Editor

8890 Posts
একদিনের ঝটিকাসফরে শিলিগুড়িতে  বিজেপি সভাপতি জেপি নাড্ডা

একদিনের ঝটিকাসফরে শিলিগুড়িতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা

একদিনের জটিকসফরে শিলিগুড়ি আসলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী বিধানসভা ভোটের আগে জেপির রাজ্যে আগমন বার্তায় উচ্ছসিত উত্তরের বিজেপি নেতাকর্মীরা। জানা গেছে , সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন সকাল বেলা এগারটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে বিশাল সংখ্যক কর্মীসমর্থক এদিন বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন। বিমানবন্দর থেকে তিনি শিলিগুড়ি সালুগারা চেকপোস্টের কাছে একটি হোটেলে বসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। বৈঠকে যাওয়ার আগে পথে পঞ্চানন মোড়ে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন। এরপর সোজা বৈঠকে চলে যান। সূত্রের খবর আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দিতে এবং ভোটকৌশল ঠিক করতে জেপি নাড্ডা শিলিগুড়িতে আসেন। এদিন…
Read More
শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ

শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ

দেবী পক্ষের শুরু। তৃতীয়ার দিনে আজ শিলিগুড়িতে শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ। এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে পুজোর গাইডম্যাপ প্রকাশ হয়।কার্যক্রেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সকল উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে শিলিগুড়িতে সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য প্রতিবারই গাইডম্যাপ প্রকাশ করেন পুলিশ কমিশনারেট । এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ি বাসীকে শারীরিক দূরত্ব সহ রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে পুজোতে বের হওয়ার জন্য সতর্ক করেছেন। পুজোর দিন গুলোতে সবাইকে সতর্কভাবে যাপনে অনুরোধ করেন একইসঙ্গে।মন্ত্রী গৌতম দেব সারারাজ্যবাসীকে পূজার শুভকামনা দিয়ে এই বছর করোনা কালে পূজা দেখতে বেড়ানো সময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।
Read More
বিশ্বস্ততার প্রতীক – মারুতি সুজুকি অল্টো

বিশ্বস্ততার প্রতীক – মারুতি সুজুকি অল্টো

ভারতের জনপ্রিয় গাড়ি ‘মারুতি সুজুকি অল্টো’ গর্বের সঙ্গে তার ২০ বছর পূর্তি উদযাপন করছে। আইকনিক ব্র্যান্ডে পরিণত হওয়া অল্টো সময়ের সাথে সাথে নিজেকেও বদলে নিয়েছে তরুণ প্রজন্মের জন্য। অল্টো হল ভারতের প্রথম বিএস৬ বিধিসম্মত এন্ট্রি-লেভেল গাড়ি। মারুতি সুজুকি অল্টো পেট্রোল ও ফ্যাক্টরি-ফিটেড সিএনজি অপশনে পাওয়া যায়। ১৯০০টি শহরে মারুতি সুজুকির এরিনা সেলস নেটওয়ার্কের ২৩৯০টি ডিলার সেলস আউটলেট থেকে অল্টো বিক্রয় হয়।  গত দুই দশকে অল্টো’তে বহু পরিবর্তন আনার সঙ্গে আপগ্রেডও করা হয়েছে। বর্তমানে অল্টোর প্রিমিয়াম ফিচারগুলির মধ্যে রয়েছে টাচস্ক্রিন স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইবিডি-যুক্ত এবিএস, ডুয়াল টোন ইন্টেরিয়র, ডুয়াল এয়ারব্যাগস ইত্যাদি। ২০০০ সালে অল্টো লঞ্চ্‌ করা হয়েছিল। ২০০৪ সালের মধ্যে তা…
Read More
ডাক্তারি পরীক্ষায় পাশ করল দরিদ্র গৃহশিক্ষকের ছেলের

ডাক্তারি পরীক্ষায় পাশ করল দরিদ্র গৃহশিক্ষকের ছেলের

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এ পাশ করে নজির তৈরি করল তুলকালাম। গরিব গৃহশিক্ষকের ছেলের এই সাফল্য এখন মালদার হরিশচন্দ্রপুরে মুখে মুখে।বাবা গৃহশিক্ষক ছেলের স্বপ্ন ডাক্তার হয়ে গরিবের সেবা করা মেডিকেল নিটে ৫৮৫ নম্বর পেয়ে নজির গড়লেন মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলকালাম । সে ২০১৯ সালে ইঞ্জিনিয়ার ও নার্সিং নিয়ে পড়াশোনার সুযোগ পেলেও গরিব মানুষের সেবা করবে বলে দু'বছর কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে সে ।মালদার আল আমিন মিশনের ছাত্র তুলকালাম এবার নিট পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। এবার করোনা আবহে মোট ১৭ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে সে ২৭৬০৭ করেছে। বাবা আবুল কালাম একজন গৃহশিক্ষক ।‌ বাড়ি বাড়ি গিয়ে গৃহশিক্ষকতা করেন…
Read More
নাবালিকা উদ্ধারের দাবিতে থানায় ডেপুটেশন বিজেপি মহিলা মোর্চার

নাবালিকা উদ্ধারের দাবিতে থানায় ডেপুটেশন বিজেপি মহিলা মোর্চার

প্রায় একমাস হতে চলেছে এখনো নিখোঁজ পুরাতন মালদার নাবালিকা তরুণী অনিমা হালদারের। থানায় মিসিং ডায়েরি দেওয়ার পরও পুলিশ ঘটনার তৎপরতা লক্ষ করা যাচ্ছে না এই অভিযোগে মালদার বিজেপি মহিলা মোর্চার সদস্যরা এদিন থানায় এসে ডেপুটেশন দেন । বিজেপি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ওই নাবালিকাকে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালিকার নাম অনামিকা হালদার (১৭) । তার বাড়ি নবাবগঞ্জ এলাকায়। গত ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে ওই নাবালিকা । তার পরিবারে দু-একবার ফোন আসলে, বলা হয় ওই মেয়েটির নাকি দিল্লিতে রয়েছে । হিন্দি ভাষায় কোন একজন ব্যক্তি…
Read More
রাজগঞ্জে নির্যাতিতার বাড়ি গেলেন ভারতী ঘোষ

রাজগঞ্জে নির্যাতিতার বাড়ি গেলেন ভারতী ঘোষ

রাজগঞ্জে গনধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ । এদিন দুপুরে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং শিখা চ্যাটার্জিকে নিয়ে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে যান। সূত্রের খবর নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । আলাদা করে কথা বলেন নির্যাতিতার মায়ের সঙ্গে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের উপর ।এটা রাজগঞ্জ না পাকিস্তান? ধর্ষণের ঘটনা নিয়ে বিস্ফোরক বিজেপি নেত্রী ভারতী ঘোষ । রাজগঞ্জে দুটি ধর্ষণের ঘটনায় শনিবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এ কথা জানান ভারতী ঘোষ । তার অভিযোগ দোষীদের না ধরে পুলিশ প্রশাসন এমএলএ-র পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তাঁর আরো অভিযোগ মুখ্যমন্ত্রী হাথরসের…
Read More
জলপাইগুড়ি জেলা পুলিশ প্রকাশ করল গাইডম্যাপ

জলপাইগুড়ি জেলা পুলিশ প্রকাশ করল গাইডম্যাপ

দেবী পক্ষের শুরু হয়ে গিয়েছে। কোভিড আবহেও পুজোর গন্ধ সর্বত্র। রাজ্য সরকারের একাধিক গাইডলাইন মেনে ক্লাবগুলো এখন চরম ব্যস্ত। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন গাইডম্যাপ প্রকাশ করল । আই জি উত্তরবঙ্গ বিশাল গর্গ শনিবার জলপাইগুড়ি প্রয়াস হলে ম্যাপ উদ্বোধন করেন। অন্যান্যবছরের তুলনায় এবছরে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে ।ক্লাব গুলিকে অনুদানের টাকাও দেওয়া হয় সেইসঙ্গে। উপস্থিত ছিলেন ডি আই জি কল্যাণ মুখোপাধ্যায় এস পি প্রদীপ কুমার যাদব, জেলাশাসক অভিষেক তেওয়ারি, সরকারি আইনজীবী গৌতম দাস পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সন্দীপ মাহাতো টোটো চালক ইউনিয়নের সভাপতি মিঠু মহন্ত প্রমুখ।
Read More
করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়

করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়

এই করোনা আবহে পুজো হোক পুজোর মতো করে । উৎসবটা নাহয় এবছর নাই বা করলেন। এভাবেই উত্তরোত্তর বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়। দেবী পক্ষ শুরু হয়ে গেছে । একে একে উদ্বোধন হচ্ছে রাজ্যের দুর্গাপুজার প্যান্ডেলগুলি। কিন্তু মানুষকে খুব সতর্ক হয়ে এবছর পুজো কাটাতে বারবার অনুরোধ করছেন ডাক্তাররা। গত দুসপ্তাহের কোভিড রিপোর্ট পর্যালোচনা করে অবশ্য এমন আশঙ্কাই বারবার শুনিয়েছেন স্বাস্থ্য দপ্তর। পুজোর আগে যেভাবে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষকে দুর্গোৎসবের আনন্দে ভাসতে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। এদিন আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ার জেলার পুজো উদ‍্যোক্তা ও জেলা…
Read More
বাংলার যুব যোদ্ধার কর্মশালায় যুব সভাপতি অভিজিৎ

বাংলার যুব যোদ্ধার কর্মশালায় যুব সভাপতি অভিজিৎ

কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের উৎসাহ দিলেন জেলা যুব সভাপতি অভিজিৎ দে । সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার দলীয় কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস । এদিন কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে বালাভূত বিদ্যাসাগর স্কুলের মাঠে বাংলার যুব যোদ্ধার কর্মশালা আয়োজন করে বলে জানা গেছে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিনয়কৃষ্ণ বর্মন, জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ ব্লক স্তরের নেতা কর্মীরা ।
Read More
অ্যামাজনের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

অ্যামাজনের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

অ্যামাজন ইন্ডিয়া একটি নতুন ফুলফিলমেন্ট সেন্টার (এফসি) চালু করল পশ্চিমবঙ্গে। এটি পশ্চিমবঙ্গে তাদের বৃহত্তম এফসি। এরফলে এই রাজ্যে অ্যামাজন ইন্ডিয়ার পরিকাঠামো লক্ষ্যণীয়ভাবে প্রসারিত হল। রাজ্যের পাঁচটি এফসি’তে অ্যামাজনের মোট স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের ২৫,০০০ বিক্রেতার সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতে গ্রাহকদের অর্ডার অনুসারে দ্রুত ডেলিভারি দেওয়া সহজ হবে। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে অখিল সাক্সেনা জানান, পশ্চিমবঙ্গ অ্যামাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এই স্থানের বিশেষ অবস্থানের কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতেও গ্রাহকদের ভালভাবে পরিষেবা দেওয়া সম্ভব। এই সম্প্রসারণের ফলে অ্যামাজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে সাহায্য করার পাশাপাশি এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।  পশ্চিমবঙ্গের…
Read More