিযানের আগেই বন্ধ হল নবান্ন

বিজেপির অভিযানের আগেই বন্ধ হল নবান্ন

আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর আগামীকাল বিজেপি যুব মোর্চার নবান্ন চলো অভিযানের আগে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে । রাজ্য সরকার আগামী দুদিন নবান্ন বন্ধ রাখার কারন হিসেবে স্যানিটাইজেশন এর কথা বললেও বিজেপি নেতারা অবশ্য তা মানতে নারাজ । নবান্নে স্যানিটাইজেশনের কাজ শনি এবং রবিবার করে চললেও হঠাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ঘোষণা করায় বিজেপি নেতাদের ঠোঁটের কোণে মুচকি হাসি । বিজেপি নেতারা অভিযোগ করে বলেছেন যে দিদি নবান্ন চলো অভিযানের আগে ভয়ে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি রাজ্য যুব মোর্চা অনেকদিন আগে থেকে ৮…
Read More