Editor

8890 Posts
শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি দুয়ারে চাল প্রকল্প কর্মসূচির সূচনা করলেন। সবার ঘরে ঘরে ভাল চাল পৌছনোর উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। গ্রাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের এই প্রকল্পে ব্যবহার করা হবে। কার্ড হোল্ডারদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যবহারযোগ্য ব্যাগের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছন হবে এই রেশন। এই প্রকল্পে সরকারের কোষাগারে ৮৩০ কোটি টাকার ব্যয় হবে।
Read More
টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর

টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর

টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর , এবং সেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক রঙ লেগে উত্তেজনা ছড়াল মালদার হরিশচন্দ্রপুর থানার বাড়িয়াল এলাকায়। জানা গেছে ঘটনার সূত্রপাত মহম্মদ বেলাল নামে এক ব্যক্তি পাওনা টাকা চাইতে গেলে কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর এই ঝামেলা গড়ায় হাতাহাতিতে।আক্রান্ত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চিকাৎসাধীন। এই ঘটনায় রাসেদ আলী, বাসেদ আলী, সামজেদ আলী, সাগর আলী, শাহনওয়াজ আলী নামে পাঁচ ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর উক্ত ব্যক্তিদের থেকে ১৫ হাজার টাকা পেত মহম্মদ বেলাল এবং সেই টাকা চাইতে গিয়েই বিবাদের সূত্রপাত। এরপর স্থানীয়রা মিলে বকেয়া টাকা পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিলেও ক্ষান্ত হয়নি…
Read More
অগ্নিকাণ্ড সেরাম ইনস্টিটিউটে

অগ্নিকাণ্ড সেরাম ইনস্টিটিউটে

আগুন লাগল পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে সিরাম ইন্সস্টিটিউটের একটি অংশে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সুসংবাদটি হল, যে অঞ্চলটিতে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে বা ভ্যাকসিন রয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ। উল্লেখ্য, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন কোভশিল্ড এখানে তৈরি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। বিস্তারিত পরে আসছে….
Read More
ফের নাশকতার ছক বাংলায়

ফের নাশকতার ছক বাংলায়

প্রজাতন্ত্র দিবসের দিনই বাংলার চার জায়গায় হতে পারে জঙ্গি হামলা। প্রজাতন্ত্র দিবসে দুষ্কৃতীরা হামলা চালাতে পারে বাংলায়। ফের নাশকতার ছক। সতর্ক বার্তা জারি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজ্যে ৬-৭জন জেএমবি জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে বলে খবর মিলেছে। আটোসাটো নিরাপত্তা করা হয়েছে মালদা শহরের চারিদিকে। রাজ্যগুলি যাতে পর্যাপ্ত আগাম ব্যবস্থা নেয়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ রাজ্যগুলিকে সতর্ক করেছে। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসেও নাশকতার ছক হয়েছিল বাংলার বীরভূম জেলায়।
Read More
নতুন প্রজাতির করোনার জন্য নতুন ভ্যাকসিন

নতুন প্রজাতির করোনার জন্য নতুন ভ্যাকসিন

করোনা ভাইরাসের নতুন প্রজাতি চরিত্র বদলেছে। নতুন করোনা ভাইরাস আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি সংক্রামক। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনা নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের জন্য সে টিম কাজ করছিল তাঁরাই প্রাথমিকভাবে নতুন ভার্সনের ভ্যাকসিন প্রস্তুত করছেন।
Read More
প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল বনকর্মীরা  ,গ্রেফতার এক

প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল বনকর্মীরা ,গ্রেফতার এক

প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল সারুগারা রেঞ্জের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন , গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির মোটরবাইককে অনুসরণ করতে করতে তারা বালাসন ব্রিজ সংলগ্ন স্থানে আসে। এর পর ওই ব্যক্তি আরো কয়েকজনের অপেক্ষা করতে থাকতে দেখে বনকর্মীরা ওত পেতে থাকে।এরপর ছয় পাচারকারী ওই আঁশ পাচারের উদ্দেশ্যে জড়ো হলে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও একজনকে আঁশ সহ গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুজন দাস। সে আলিপুরদুয়ারের পাতালখাওয়ার বাসিন্দা। ধৃতের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে…
Read More
খারিজ হল সোনু সুদের আবেদন

খারিজ হল সোনু সুদের আবেদন

অভিনেতা সোনু সুদের আবেদন খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। বড় ধাক্কা খেলেন তিনি। বাড়িতে অবৈধ নির্মাণ নিয়ে বিএমসির জারি করা নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু সুদ। সেই আবেদন এবং অন্তর্বতীকালীন রেহাইয়ের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। অবৈধ নির্মাণের অভিযোগ এনে জানুয়ারির শুরুতেই সোনু সুদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির দাবি জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু সুদ। গত বছরের অক্টোবরে বিএমসি নোটিশ জারি করে। এরপর বিএমসির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু সুদ।
Read More
শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন এবং দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ

শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন এবং দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ

লকডাউনে বন্ধ স্কুল কলেজ। উচ্চ প্রাথমিক, হাইস্কুল , কলেজে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা চললেও প্রাথমিক স্কুলগুলিতে এই ব্যবস্থা বন্ধ রয়েছে।এদিকে কোভিড পরিস্থিতি নতুন শিক্ষাবর্ষও কয়েকমাসের মধ্যে শুরুর সম্ভাবনা এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা জেলা। আগামী একমাসের মধ্যেই জেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে বলে জানা গিয়েছে। সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, ভিডিওর মাধ্যমে কোর্স মেটেরিয়াল তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল মোবাইল অ্যাপের সাহায্যে।প্রাক- প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবিষয়ে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে রাজ্য সমগ্র শিক্ষা মিশন।সেইমতো কাজ চলছে।বাংলা মাধ্যমের…
Read More
শীলার তিন  সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি

শীলার তিন সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি

নতুন বছরে পর্যটকদের নতুন উপহার বেঙ্গল সাফারির। কয়েকমাস আগে জন্ম নেওয়া শীলার তিন ব্যাঘ্র সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসা হল পর্যটকদের জন্য। জানা গেছে এদিন বৃহস্পতিবার পার্কের পঞ্চম প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে বনাধিকারীদের উপস্থিতিতে পার্কে ছাড়া হয়। বছরের শুরুতে বেঙ্গল সাফারী পার্কের উপহার রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি শাবক। উল্লেখ্য মাস ছয়েক আগে সাফারী পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি বাচ্চা দেয়।তারপর পার্ক কর্তৃপক্ষ তাদের পরিচর্চা করে।ছয়মাস ধরে পরিচর্যা এবং নজরদারিতে রেখে বর্তমানে দর্শকদের সামনে নিয়ে আসা হচ্ছে শাবকগুলি। এখন থেকে পার্কে আসা প্রত্যেক দর্শক শীলার তিন সন্তানকে দেখতে পারবে এবং আরো বেশি পর্যটক পার্কে আসবেন বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। শীলার তিন শাবক…
Read More
ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

এবছর নেতাজি সুভাষ চন্দ্র বসু বিহারের ১২৫ তম জন্মবার্ষিকী। তাই কেন্দ্রের শাসক দল বিজেপি সাড়ম্বরে পালন করতে চলেছে এই দিন। এই অনুষ্ঠান পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বছরভর পালিত করা হবে নেতাজির জন্মদিবস। ২০২১-এর ২৩শে জানুয়ারি থেকে ২০২২-এর ২৩শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। নেতাজির জন্মদিবস পালনের আবারও আরও এক নয়া সিন্ধান্ত নেয় কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম বদলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে হতে পারে। তারসাথে যুক্ত হতে পারে আজাদ হিন্দ ফৌজের নাম।
Read More