Editor

8890 Posts
যিশু সেনগুপ্তর মেয়ে সারার নামে ফেক প্রোফাইল

যিশু সেনগুপ্তর মেয়ে সারার নামে ফেক প্রোফাইল

বর্তমান সময়ে তারকাদের মতো তারকা সন্তানদের নিয়েও মানুষের কৌতূহলের অন্ত নেই। কিন্তু ভালবাসা যখন নৈতিকতার গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই আপত্তির কারণ থাকে। এমনটাই হল যিশু সেনগুপ্তর মেয়ে সারার ক্ষেত্রে। সারার নামে খোলা হয়েছিল ফেক প্রোফাইল। এর বিরুদ্ধেই ব্যবস্থা নিলেন বাবা যিশু। তাঁর অভিযোগের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হল সারার সমস্ত ভুয়ো প্রোফাইল। এর জন্য কলকাতা পুলিশের সাইবার সেলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন যিশু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’তে যিশুর মেয়ের চরিত্রে অভিনয় করেছিল সারা। অন্যদিকে সদ্য প্রকাশ্যে এসেছে যিশুর পরবর্তী হিন্দি ছবি ‘দুর্গাবতী’র পোস্টার। ১১ ডিসেম্বর আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে ছবিটি।
Read More
পাঁচবছর পর দোষীকে যাবজ্জীবন কারাদন্ড আলিপুরদুয়ারে

পাঁচবছর পর দোষীকে যাবজ্জীবন কারাদন্ড আলিপুরদুয়ারে

পাঁচবছর আগে এক নিকট আত্মীয়কে নৃশংসভাবে খুনের দোষে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের রায় দিল আলিপুরদুয়ার আদালত। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর এই রায় ঘোষণা করল জেলা আদালত।মঙ্গলবার এই খুনের ঘটনায় অভিযুক্ত মেঘনাৎ ওরাঁও এর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আলিপুরদুয়ার আ্যডিশনাল সেশন জাজ নরেন্দ্রনাথ দাসগুপ্ত। আলিপুরদুয়ার আদালতের সরকার পক্ষের আইনজীবী জহর মজুমদার জানান ২০১৫ সালের জুলাই মাসের ২৪ তারিখ কলের জল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সুত্রপাত । পাটকাপাড়া চা বাগানের বাসিন্দা সোমারি ওরাঁও তার কন‍্যা গীতা ওরাঁও এর প্রসবকালীন সময়ে সাহায্য করতে কালচিনি ব্লকের ডীমা চা বাগানে আসেন । অভিযুক্ত মেঘনাৎ সম্পর্কে সোমারি ওরাঁও এর মেয়ের দেওর হয় । গত…
Read More
দুর্গাপুজোয় বিনামূল্যে মাংস–ভাত পাবে গরীব মানুষ

দুর্গাপুজোয় বিনামূল্যে মাংস–ভাত পাবে গরীব মানুষ

করোনা আবহেই হচ্ছে রাজ্যে দুর্গাপুজো। তাই দুর্গাপুজো উপলক্ষ্যে পুজোর কটা দিন গরীব মানুষের মুখে মাংস–ভাত তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতায় এবার ‘মমতাময়ীর হেঁসেল’ সেই কাজটা করবে। পুজোর সময় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকদিন কসবা অঞ্চলের এক হাজার গরীব মানুষকে বিনা পয়সায় মাংস–ভাত খাওয়ানো হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে বিতরণ। যার স্লোগান- ‘‌কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, তা হবে না।’ আনন্দের কটা দিন ভাল কাটুক গরীব মানুষের।
Read More
পুজার বিধিনিষেধ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ

পুজার বিধিনিষেধ খতিয়ে দেখছে কলকাতা পুলিশ

চলতি বছরে একাধিক বিধিনিষেধ মেনে হচ্ছে দুর্গাপুজো। বর্তমান পরিস্থিতিতে দুর্গাপুজার মন্ডপ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত প্রস্তুতি শুরু করেছে পুজো কমিটি গুলি। এবার এই বিধিনিষেধ ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পরিদর্শনে বেরোলেন কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার। এরপর একে একে মধ্য ও দক্ষিণ কলকাতার পূজো মন্ডপে পরিদর্শনে যান তিনি। সার্বিকভাবে ট্র্যাফিক থেকে শুরু করে অগ্নিনির্বাপণের ব্যবস্থা-সহ নিরাপত্তার বিভিন্ন বিষয় পুজো কমিটিগুলি কতটা মানছে তা খতিয়ে দেখেন জয়েন্ট কমিশনার। দর্শনার্থীদের প্রবেশ এবং বেরোনোর পথ নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন।
Read More
আদিবাসী তরুণীর ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির দাবি মহিলা সমিতির

আদিবাসী তরুণীর ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির দাবি মহিলা সমিতির

জলপাইগুড়ির রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি দাবি তুলল গণতান্ত্রিক মহিলা সমিতি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তাদের সঙ্গে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ। তাঁর নেতৃত্বে মঙ্গলবার একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি‌তে এসেছেন। রাজ‍্যে মহিলা ও শিশু‌দের ওপর একের পর এক অত‍্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তিনি। এসব ঘটনা নিয়ে রাজ‍্যের মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের মন্তব্যের কঠোর সমালোচনা করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ। অবিলম্বে তাকে অপসারণ করা‌র দাবি করেন তিনি। পাশাপাশি রাজগঞ্জের ধর্ষিতা আদিবাসী…
Read More
কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত

কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি দিতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে অভিভাবকদের। এর প্রতিবাদে বিভিন্ন স্কুলের বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। এ নিয়ে অবশেষে স্বস্তির খবর দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব বেসরকারি স্কুলের টিউশন ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, অবিভাবকদের যাঁদের অবস্থা খারাপ, তাঁদের আর কোনও সুবিধা দেওয়া যায় কিনা সেটাও দেখবে এই কমিটি। করোনা অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে যে বেতন আছে, তা ২০ শতাংশ কমাতে হবে ফি। নন অ্যাকাডমিক সমস্ত ফি মকুব করতে হবে। পাশাপাশি ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে সেই…
Read More
কোভিড নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করল  মেডিকেলের ওএসডি সুশান্ত রায়

কোভিড নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করল মেডিকেলের ওএসডি সুশান্ত রায়

ভিড় ঠেকাতে ধরে ধরে কোভিড টেস্ট করার নিদান দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার সুশান্ত রায়। মালদায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর মুখে করোনা সংক্রমণ ঠেকাতে ভিড় জায়গাগুলিতে রেপিড এন্টিবডি টেস্ট করার পরামর্শ দিল জেলা স্বাস্থ্য দপ্তরকে। আনলক ফাইভ এর নিউ নর্মাল পরিস্থিতিতে বাজার-ঘাট খুলে গিয়েছে ।আসন্ন পুজো উপলক্ষে বাজারে শপিংমলে কেনাকাটা চলছে ভালোই। অভিযোগ অনেক মানুষ এখনো মাস্ক পড়ছে না। এদিকে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে স্বয়ং স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য স্বাস্থ্য কর্তারা। তাই এবার পুজোয় করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন । এই পরিস্থিতিতে উপচে পড়া ভিড় ঠেকাতে ক্রেতাদের ধরে ধরে করোনা পরীক্ষা করতে হবে বলে…
Read More
‘কর্মসাথী’ প্রকল্পে ঋণ দেবে রাজ্য

‘কর্মসাথী’ প্রকল্পে ঋণ দেবে রাজ্য

‘কর্মসাথী’ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই রাজ্য সরকারের এই উদ্যোগ৷ প্রতি বছর প্রায় এক লাখ বেকার যুবক ও যুবতি উপকৃত হবেন৷ এই প্রকল্পে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৫০ হতে পারে৷ যোগ্য আবেদনকারীকে তিন বছরের জন্য ঋণ বাবদ ২ লাখ টাকা মাথাপিছু অর্থ সাহায্য করবে রাজ্য সরকার৷ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবেন। অনলাইন এবং অফলাইন উভয়ভাবে কর্মসাথী প্রকল্পের আবেদন করা যাবে৷
Read More
পূজোর ভিড় বাজারে পি পি ই কিট পড়ে এন্টিজেন টেস্ট অভিযান

পূজোর ভিড় বাজারে পি পি ই কিট পড়ে এন্টিজেন টেস্ট অভিযান

পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে প্রশাসনের। অভিযোগ কিছু মানুষ স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই , মাস্ক না পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে ঘাটে। তাছাড়া পুজোর কেনাকাটা করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মার্কেট-শপিংমলগুলিতে। তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করলে জলপাইগুড়ি প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। লাগাতার অভিযোগ আসছিলো জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের কাছে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি মিটিংয়ে বসেন স্বাস্থ্য কর্তারা। সিদ্ধান্ত হয় বাজার ও মল গুলিতে গিয়ে করা হবে র‍্যাপিড এন্টিজেন টেস্ট । শপিং মল বা মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের ধরে ধরে কোভিড টেস্ট করানো হচ্ছে বলে সূত্রের খবর । রিপোর্ট পজিটিভ আসলেই আক্রান্তকে বাড়ি না পাঠিয়ে সোজা কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও খবর।…
Read More
এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

এক সঙ্গে দেখা গেল মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে

করোনা কমতেই ফের এক সঙ্গে দেখা গেল লাভ বার্ড মালাইকা অরোরা-অর্জুন কাপুরকে। অনুরাগীরা যুগলকে দেখতে পান বেসরকারি ক্লিনিকের বাইরে। দুজনে একসঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা দুজনেই। গত সপ্তাহেই দুই অভিনেতা নিজেদের সোশ্যালে অনুরাগীদের জানান, তাঁরা সম্পূর্ণ সুস্থ। খবর ঘোষণার পরেই শুভেচ্ছা জানান অনুরাগীরা।
Read More