Editor

8890 Posts
মুক্তির অপেক্ষায় ‘দুর্গাবতী’

মুক্তির অপেক্ষায় ‘দুর্গাবতী’

অভিনেত্রী ভূমি পেদনেকরের বলিউডে সফল অভিনেতা হওয়ার কাজটা সফল ছিল না। স্বপ্নপূরণ করতে বিরাট সমস্যার মুখে পড়তে হয়েছিল ‘দম লাগাগে হাঁইসা’ খ্যাত এই অভিনেত্রীকে। অভিনয়ের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ভূমিকে। এই অভিনয়ের স্কুলে ভর্তি হতেই ১৩ লক্ষ টাকার লোন নিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেওয়ায় মুশকিলে পড়েন ভূমি। এই ধার শোধ করতেই চাকরির খোঁজ শুরু করে যশ রাজ ফিল্মসের সহকারী কাস্টিং ডিরেক্টর হিসাবে যোগ দেন তিনি। অবশেষে সাহস করে ক্যামেরার সামনে অডিশন দিতেই কেল্লাফতে। শুরু হল পথ চলা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভূমিকে। ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভূমির ‘দুর্গাবতী’। এই ছবিতে প্রথমবার…
Read More
অশ্লীল গালিগালাজের প্রতিবাদ  করায় আক্রান্ত কলেজছাত্রী

অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত কলেজছাত্রী

বাড়ির পাশে মদ্যপের অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত হল এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গৌড় রোড এলাকায়। কলেজ ছাত্রী পূজা ঘোষের অভিযোগ বাড়ির সামনে মদ্যপ দীপ ঘোষ অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে তার প্রতিবাদ করে। সে সময় ওই মদ্যপ যুবক পূজা ঘোষ এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ।। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ
Read More
সাতমাসেও পরিষ্কার হয়নি ড্রেন, হাত লাগালেন স্থানীয়রা

সাতমাসেও পরিষ্কার হয়নি ড্রেন, হাত লাগালেন স্থানীয়রা

দীর্ঘ সাতমাস ধরে পরিষ্কার হচ্ছে না নালা নর্দমা এমনটাই অভিযোগ মালদার ইংরেজবাজার পৌরসভায়। পৌরসভার ২৯ নং ওয়ার্ডবাসীর অভিযোগ কৃষ্ণপল্লী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সাফাইকাজ বন্ধ। লকডাউনে দেখা নেই সাফাইকর্মীদের। । করোনা আবহে এমনিতেই আতঙ্কে রয়েছেন তারা, তার ওপরে নিকাশি নালার নোংরা উপচে পড়া পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার ওপরে সাব পোকামাকড়ের উপদ্রব। ওয়ার্ড বাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে জলমগ্ন তারা।নিয়মিত পরিষ্কার না হওয়া নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়। ঢুকছে বাড়িতে। পৌরসভার সুবিধা না পেয়ে বাধ্য হয়ে এলাকার মানুষের নিজেই নর্দমা পরিষ্কার করলেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ জানান, ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি…
Read More
মিহির সেনগুপ্তের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ নিশীথ

মিহির সেনগুপ্তের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ নিশীথ

সদ্য তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি নেওয়া মিহির সেনগুপ্তের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। মিহিরের বাড়িতে নিশীথের যাওয়ার ঘটনায় কোচবিহারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও বিজেপিতে যোগদানের ব্যাপারে মিহির এবং নিশীথ দুজনই এখনই কিছু জানাননি। যদিও বিজেপি সাংসদ নিশীথ জানিয়েছেন মিহির বাবু বিজেপিতে আসলে তাঁকে সাদরে গ্রহণ করা হবে। সাংসদ আরো জানিয়েছেন তিনি শুধুমাত্র বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের জন্যই এদিন মিহির বাবুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মিহির বাবু স্পষ্ট জানিয়ে দেন বিজয়ার শুভেচ্ছা জানাতে আসা মানেই ছেড়ে আসা শিবিরে ফেরা নয়। এদিন খোদ বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক মিহির বাবুর বাড়ি চলে আসায় তৃণমূল শিবিরে আরও চাপ বাড়বে বলেই মনে করা…
Read More
হাইটেনশন তাঁর ছিঁড়ে মারা গেল সম্ভাব্য পাঁচজন

হাইটেনশন তাঁর ছিঁড়ে মারা গেল সম্ভাব্য পাঁচজন

হজরত মহম্মদের জন্মজয়ন্তীর শোভাযাত্রায় হাইটেনশন তাঁর ছিঁড়ে মারা গেল সম্ভাব্য পাঁচজন । আশঙ্কা জনক অবস্থায় অনেকে। জানা গেছে ইসলামপুরে আজ নবীর জন্মদিন উপলক্ষে এক শোভাযাত্রায় যাওয়ার পথে বিদ্যুৎ তাঁর ছিঁড়ে পরে বাসের ওপর। প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায় ইসলামপুরের ঈদের শোভাযাত্রায় যাওয়ার সময় একটি লোকভর্তি বাসের ছাদে লাগানো বাঁশ হাই ভোল্টেজের তাঁরে লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে ওই রাস্তাটি নতুন করে মেরামত হচ্ছে। ওই রাস্তার ওপর দিয়ে হাইভোল্টেজের তাঁর লাগানোর কাজও চলছিল । বাসে ঝান্ডা লাগানো কাঁচা বাঁশে তাঁর লেগে এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে কমবেশি ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে । আহতদের ইসলামপুর হাসপাতালে…
Read More
দেশে বাড়ছে করোনা সংক্রমণ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ

বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে সংক্রমণ প্রায় ৮১ লক্ষের কাছাকাছি। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১তে। দিল্লিতে দৈনিক সংক্রমণের হার দেখে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।  গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৪৮ জন ও মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। রাজধানীর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজারের ঘরে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৭০ হাজার ১৪।
Read More
ছেলের মন্তব্য নিয়ে চাইলেন কুমার শানু

ছেলের মন্তব্য নিয়ে চাইলেন কুমার শানু

বিগ বস সিজন ১৪-র আসরে অযাচিত বিতর্কে নাম জড়িয়েছে কুমার শানু পুত্র জান কুমার শানুর। কালার্স চ্যানেলের এক রিয়ালিটি শোয়ের মঞ্চে তিনি বলেন- ‘মরাঠি ভাষা আমার বিরক্তিকর লাগে’। এই মন্তব্যে শিবসেনার ক্ষোভের মুখে পড়তে হয় জান ও গোটা বিগ বস টিমকে। এই মন্তব্যের সমালোচনায় এবার সরব হলেন খোদ কুমার শানু। হিন্দিতে শানু বলেন- 'মরাঠি ভাষা বা মুম্বা দেবীকে অপমানের কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। ৪১ বছরের আমার গোটা কেরিয়ার তৈরি করেছে মুম্বই ও মহারাষ্ট্র। আমার ছেলে জান খুব ভুল একটা কথা বলছে। ২৭ বছর হল ছেলে আমর সঙ্গে থাকেন না। আমি জানি না ওর মা কীভাবে ওর লালন-পালন করেছে'।
Read More
পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আম জনতার। প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও আকাশছোঁয়া পেঁয়াজের দাম৷ অত্যাবশ্যকীয় আনাজের এই দাম বৃদ্ধির আঁচ পড়েছে সরকারের ঘরেও৷ তাই এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার৷ পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার৷ এখন থেকেই এই রফতানি আরোপ করা হয়েছে৷ দাম নিয়ন্ত্রণে আনতেই এই নির্দেশ৷
Read More
‘লক্ষ্মী বম্ব’ থেকে ‘লক্ষ্মী’

‘লক্ষ্মী বম্ব’ থেকে ‘লক্ষ্মী’

শুরু থেকেই বিতর্ক অক্ষয় কুমারের ছবি লক্ষ্মী বম্বের নাম নিয়ে। তামিল হরর কমেডি ‘মুনি ২: কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক পরিচালক রাঘব লরেন্সের এই ছবি। অক্ষয় ছাড়াও কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারকেও দেখা যাবে লক্ষ্মীতে। এই ছবি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে করনি সেনা সহ বেশকিছু হিন্দু সংগঠন। নাম পালটানো নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছিল করনি সেনা। ছবির প্রযোজকদের আইনি নোটিশ পাঠানোয় চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার করে নিল নির্মাতারা।   সহ প্রযোজক অক্ষয় কুমার ও তুষার কাপুরের আলোচনায় লক্ষ্মী থেকে বাদ পড়ল বম্ব, শুধু লক্ষ্মী নামেই মুক্তি পাবে এই ছবি। লক্ষ্মীতে প্রথমবার রূপান্তরকামী হিসাবে পর্দায় হাজির হবেন…
Read More
বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

আর কিছুদিন পরই আসতে চলেছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিস্টমাস বা বড়দিন। এই উৎসবেও থাবা বসাতে চলেছে করোনা মহামারী। ওই উৎসবের মরশুমে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেই কারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডসের পুলিশ। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে বড়দিনে কোনও উৎস করা যাবে না। বাড়ির বাইরেও যাওয়া চলবে না। এই নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পুলিশ আধিকারিকেরা। সরকারের উপদেষ্টা সংস্থা জানিয়েছে, এই উৎসবের মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা, তাই এমন সতর্কবার্তা জারি করেছে।
Read More