Editor

8890 Posts
অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা। সোমবার থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি কাজ না করায় বুধবার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নেয় অভিনেতার মেডিক্যাল টিম।   ৮৫ বছর বয়সী এই অভিনেতার ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেকেন্ডারি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে।
Read More
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

করোনা বিদায় নিচ্ছে তা নয়। ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে জার্মান ও ফ্রান্স সরকার বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। ইটালি এবং স্পেনেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনও। লকডাউনের পথে হাঁটছে ফ্রান্স। জমায়েতের সর্বোচ্চ সীমা দশ জন করা হয়েছে। হোটেল, রেস্তরাঁ, বার, পাব, সব বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছে।
Read More
পাকিস্তান চাপের মুখে পরেই ছেড়েছিল অভিনন্দন বর্তমানকে

পাকিস্তান চাপের মুখে পরেই ছেড়েছিল অভিনন্দন বর্তমানকে

নয়াদিল্লি: গত বছর মার্চে পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে মুখে বলা হয়েছিল শান্তির কথা। কিন্তু আসলে পাকিস্তান ভয় পেয়েছিল। চাপের মুখে পরে দেশের অস্তিত্ব বাঁচাতেই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। বেরিয়ে আসছে এমনই তথ্য। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ‘শান্তি আর সৌজন্যের’ প্রতীক হিসেবেই ছাড়া হচ্ছে অভিনন্দনকে। কিন্তু খোদ পাকিস্তানী সাংসদই জাতীয় সাংসদ ভবনে কবুল করেছেন ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়ে দেয় পাকিস্তান। উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির ঘটনা। পাক সেনার হাতে আটক হন অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাঁকে কবজা করে রেখেছিল। ভারত বলেছিল কোনও শর্ত ছাড়াই নিরাপদে ফেরাতে হবে অভিনন্দনকে।
Read More
সারা দেশে বিদায় নিয়েছে বর্ষা

সারা দেশে বিদায় নিয়েছে বর্ষা

অবশেষে ভারত থেকে বিদায় নিল বর্ষা। এবার অতিরিক্ত ৭ শতাংশ বৃষ্টি হয়েছে দেশে। সাধারণত ১৫ অক্টোবর বর্ষা শেষ হয়ে থাকে। দেশের বেশিভাগ জায়াগাতেই বৃষ্টি কমে গিয়েছে। তার ভিত্তিতেই বর্ষার মরশুম শেষ হয়েছে বলে ঘোষণা করল ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতের ঘোষণার পরেও বৃষ্টি হয়েছে। তামিলনাডুর কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখন দক্ষিণ–পশ্চিম বায়ুর পরিবর্তে উত্তর–পূর্ব বায়ু বইছে সারা দেশে।
Read More
করোনা কালে চালু হল উড়ান

করোনা কালে চালু হল উড়ান

অবশেষে বুধবার তা উন্মুক্ত হল বাংলাদেশ-ভারতের আকাশপথ। করোনা মহামারির কারণে এই আকাশপথ বন্ধ ছিল প্রায় দীর্ঘ সাত মাস। এই উড়ান চালনা সূচনার মধ্যে দিয়ে কাটল দীর্ঘ দিনের স্থবিরতা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানের উদ্বোধন হয়। করোনা কালে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু’দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে চেন্নাই রুটে উড়ান চালনা শুরু করা হয়।
Read More
মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন মোট পাঁচজন। মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে আর ফেরা হয়নি পরিবারের সদস্যদের। এই মৃতদের পরিবারের জন্য বুধবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে মুর্শিদাবাদজুড়ে নৌকায় বিসর্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ঘটনা গত সোমবারের। নদীতে চলছিল শোভাযাত্রা। সেই সময় হঠাৎ নৌকা উলটে যাওয়ায় ঘটনাটি ঘটে। সন্ধের পর বোঝা যায় যে ওই নৌকায় থাকা বেশ কয়েকজন নিখোঁজ। খোঁজা শুরু হয় নদীতে। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় হাজরা পরিবারের ২ সদস্য-সহ ৫ জনের দেহ। এই ঘটনায় নবান্নর তরফে…
Read More
বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজোয় ‘পরিযায়ী মা’-এর ওই মূর্তি সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মূর্তিটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জন হবে না ওই মূর্তির। তাই আপাতত কলকাতার রবীন্দ্র সরোবরে ‘আবার এল মা’ প্রদর্শকক্ষে রাখা হবে মূর্তিটি। পরে কলকাতার কোনও বড় মোড়ের মাথায় বসানো হবে সেটিকে।  ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে মূর্তি হস্তান্তরের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূর্তিটি রূপায়িত করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক।
Read More
করোনায় পজিটিভ মন্ত্রী স্মৃতি ইরানি

করোনায় পজিটিভ মন্ত্রী স্মৃতি ইরানি

করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও আমেঠির সাংসদ স্মৃতি ইরানি। বুধার তাঁর কভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিহারের বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ শিবিরের প্রার্থীদের হয়ে বিহারের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছিলেন স্মৃতি। টুইটারে এই কথা তিনি জানান। তিনি বলেন, ‘খুব সহজ ভাষায় বলছি যে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন।”
Read More
‘চণ্ডীগড় কি আশিকি’ ছবির কাজ শুরু

‘চণ্ডীগড় কি আশিকি’ ছবির কাজ শুরু

প্রযোজক ভূষণ কুমার ও অভিষেক কাপুর পরিচালিত 'চণ্ডীগড় কি আশিকি' ছবির কাজ শুরু করেছেন আয়ুষ্মান খুরানা। তবে এই ছবির জন্য আয়ুষ্মান নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। 'চণ্ডীগড় কি আশিকি'তে প্রধান চরিত্রে অভিনয় করার বিষয়ে সুশান্তের সঙ্গে কথাও হয়ে গিয়েছিল অভিষেক কাপুরের। অভিষেক-কাপুরের সঙ্গে সুশান্তের বন্ধুত্ব বহু পুরনো। অভিষেক কাপুর পরিচালিত 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রয়াত অভিনেতা।
Read More
টলিপাড়ায় জোর গুঞ্জন মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে

টলিপাড়ায় জোর গুঞ্জন মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন নিয়ে

সদ্যই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন ছোটপর্দার চর্চিত তারকা মধুমিতা সরকার। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দাতেও পা রেখেছেন অভিনেত্রী। প্রতীম ডি গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে মধুমিতার বোল্ড লুক চমকে দিয়েছিল সকলকে। সামনেই শুরু হতে চলেছে হইচইয়ের ‘দেবদাস ও একটি খুনের গল্প’- যেখানে গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা মিলবে মধুমিতা সরকারের। সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর থেকে কেরিয়ারেই মন দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি টলিপাড়ায় জোর গুঞ্জন এক নামী গাড়ি সংস্থার মার্কেটিং হেড সাবির ওয়ালিয়ার সঙ্গে আবারও নাকি প্রেমের জোয়ারে ডুব দিয়েছেন ‘পাখি’। সাবির, ইনস্টাগ্রামে দু-জনেই দুজনকে ফলো করেন। তবে প্রেমের গুঞ্জন একদম উড়িয়ে দিয়েছেন নায়িকা।
Read More