Editor

8890 Posts
ত্বকের যত্নে অ্যামওয়ের পার্সোনালাইজড সিরাম

ত্বকের যত্নে অ্যামওয়ের পার্সোনালাইজড সিরাম

ত্বক পরিচর্যার জন্য অ্যামওয়ে ইন্ডিয়া নিয়ে এল ‘আর্টিস্ট্রি সিগনেচার সিলেক্ট পার্সোনালাইজড সিরাম’। প্রিমিয়াম স্কিনকেয়ার ক্যাটাগরিতে প্রথম সারিতে থাকা অ্যামওয়ের তরফে ত্বকের বিবিধ সমস্যার মোকাবিলায় ভারতের ১ নম্বর ব্র্যান্ড আর্টিস্ট্রির এই নতুন প্রোডাক্টটি দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন হিসেবে এল। এই প্রোডাক্টের সঙ্গে রয়েছে একটি বেস সিরাম ও পাঁচটি অ্যামপ্লিফায়ার, এগুলি ত্বকের পাঁচটি প্রধান সমস্যা দূর করতে সাহায্য করবে। এই প্রোডাক্টটির উদ্ভাবনী প্যাকেজিং এমন যে তা অ্যাপ্লিফায়ারের উপাদনগুলিকে সতেজ রাখে। বাজারের অন্যান্য প্রিমিয়াম স্কিনকেয়ার প্রোডাক্টগুলির তুলনায় এর দাম যথেষ্ট গ্রহণযোগ্য। গ্রাহকরা আর্টিস্ট্রি সিগনেচার সিলেক্ট পার্সোনালাইজড সিরাম কিনতে পারবেন অ্যামওয়ে ডাইরেক্ট রিটেলার বা অ্যামওয়ে ডাইরেক্ট সেলারদের মাধ্যমে অথবা www.amway.in–এর মাধ্যমে।
Read More
সোনির আরও একটি অয়্যারলেস হেডফোন

সোনির আরও একটি অয়্যারলেস হেডফোন

সোনি ইন্ডিয়া নিয়ে এল একটি নতুন ‘ট্রুলি অয়্যারলেস হেডফোন’ - ‘ডব্লিউএফ-এইচ৮০০’। এই হেডফোনটি এমনভাবে ডিজাইন করা যে ব্যবহারকারী ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন। এই হেডফোনের ব্যাটারি লাইফ ১৬ ঘন্টা। ট্রাই-হোল্ড স্ট্রাকচার বিশিষ্ট এই হেডফোন কানের তিনটি পয়েন্টে আরামদায়কভাবে লেগে থাকে। এর ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এইচএক্স ডিজিটাল মিউজিক ফাইলগুলিকে খুব ভালভাবে পুণরুদ্ধার করতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট, আলেক্সা ও সিরি’র মাধ্যমে যোগাযোগ রাখা যায় বলে ব্যবহারকারীর কাছে খুবই সুবিধাজনক এই হেডফোনটি।  ২৪ সেপ্টেম্বর থেকে কালো রঙের ডব্লিউএফ-এইচ৮০০ ট্রুলি অয়্যারলেস হেডফোনটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফ্লিপকার্ট ও নির্বাচিত সোনি রিটেল স্টোর্সে (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ)। বেস্ট বাই প্রাইস ১৪,৯৯০ টাকা।
Read More
ফের ডালখোলা থেকে বেআইনি মদ বাজেয়াপ্ত করল  আবগারি দপ্তর।

ফের ডালখোলা থেকে বেআইনি মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর।

ডালখোলায় ফের বেআইনি মদের ঠেকে হানা দিয়ে বিশাল পরিমান বেআইনি ভেজাল মদ ,স্পিরিট উদ্ধার করল উত্তরদিনাজপুর জেলা আবগারি দপ্তর। আবগারি পুলিশ সূত্রে জানা গেছে ডালখোলা এলাকার দিপচর এলাকায় অভিযান।চালিয়ে বিদেশি লেভেল লাগানো নকল মদ, কাঁচা স্পিরিট সহ অবৈধ মদ তৈরির ড্রাম উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান এই নকল মদ তৈরি হয়ে পাচার হয়ে যায় বিহারে । বর্তমানে বিহারে মদ নিষিদ্ধ। পুলিশ জানিয়েছে ডালখোলা বিহারের কাছাকাছি হওয়ায় ওই নকল মদ চড়া দামে পাচার করার চক্রটি বেশ সক্রিয়। আবগারি দপ্তর এদিন গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে হানা দেয় ওই এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন কাকলি চন্দন,ওসি রায়গঞ্জ আবগারি দপ্তর ।তিনি…
Read More
বাজারে এল ফেরেরো রোচার মোমেন্টস

বাজারে এল ফেরেরো রোচার মোমেন্টস

চকোলেট ও কনফেকশনারি প্রোডাক্টসের বিশ্বের অগ্রণী প্রস্তুতকারক ফেরেরো গ্রুপের অংশ ফেরেরো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নিয়ে এল ‘ফেরেরো রোচার মোমেন্টস’। এটি এক সাশ্রয়ী প্রিমিয়াম গিফটিং ব্র্যান্ড। প্রোডাক্টটি কোম্পানির স্বল্পমূল্যের অথচ প্রিমিয়াম প্রোডাক্ট। এখন ফেরেরো রোচারের পোর্টফোলিয়ো প্রসারিত হল ও গ্রাহকদের প্রতিদিনের প্রতিটি মুহূর্ত উদযাপনের জন্য এসে গেল এক অভিনব, মজাদার ও মন জয় করা প্রোডাক্ট। প্রিমিয়াম গিফটিং প্যাকের ফেরেরো রোচার মোমেন্টস প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ-সহ গ্রাহকদের প্রতিটি দিনকে উজ্জ্বলতায় ভরে দেবে। এর ১২টির অল-ইয়ার-রাউন্ড প্যাকের দাম ১৭৫ টাকা ও ২৪টির ফেস্টিভ প্যাকের দাম ৩৪৯ টাকা। ফেরেরো রোচার মোমেন্টস ই-কমার্স প্লাটফর্ম-সহ দেশের সর্বত্র পাওয়া যাবে। ফেরেরো রোচার মোমেন্টসের লঞ্চ্‌ উপলক্ষে টিভিসি-সহ মিডিয়া…
Read More
লিমিটেড-এডিশন প্যাকে ব্লেন্ডার্স প্রাইড

লিমিটেড-এডিশন প্যাকে ব্লেন্ডার্স প্রাইড

প্রিমিয়াম ইন্ডিয়ান হুইস্কি ক্যাটাগরিতে অগ্রণী সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড এক নতুন লিমিটেড-এডিশন প্যাক নিয়ে এল। আসন্ন উৎসবের মরশুমের জন্য এর ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার শান্তনু ও নিখিল। ব্লেন্ডার্স প্রাইডের এই লিমিটেড-এডিশন প্যাকে দুই ডিজাইনারের শিল্পবোধ ও কলাকৌশল তাদের স্টাইল স্টেটমেন্ট হিসেবে ফুটে উঠেছে, যার মূল বক্তব্য ‘মাই ক্র্যাফট, মাই প্রাইড’।  ব্লেন্ডার্স প্রাইডের অভিনব ও সংগ্রহযোগ্য এই প্যাকের ক্লাসিক ডিজাইনে স্পষ্ট হয়েছে দুই ডিজাইনারের সিগনেচার স্টাইল, যেখানে ভারত ও পাশ্চাত্যের সংস্কৃতি ছাপ ফেলেছে। শান্তনু ও নিখিলের হাতের অভূতপূর্ব কারুকৌশল সোনালি তরলের প্যাকে সোনালি ও কালোর ব্যবহারে নিপুণ শিল্পের রূপ জাগিয়ে তুলেছে। ব্লেন্ডার্স প্রাইডের সাহসী ও নিজস্বতার মিশ্রিত রূপ যেন একই ক্যানভাসে মূর্ত…
Read More
দুর্ঘটনা কমাতে গাড়িচালক ও ট্রাফিক পুলিশ‌দের  প্রশিক্ষণ শিবিরের আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশ।

দুর্ঘটনা কমাতে গাড়িচালক ও ট্রাফিক পুলিশ‌দের প্রশিক্ষণ শিবিরের আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশ।

পথ দুঘটনা কমাতে পুলিশের গাড়ি চালক এবং ট্রাফিক পুলিশকে সচেতন করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। উল্লেখ্য গত কয়েকমাসে বেশ কয়েকটি পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়েছে । ওই দুর্ঘটনাগুলিতে মারা গেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ একাধিক কনস্টেবল । জানা গেছে জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে এই শিবিরের আয়োজন করা হয়। পুলিশের গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানার গাড়ি চালকেরা। মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপন মণ্ডল, ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । অতিরিক্ত পুলিশ সুপার…
Read More
গুজরাটের মোর্বিতে এজিএল এক্সপোর্ট হাউস

গুজরাটের মোর্বিতে এজিএল এক্সপোর্ট হাউস

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের নতুন শোরুম ‘এজিএল এক্সপোর্ট হাউস’ খোলা হল গুজরাটের মোর্বির ওয়াঙ্কানেরে। মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিবসে চালু করা এই এক্সপোর্ট হাউসে একইস্থানে থাকবে টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার রেঞ্জ। মোর্বির এই শোরুমটি হবে দেশে কোম্পানির সর্ববৃহৎ শোরুম।  এই শোরুমে এক ছাদের নীচে থাকবে এক্সক্লুসিভ ও এলিগ্যান্ট রেঞ্জের প্রোডাক্টসমূহ, যেমন সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলিন, গ্লেজড ভিট্রিফায়েড, আউটডোর, ন্যাচারাল মার্বেল, কম্পোজিট মার্বেল ও কোয়ার্টজ। এছাড়াও থাকবে সম্প্রতি লঞ্চ্‌ করা স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার রেঞ্জ। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড বর্তমানে ১০০টিরও বেশি দেশে রপ্তানি করে থাকে। কোম্পানির লক্ষ্য হল তার এক্সপোর্ট নেটওয়ার্ক সম্প্রসারন করা।
Read More
শহীদ বিপুল রায়ের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল

শহীদ বিপুল রায়ের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল

আগাম সূচীমতো সকাল সকাল বিন্দিপাড়া গ্রামে পৌঁছে গেলেন সস্ত্রীক রাজ্যপাল। প্রত্যাশিত মতোই শহীদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । উল্লেখ্য জুন মাসে গালোয়ান সীমান্তে চীনসেনার আগ্রাসন রুখতে গিয়ে শহীদ হন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার সেনাজওয়ান বিপুল রায়। এদিন সকালে সস্ত্রীক রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে নেমে সেনা হেলিকপ্টারে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নামেন।সাথে ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। সকাল সাড়ে নয়টা নাগাদ রাজ‍্যপাল শহীদ বীপুল রায়ের বাড়িতে পৌঁছান এবং প্রায় আধ ঘণ্টা শহীদের পরিবারের সাথে কথা বলেন।শহীদের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও শহীদের স্ত্রী রুম্পা রায়ের হাতে আরো সাড়ে 5 লক্ষ টাকার চেক তুলে দেন রাজ‍্যপাল । রাজ্য…
Read More
‘জীবনভর শিক্ষার গুরুত্ব’ বিষয়ে ওয়েবিনার

‘জীবনভর শিক্ষার গুরুত্ব’ বিষয়ে ওয়েবিনার

‘জীবনভর শিক্ষার গুরুত্ব’ বিষয়ে আপগ্রেড এক খোলামেলা ওয়েবিনারের আয়োজন করেছিল। হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজের (এইচসিসিবি) সিইও ক্রিস্টিনা রুজেরো এই ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে পারস্পরিক যোগাযোগ বা আদান-প্রদানকে কোভিড-পরবর্তী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষতা রূপে চিহ্নিত করেন। তাঁর মতে, এই দক্ষতা মানুষের জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে। এই ওয়েবিনারে বক্তব্য রাখেন সিরিয়াল আঁত্রেপ্রিনার রোনি স্ক্রুওয়ালা ও আপগ্রেডের সিইও অর্জুন মোহন। ৬০ মিনিটের এই ওয়েবিনারে ১,০০০ জনেরও বেশি মানুষ অংশ নেন ও কয়েক হাজার মানুষ অনুষ্ঠানটি দেখেন বিভিন্ন ডিজিটাল চ্যানেলে।     এইচসিসিবি’র কিভাবে তার পুরনো মূল্যবোধ ধরে রেখেছে, কিভাবে তার প্রোডাক্টগুলির গুণগত মান বজায় রাখা হয়েছে ও সকল কর্মীর সমান সুযোগের প্রতি দৃষ্টি রাখা হচ্ছে…
Read More
পেটিএমের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ফ্লিপকার্ট

পেটিএমের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ফ্লিপকার্ট

আসন্ন উৎসবের পূর্বাহ্নে ফ্লিপকার্ট ও পেটিএম এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল। দুই সংস্থার এই সম্পর্কস্থাপন নিয়ে যথেষ্ট আশাবাদী ফিপকার্টের হেড (ফিনটেক অ্যান্ড পেমেন্টস গ্রুপ) রঞ্জিৎ বয়ানাপল্লি ও পেটিএমের প্রেসিডেন্ট মধুর দেওরা। তাদের মতে ডিজিটাল পেমেন্টের এই ব্যবস্থা গ্রাহকদের পক্ষে খুবই সুবিধাজনক হবে। ক্যশ অন ডেলিভারির পরিবর্তে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এই সম্পর্কের ফলে পেটিএম ব্যবহারকারীরা ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন তাদের পেটিএম ওয়ালেট ও পেটিএম ইউপিআই-এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। ফ্ল্যাশ সেল ও লিমিটেড স্টকের চিন্তা না করেই তারা তাদের ওয়ালেট ব্যালান্স দিয়ে কেনাকাটা সারতে পারবেন। এছাড়া, ফ্লিপকার্ট গ্রাহকরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা ভোগ করতে পারবেন তাদের পেটিএম…
Read More