Editor

8890 Posts
ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বইয়ের আদালতে ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এর পরই তিনি মন্তব্য করেন সরকার তাঁকে জোর করে জেলে ঢোকাতে চায়। উল্লেখ্য, মুম্বইয়ের এক আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন। মুম্বই পুলিশ ইতোমধ্যেই কঙ্গনার ও দিদি রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সমনও পাঠানো হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন দরকার মতো তল্লাশি চালানো ও প্রয়োজনীয় জিনিস বাজেয়াপ্ত করাও দরকার।
Read More
আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

নয়াদিল্লি: সপ্তমীর দিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব৷ দিল্লির ফর্টিস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ চিকিৎসকদের পরামর্শে চলছে অ্যাঞ্জিওপ্লাস্টি সমস্যা৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন  তিনি৷ কপিল দেবের বয়স এখন ৬১ বছর৷ ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব৷ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও দেখা যায় তাঁকে৷
Read More
করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

শুক্রবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন করোনা পরিস্থিতে এবার কালীঘাটে বিজয়া দশমী পালন বাতিল। তিনি দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়া দশমী পালনের নির্দেশ দিয়েছেন। পার্থবাবু জানিয়েছেন, এবার বিজয়া দশমীতে কালীঘাটে দলনেত্রীর বাড়ির দরজা বন্ধ থাকবে দলের নেতাকর্মীদের জন্য। তৃণমূলের বিজয়া সম্মিলনী হবে না এবার। তিনি জানিয়েছেন করোনা ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।
Read More
সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর এই পুজোতেই নতুন গান রিলিজ করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। কলকাতার পটভূমিতে করা শ্যুট 'বলো দুগ্গা এলো' গানটি গাইলেন তিনি। এই প্রথমবার মা দুর্গার গান গাইলেন তিনি। বলিউডের বেশির ভাগ জনপ্রিয় ছবিতেই সুনিধি গান গেয়েছেন। তাঁর গানের গলার সঙ্গে কারও তুলনা চলে না।
Read More
পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

করোনা আক্রান্ত অভিনেতা হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন। তিনি নিজেই নিশ্চিত করেছেন এখবর। পিঙ্কি জানিয়েছেন, '' ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পিঙ্কির জন্মদিন ছিল। আর সেদিনই এই দুঃসংবাদটি আসে। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই।'' পিঙ্কি আরও জানান, তিনি তাঁর মা, মেয়ে সুনয়না ও নাতনির সঙ্গে ছিলেন।
Read More
আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম চ্যাপ্টার ২’র প্রথম ঝলকের টিজার বাবা নিরালার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা প্রশ্নর উসকে দিল। ববি দেওল তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করলেন। সলমন খানের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রেস ৩’ ছবিটি। এরপরই নিজেকে পালটাতে শুরু করেন ববি দেওল। ওয়েব দুনিয়ায় মন দেন ধর্মেন্দ্র-পুত্র। এম এক্স প্লেয়ারের এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগ ‘আশ্রম’-এ দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে। পাশাপাশি দেখানো হয়েছিল অন্য এক অন্ধকার জগত। ১১ নভেম্বর থেকে দেখা যাবে ‘আশ্রম চ্যাপ্টার ২’। নতুন চ্যাপ্টারে খুলবে নতুন রহস্যের দরজা।
Read More
মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

এবার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ১০০। আর তাতেই পুজোর মধ্যেই কাঁদতে হচ্ছে মধ্যবিত্তকে। আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা পেঁয়াজ। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির অবস্থার মুখোমুখি হচ্ছে। বিক্রেতারা বলছেন জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই।
Read More
ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

মুম্বই: বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের একটি অভিজাত শপিং মলে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শুক্রবার সকালেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে ২৫০ জন দমকল কর্মী আগুনের মোকাবিলায় নামে। আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়। মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Read More
এবারের পুজোয় শহরের আকাশে জমেছে কালো মেঘ

এবারের পুজোয় শহরের আকাশে জমেছে কালো মেঘ

কলকাতা: গভীর নিম্নচাপ, মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই শুরু মহাসপ্তমীর মহাপুজো৷ একে করোনা তার ওপর শহর ও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া৷ আবহাওয়া দফতর, জানাচ্ছে নয়৷ গোটা পুজো জুড়েই নাকি বৃষ্টির দুর্যোগ চলবে ৷ গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। পূর্বাভাস বলছে আজ বিকালে এই নিমচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দরবনের উপর দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ ৭ জেলা বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমানে। তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি।
Read More
তিতলিগুড়ি চাবাগানে বস্ত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের

তিতলিগুড়ি চাবাগানে বস্ত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের

পুজোর দিনগুলিতে বাগানের শ্রমিকদের নতুন জামা দিয়ে আনন্দ ভাগ করে নিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিতলিগুড়ি চাবাগানের আড়াইশো পরিবারকে পোশাক তুলে দিল নকশালবাড়ির সমাজসেবী টুম্পা সরকার। নকশালবাড়ি সমাজসেবিকা টুম্পা সরকার জানান নকশালবাড়ির এলাকার প্রচুর গৃহবধূ তাঁকে বস্ত্র গুলি দিয়েছেন এইগুলি একটি জায়গায় দেওয়ার প্রয়োজন ছিল সেটা ব্যবস্থা করে দিয়েছে বিধান নগরের সমাজকর্মী বাপন দাস।
Read More