Editor

8890 Posts
এবার দুয়ারে তৃণমূল

এবার দুয়ারে তৃণমূল

আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকারের দুয়ারে সরকারের কর্মসূচির পর দুয়ারে তৃণমূল শুরু করেছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে জনসংযোগ বৃদ্ধি করতে চাইছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষের কাছে পৌঁছোতে চাইছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সেই সমস্যার সমাধান করতে হবে দলীয় কর্মীরা।
Read More
দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা

দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা

দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে। জানা গেছে গতকাল বুধবার কামাখ্যাগুড়ি স্কুলের মাঠে দুয়ারে সরকারের শিবির বসে। শিবিরে স্কুলের যাবতীয় আসবাব, বেঞ্চ, টেবিল, চেয়ার ব্যবহার করা হয় বলে জানা গেছে। এদিন প্রায় সন্ধ্যা ৭ পর্যন্ত এই কর্মসূচী চলে তারপর বৃষ্টির রাতে দুস্কতিরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ । অভিযোগ স্কুলের প্রায় ৮ বেঞ্চ, ভাঙচুর করে দুস্কৃতি এছাড়াও লাইব্রেরি থেকে কিছু ফেলা দেয় । এছাড়াও স্থানীয় আরও অভিযোগ উঠে আসছে মাঝে মধ্যেই স্কুলে অসমাজিক কার্যকালাপ চলায় কিছু অসাধু ব্যক্তি । এর আগেও স্কুলের বিভিন্ন জিনিস চুরির ঘটনাও ঘটে তবে প্রশ্ন স্কুলে নৈশ প্রহরী…
Read More
বাংলায় এবার প্রধানমন্ত্রী

বাংলায় এবার প্রধানমন্ত্রী

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। শনিবার দুপুরে আলিপুরের জাতীয় গ্রন্থাগারে এসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী রাজ্যে এসে ভিক্টোরিয়া হাউসে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করবেন বাংলার শিল্পীরা। একইসঙ্গে নেতাজির জন্ম জয়ন্তীতে দশজন শহিদকে সম্মান জানানো হবে। ইতিমধ্যেই ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Read More
রাজবংশী কালচারাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করলেন বংশীবদন বর্মন

রাজবংশী কালচারাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করলেন বংশীবদন বর্মন

রাজবংশী কালচারাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণের শুভ উদ্বোধন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এদিন আলিপুরদুয়ারের বীরপাড়ায় এই ভবন তৈরির কাজের সূচনা করলেন রাজবংশী এই নেতা। জানা গেছে পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের পক্ষ থেকে বীরপাড়াতে বহু প্রতীক্ষিত রাজবংশী কালচারাল একাডেমী তৈরী হচ্ছে।এজন্য রাজ্য সরকার ১ কোটি টাকা বরাদ্ধ করেছে। এদিন বংশীবদনের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে সহ বিশিষ্ট ব্যাক্তিরা। বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের মন পেতে এবার আসরে নামলো রাজ্যসরকার।আলিপুরদুয়ার শহরের কাছে বীরপাড়াতে বৃহস্পতিবার রাজবংশী কালচারাল একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন।
Read More
ধূপগুড়ির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেবে প্রধানমন্ত্রী

ধূপগুড়ির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেবে প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাতে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা লাগয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশু–সহ ১৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। এই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
Read More
বাংলাদেশে পৌঁছালো করোনার টিকা

বাংলাদেশে পৌঁছালো করোনার টিকা

আজ সকালেই ঢাকায় এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট এর যৌথ প্রচেষ্টায় প্রস্তুত করোনা টিকা। ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে পৌঁছে দিল ভারত। এবার বাংলাদেশে শুরু হবে করোনা টিকা করন। চলতি মাসের ২৭ বা ২৮ তারিখ থেকে করোনার টিকা করন শুরু হতে পারে।
Read More
বিদায় জানালেন ট্রাম্প

বিদায় জানালেন ট্রাম্প

আমেরিকার মসনদে অবশেষে অবসান হল ট্রাম্প - এর রাজত্বের। হোয়াইট হাউস ছাড়লেন সস্ত্রীক ট্রাম্প। প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে তিনি ফ্লোরিডা যাবেন। তবে এবার সেই পরিবর্তন খুব একটা শান্তিপূর্ণ হয়নি। সিংহাসনে বসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিশ্ছিদ্র নিরাপত্তারমধ্যে দিয়ে আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। ২৫ হাজার সেনা রয়েছে নিরাপত্তার খাতিরে।
Read More
টিকা নিয়ে অসুস্থ

টিকা নিয়ে অসুস্থ

সারা দেশের মত দুর্গাপুর নগর নিগম এলাকায় সৃজনী প্রেক্ষাগৃহে চলছিল কোভিড টিকাকরণ। বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে করোনার টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দুই স্বাস্থ্যকর্মী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। টিকা নেওয়ার কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হয় এবং শরীরে এলার্জি বের হয়। তবে বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত টিকাকরণ বন্ধ করে দেওয়া হল দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারি টিকাকরণ কর্মসূচী সাময়িক বন্ধ রাখার কথা বলেছেন।  
Read More
অবিস্মরণীয় জয়ের পর দেশে এল ভারতীয় দলের নায়করা

অবিস্মরণীয় জয়ের পর দেশে এল ভারতীয় দলের নায়করা

অস্ট্রেলিয়া-ভারত ২০-২১ দুটো টেস্ট সিরিজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী হয় টিম ইন্ডিয়া। প্রায় ৩২ বছর এই অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী হয়ে রইল দেশ। বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে জয়ী ভারতীয় নায়করা ফিরলেন দেশে।
Read More
ফ্লিপকার্টের অভিনব স্মার্টপ্যাক অফার

ফ্লিপকার্টের অভিনব স্মার্টপ্যাক অফার

ফ্লিপকার্ট এক অভিনব অফার নিয়ে এল – ‘ফ্লিপকার্ট স্মার্টপ্যাক’। এই অফারের মাধ্যমে গ্রাহকদের পক্ষে নতুন স্মার্টফোন কেনা আরও সহজ হল। ১৭ জানুয়ারি থেকে শুধুমাত্র ১২ বা ১৮ মাসের স্মার্টপ্যাক সাবস্ক্রিপশন দিয়ে গ্রাহকরা তাদের পছন্দমাফিক নতুন স্মার্টফোন কিনতে পারবেন ফ্লিপকার্ট অ্যাপ থেকে। এজন্য সম্পূর্ণ মানিব্যাকের সুবিধাও মিলবে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় ওটিটি প্লাটফর্ম, হেলথকেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ ও অন্যান্য সার্ভিস পাওয়ার সুযোগ নিতে পারবেন। প্রত্যেক দেশবাসী যেন তাদের পছন্দের একটি স্মার্টফোন নিজের করে নিতে পারেন, সেই প্রচেষ্টাতেই ফ্লিপকার্টের এই বিশেষ স্মার্টপ্যাক অফার। ফ্লিপকার্ট স্মার্টপ্যাক প্ল্যান পাওয়া যাবে ৬০০০ টাকা থেকে ১৭০০০ টাকা মূল্যের সকল বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ডের মডেলের ক্ষেত্রে।
Read More